কেন প্রতি সপ্তাহে থেরাপি সেশনে যাওয়া জরুরি?
কেন প্রতি সপ্তাহে থেরাপি সেশনে যাওয়া জরুরি? সাপ্তাহিক সেশনের ধারাবাহিকতা কীভাবে দ্রুত মানসিক আরোগ্য, থেরাপিস্টের সাথে বিশ্বাসের সম্পর্ক ও দীর্ঘমেয়াদে সময় ও খরচের সাশ্রয় নিশ্চিত করে তা বিজ্ঞানসম্মত তথ্যের আলোকেও জানুন।
%2520Medium.jpeg%3Falt%3Dmedia%26token%3D546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6&w=3840&q=75)
Mahbub Ul Asem
Psychologist

কেন প্রতি সপ্তাহে থেরাপি সেশনে যাওয়া জরুরি?
আমরা যখন মানসিক স্বাস্থ্য কিংবা থেরাপির কথা ভাবি, তখন প্রায়ই একটি প্রশ্ন মনে জাগে: "আমার কি সত্যিই প্রতি সপ্তাহে থেরাপিস্টের কাছে যাওয়া প্রয়োজন, নাকি মাসে এক-দুবার গেলেই চলবে?" থেরাপিতে সময় ও টাকা দুটোর একটি বড় ইনভেস্টমেন্ট থাকে, তাই এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। তবে সাইকোলজির ও সায়েন্টিফিক বিভিন্ন রিসার্চের তথ্য অনুযায়ী, থেরাপির পজিটিভ ফলাফলের জন্য সাপ্তাহিক সেশনের একটি নির্দিষ্ট সময়সূচী অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ। কেন বিশেষজ্ঞগণ প্রতি সপ্তাহে থেরাপিতে যাওয়ার পরামর্শ দেন:
১. কাজের গতি বা মোমেন্টাম (Momentum) বজায় থাকে
থেরাপি হলো একটি ধারাবাহিক শেখা ও অনুশীলনের প্রক্রিয়া। আপনি যখন প্রতি সপ্তাহে যান, তখন আগের সেশনের আলোচনার ওপর ভিত্তি করে ধারাবাহিকভাবে এগোনো সহজ হয়। কিন্তু সেশনের মাঝে দীর্ঘ বিরতি থাকলে থেরাপির মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার ঝুঁকি থাকে। ফলে প্রতিবার দেখা হলে গত কয়েক সপ্তাহের জীবনের আপডেট দিতেই সেশনের সিংহভাগ সময় পার হয়ে যায়, মূল সমস্যার গভীরে কাজ করার সময় কমে আসে। সাপ্তাহিক ধারাবাহিকতা আপনার সাইকোলজিক্যাল প্রগ্রেসের গতি বা মোমেন্টাম বজায় রাখতে সাহায্য করে।
২. থেরাপিস্টের সাথে দ্রুত গভীর বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে
থেরাপির সাফল্যের অন্যতম বড় ভিত্তি হলো থেরাপিস্ট ও ক্লায়েন্টের মধ্যকার আস্থা ও বিশ্বাসের সম্পর্ক। একজন অপরিচিত মানুষের কাছে নিজের মনের গোপন বা দুর্বল অনুভূতির কথা বলা সহজ নয়। প্রতি সপ্তাহে দেখা করলে এই বিশ্বাসের সম্পর্ক দ্রুত ও মজবুতভাবে গড়ে ওঠে, যা আপনাকে কোনো ভয় বা সংকোচ ছাড়া মন খুলে কথা বলতে এবং নিরাপদ বোধ করতে সাহায্য করে।
৩. কাজের প্রতি জবাবদিহিতা ও দায়বদ্ধতা তৈরি হয়
থেরাপির শুরুতে নির্দিষ্ট কিছু মানসিক স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রতি সপ্তাহে সেশন থাকলে আপনি নিজের মানসিক অবস্থা ও অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করতে পারেন। এটি আপনাকে সেশনের বাইরে দৈনন্দিন জীবনে থেরাপিস্টের শেখানো নতুন দক্ষতাগুলো চর্চা করতে এবং পুরোনো ক্ষতিকর অভ্যাসে ফিরে যাওয়া থেকে বিরত রাখতে অনুপ্রাণিত করে।
৪. ইমোশনাল স্টেবিলিটি ও সেফ স্পেস নিশ্চিত হয়
থেরাপিতে প্রায়ই কঠিন বা স্পর্শকাতর আবেগ চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হয়। সাপ্তাহিক সেশন ক্লায়েন্টকে এই আবেগগুলো সঠিকভাবে বুঝতে ও প্রসেস করার সুযোগ দেয়। প্রতি সপ্তাহে একটি নির্ধারিত নিরাপদ সময় থাকলে মানসিকভাবে প্রস্তুত হওয়া সহজ হয় এবং দৈনন্দিন জীবনের স্ট্রেস বা উদ্বেগ কাটিয়ে উঠতে এটি একটি নির্ভরতার জায়গা হিসেবে কাজ করে।
৫. দীর্ঘমেয়াদে সময় ও খরচের সাশ্রয় হয়
অনেকে মনে করেন সেশনের সংখ্যা কমালে হয়তো খরচ কমবে, কিন্তু বাস্তবে অনিয়মিত সেশন নেওয়া একটি 'ভুল সাশ্রয়' (false economy) হতে পারে। সপ্তাহে সপ্তাহে ধারাবাহিক সেশন নিলে উন্নতি দ্রুত হয় এবং সমস্যার সমাধানও দ্রুত হয় (Erekson et al., 2015) । অন্যদিকে, অনিয়মিত সেশনে অগ্রগতি ধীরগতির হওয়ায় শেষ পর্যন্ত দীর্ঘদিন ধরে থেরাপি চালিয়ে যেতে হয়, যা সময়ের সাথে সাথে বেশি খরচ ও হতাশার কারণ হয়। তাই সাপ্তাহিক সেশন দীর্ঘমেয়াদে বেশি সাশ্রয়ী ও ফলপ্রসূ।
৬. সায়েন্টিফিক রিসার্চ ও ক্লিনিক্যাল এভিডেন্স
রিসার্চ এ দেখা গেছে, মানসিক স্বাস্থ্যের প্রাইমারি স্টেজ গুলোতে সাপ্তাহিক সেশনের সাথেই পজিটিভ আউটকামের সরাসরি সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, গবেষণা (American Psychological Association, 2019) নির্দেশ করে যে গড়ে থেকে ২০টি নিয়মিত সেশনের মাধ্যমে লক্ষণগুলোতে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায় । পরবর্তীতে ব্যক্তি তার নিজেকে স্ট্যাবল অবস্থায় আনলে থেরাপিস্টের পরামর্শে মাসে একবার বা দুই সপ্তাহে একবার “ফলো-আপ” সেশনে যেতে পারে।
প্রতি সপ্তাহে থেরাপিতে যাওয়া মানে নিজেকে কোনো চাপের মুখে ফেলা নয়; বরং এটি আপনার দ্রুত ও টেকসই মানসিক আরোগ্যের জন্য একটি সুসংগঠিত ও বিজ্ঞানসম্মত পরিকাঠামো। মানসিক সুস্থতা ও ব্যক্তিগত বৃদ্ধির দিকে এগিয়ে যেতে সাপ্তাহিক থেরাপি সবচেয়ে নির্ভরযোগ্য ভূমিকা রাখে।
American Psychological Association. (2019). How long will it take for treatment to work? APA Clinical Practice Guideline for the Treatment of Posttraumatic Stress Disorder. https://www.apa.org/ptsd-guideline/patients-and-families/length-treatment
Erekson, D. M., Lambert, M. J., & Eggett, D. L. (2015). The relationship between session frequency and psychotherapy outcome in a naturalistic setting. Journal of Consulting and Clinical Psychology, 83(6), 1097–1107. https://doi.org/10.1037/ccp0000042
This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.
Last updated: October 14, 2026
Did you find this article helpful?
%2520Medium.jpeg%3Falt%3Dmedia%26token%3D546a52e9-531d-4027-b299-f6f4630a4cd6&w=3840&q=75)
Mahbub Ul Asem
Psychologist
I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.