Home/Blogs/স্ট্রেসের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
Stress Management
2 views

স্ট্রেসের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

স্ট্রেস, উদ্বেগ এবং প্যানিক কমাতে এই শ্বাস-প্রশ্বাসের কৌশলটি মাত্র কয়েক মিনিট সময় নেয় এবং যেকোনো জায়গায় করা যায়। প্রতিদিনের রুটিনের অংশ হিসেবে আপনি নিয়মিত এই ব্যায়ামটি করলে এর সর্বোচ্চ উপকার পাবেন।

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years exp.
স্ট্রেসের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

শ্বাস-প্রশ্বাসের কৌশলটি আপনি দাঁড়িয়ে, পিঠ সাপোর্ট দেওয়া চেয়ারে বসে, অথবা মেঝেতে ইয়োগা ম্যাট বা বিছানায় শুয়ে করতে পারেন।

নিজেকে যতটা সম্ভব আরামদায়ক অবস্থায় রাখুন। সম্ভব হলে, শ্বাস নিতে বাধা দেয় এমন পোশাক ঢিলা করে নিন অথবা ঢিলে-ঢালা পোশাক পড়ুন । আপনি যদি শুয়ে থাকেন, তাহলে হাতের তালু উপরের দিকে রেখে হাত দুটো শরীরের পাশ থেকে সামান্য দূরে রাখুন। পা দুটো সোজা রাখুন, অথবা হাঁটু ভাঁজ করে পা মেঝেতে সমানভাবে রাখুন।  আপনি যদি বসে থাকেন, তাহলে হাত দুটো চেয়ারের হাতলে রাখুন।

আপনি বসে থাকুন বা দাঁড়িয়ে থাকুন উভয় ক্ষেত্রেই পা দুটো মেঝেতে সমানভাবে রাখুন। যেকোনো অবস্থায় পা দুটো হিপের সমান দূরত্বে রাখুন।

  • শ্বাসকে যতক্ষণ আরামদায়ক লাগে, ততক্ষণ ধীরে ধীরে স্বাভাবিকভাবে পেটের ভেতর পর্যন্ত যেতে দিন, জোর করবেন না।
  • নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করুন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।
  • ধীরে ও নিয়মিত শ্বাস নিন। অনেকের জন্য ১ থেকে ৫ পর্যন্ত গুনে গুনে শ্বাস নিতে সুবিধা হয়। শুরুতে ৫ পর্যন্ত পৌঁছাতে না পারলেও সমস্যা নেই।
  • তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আবার ১ থেকে ৫ পর্যন্ত গুনে গুনে, যদি আপনার জন্য এটি উপকারী মনে হয়।
  • এভাবে অন্তত ৫ মিনিট চালিয়ে যান।


 এখনই রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন
 আপনার প্রিয়জনের পাশে থাকুন এবং কাউন্সেলিং নিতে তাদের উদ্বুদ্ধ করুন।

 

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

 

শ্বাস-প্রশ্বাসের এই ব্যায়াম কতক্ষণ করা উচিত?

প্রতিদিন অন্তত ৫ মিনিট এই ব্যায়াম করার চেষ্টা করুন। নিয়মিত অনুশীলন করলে এর উপকারিতা আরও বেশি অনুভব করা যায়।

এই ব্যায়াম কি যেকোনো জায়গায় করা যায়?

হ্যাঁ, আপনি বাসা, অফিস বা যেকোনো শান্ত জায়গায় দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে এই ব্যায়াম করতে পারেন।

শ্বাস নেওয়ার সময় কি নাক ব্যবহার করা জরুরি?

হ্যাঁ, সম্ভব হলে নাক দিয়ে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এতে শ্বাস-প্রশ্বাস আরও নিয়ন্ত্রিত ও স্বস্তিদায়ক হয়।

এই ব্যায়াম কি স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে?

হ্যাঁ, নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে এবং শরীর-মনকে শান্ত করতে সহায়তা করে।


 


 

Did you find this article helpful?

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years experience

I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

16:39
স্ট্রেস ও উদ্বেগ কমানোর সহজ শ্বাস-প্রশ্বাস ব্যায়াম