Home/Blogs/সম্পর্ক একই সাইকেল কেন বারবার ফিরে আসে এবং তা থামানোর উপায়
Relationships
1 views

সম্পর্ক একই সাইকেল কেন বারবার ফিরে আসে এবং তা থামানোর উপায়

সম্পর্কের একই ভুল আর ঝগড়ার বারবার পুনরাবৃত্তি আসলে কোনো কাকতালীয় বিষয় নয় বরং এটি আমাদের মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেমের একটি বায়োলজিক্যাল প্রোগ্রাম বা পরিচিত প্যাটার্ন। অতীতের পুরোনো ক্ষত সেরে সঙ্গীর সাথে সুন্দর ও সুস্থ সম্পর্ক গড়ে তুলুন।

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years exp.
সম্পর্ক একই সাইকেল কেন বারবার ফিরে আসে এবং তা থামানোর উপায়

আপনার কি কখনো এমন হয়েছে যে, সঙ্গীর সাথে ঝগড়া করার সময় হঠাৎ মনে হলো—আপনি এর আগের সম্পর্কগুলোতেও ঠিক এই একই বিষয়ে ঝগড়া করেছেন? একই কথা, একই বিরক্তি, আর নিজের অজান্তেই মনে হওয়া যেন “Edge of Tommorrow” সিনেমার মতো একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে। এমনটা ঘটে থাকলে নিজেকে ভেঙে পড়েছে ভাববেন না; আপনি মূলত একটি বায়োলজিক্যাল প্রোগ্রামের (biological program) মধ্য দিয়ে যাচ্ছেন, যা নিয়ে অ্যাটাচমেন্ট সাইন্স (attachment science) বহু দশক ধরে গবেষণা করে আসছে।

সাইকেল বা চক্রটি বারবার ফিরে আসে কেন: প্রেডিকশনের বায়োলজি

অনেকেই মনে করেন একই ভুল বারবার করাটা হয়তো আমাদের নিজেদের চয়েস , কিন্তু আসলে সচেতন সিদ্ধান্তের সাথে এর প্রায় কোনো সম্পর্কই নেই।

  • প্রেডিকশন মেশিন হিসেবে ব্রেইন: আমাদের মস্তিষ্ক বা ব্রেইন বর্তমানে কী ঘটছে তার জন্য অপেক্ষা করে না; অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সামনে কী হতে যাচ্ছে তা আগে থেকেই প্রিডিক্ট (predict) করে এবং সেই অনুযায়ী ইমোশন (emotion) তৈরি করে। অতীতে যদি "আমাদের কথা বলা দরকার" কথাটার অর্থ সম্পর্ক ভেঙে যাওয়া, কাউকে হারানোর বা ছেড়ে যাওয়ার অভিজ্ঞতা হয়ে থাকে, তবে আপনার নার্ভাস সিস্টেম (nervous system) পার্টনার পুরো বাক্যটি শেষ করার আগেই রিয়্যাক্ট করে বসবে।
  • ইন্টারনাল ওয়ার্কিং মডেল (Internal Working Models): ছোটবেলায় আমরা সম্পর্ক নিয়ে নিজের মনে “নকশা”  বা ইন্টারনাল ওয়ার্কিং মডেল তৈরি করি। এই মডেলগুলোই আমাদের অবচেতনে ঠিক করে দেয় আমরা ভালোবাসার যোগ্য কি না এবং সম্পর্ক টিকিয়ে রাখতে আমাদের কী করতে হবে।
  • পরিচিত অনুভূতির প্রতি আকর্ষণ: আপনার নার্ভাস সিস্টেম সবসময় সুখ খোঁজে না, সে খোঁজে চেনা অনুভূতি। একটি সম্পর্ক কষ্টদায়ক হলেও যদি তা পরিচিত হয়—যেমন ইমোশনালি আনঅ্যাভেইলেবল (emotionally unavailable) সঙ্গী—তবে ব্রেইন এমন সুস্থ সম্পর্ককে আপন মনে করতে পারে না যার কোনো চেনা ম্যাপ তার কাছে নেই।
  • ছোটবেলার অপূর্ণ চাহিদা: শিশুদের জন্য দরকার , অ্যাটিউনমেন্ট (attunement) এবং এক্সেপ্টেনস। ছোটবেলায় এগুলো না পেলে সেই কষ্ট অবচেতনে জমে থাকে এবং অনেক ক্ষেত্রেই বড় বয়সের সম্পর্কে ঠিক সেই ছোটবেলার অভিভাবকের মতো মানুষদের আকর্ষণ করে সেই পুরোনো কষ্ট সমাধান করার চেষ্টা করে।

"ওয়াল্টজ অব পেইন" (Waltz of Pain) চিনে নেওয়া

কষ্টে থাকা যেকোনো সম্পর্ক একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, কাপল থেরাপিস্ট ফিগস সালেভান এর নাম দিয়েছে ওয়াল্টজ অব পেইন (Waltz of Pain)। এটি নেগেটিভ পারসেপশন থেকে জন্ম নেয়া রিয়্যাক্টিভ ইমোশন (reactive emotion), যা মানুষকে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য করে। এটাই আবার অপর পার্টনারের মাথায় একই পারসেপশন তৈরি করে এবং পুরো সাইকেলটি নতুন করে শুরু হয়। সম্পর্কের ক্ষেত্রে মানুষ মূলত দুটি বায়োলজিক্যাল সারভাইভাল রোলে থাকে:

  • দ্য প্রোটেস্টার: এরা সম্পর্ক হারানোর ভয়ে ভোগে। তাই তারা বারবার সঙ্গীকে তাড়া করে, চাপ দেয় এবং কাছে পাওয়ার বা অ্যাসুরেন্স পাওয়ার জন্য জেদ করে।
  • দ্য উইথড্রয়ার: এরা লজ্জা বা হতাশার ভয়ে ভোগে। তাই তারা নিজেদের গুটিয়ে নেয়, চুপ হয়ে যায় অথবা কাজ বা ফোনের মধ্যে ডুবে থাকে।

দুঃখের বিষয় হলো, প্রোটেস্টারের এই কাছে টানার চেষ্টাই উইথড্রয়ারকে আরও দূরে ঠেলে দেয়, আর একইভাবে উইথড্রয়ারের দূরে যাওয়া প্রোটেস্টারকে আরও ব্যাকুল করে তোলে।

এই সাইকেল থামানোর উপায়

লুপ ভাঙতে হলে কেবল মাথায় বিষয়টি বোঝার চেয়েও বেশি কিছু দরকার। কারণ এই প্যাটার্নগুলো থাকে আমাদের অ্যামিগডালা (amygdala) এবং অটোনমিক নার্ভাস সিস্টেমে , যা আমাদের চিন্তাশক্তির চেয়েও দ্রুত কাজ করে।

১. পার্টনারকে না, সাইকেলটি টার্গেট করুন

প্রথম কাজ হলো এটা বোঝা যে সমস্যা পার্টনারের না, সমস্যা হলো এই প্যাটার্ন বা সাইকেল। যখন সঙ্গীকে শত্রু ভাবা বন্ধ হবে, তখন দুজনে মিলে এই খারাপ প্যাটার্নটির বিরুদ্ধে লড়াই করতে পারবেন।

২. থামুন এবং নাম দিন 

বুকের ভেতর চাপ বা মাথায় গরম অনুভূতি অনুভব করলেই জোরে চিৎকার না করে বিষয়টি মুখে বলুন: "আমরা আবার সেই পুরোনো লুপে পড়ে যাচ্ছি। আমার শরীর এখন সারভাইভাল মোডে আছে। আমরা কি ৫ মিনিটের একটা ব্রেক নিতে পারি?" এতে ব্রেইনের বায়োলজিক্যাল হাইজ্যাক সাময়িকভাবে থেমে যায়।

৩. সোমাটিক অ্যাওয়ারনেস (Somatic Awareness) অনুশীলন করুন

প্যাটার্ন যেহেতু শরীরে জমা থাকে, তাই ঘন ঘন শ্বাস নেওয়া বা পেশি শক্ত হয়ে যাওয়ার মতো বিষয়গুলো খেয়াল করা শিখুন। এমন হলে ধীরে ধীরে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, যাতে ব্রেইনের তৈরি করা কাল্পনিক ভয় থেকে শরীর বের হয়ে আসতে পারে।

৪. ক্ল্যারিটির জন্য "৩টি প্রশ্ন" ব্যবহার করুন

কোনো পরিস্থিতিতে অতিরিক্ত বা অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে নিজেকে ৩টি প্রশ্ন করুন:

  • এই মানুষটি আমাকে কার কথা মনে করিয়ে দিচ্ছে?
  • আগে কখনো কি আমার এমন অনুভূতি হয়েছিল?
  • এই আচরণ বা সিচুয়েশনটা আমার কাছে এত পরিচিত লাগছে কেন?
  • নিজেকে মনে করিয়ে দিন—"আগের সময় আর আজকের সময় এক নয়।"

৫. সম্পর্কের নতুন অভিজ্ঞতা তৈরি করুন

প্যাটার্ন বুঝতে পারাটা কেবল শুরুর ধাপ। স্থায়ী পরিবর্তনের জন্য এমন নতুন অভিজ্ঞতা দরকার যা পুরোনো ব্লুপ্রিন্টকে চ্যালেঞ্জ করে। যেখানে হাজারটা ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আপনি দোষারোপ বা নিজেকে গুটিয়ে নেওয়ার বদলে নিজের আসল প্রয়োজনগুলো সঙ্গীর কাছে স্পষ্টভাবে প্রকাশ করতে শিখবেন (যেমন: "আমার এই মুহূর্তে কেয়ার্ড ফিল করা প্রয়োজন")।

নিজের চাহিদাগুলো বুঝতে পেরে এবং শারীরিক প্রতিক্রিয়ার মূল কারণ জানতে পারলে আপনি অতীতের অসহায়ত্ব থেকে মুক্তি পাবেন এবং একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা অর্জন করবেন।

This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.

Last updated: September 23, 2026

Did you find this article helpful?

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years experience

I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

16:07