Home/Blogs/শুধু মাথা নাড়া নয়: সাইকোলজিস্টরা কেন "শুধু শোনার" চেয়েও বেশি কিছু করেন
Therapy
1 views

শুধু মাথা নাড়া নয়: সাইকোলজিস্টরা কেন "শুধু শোনার" চেয়েও বেশি কিছু করেন

থেরাপি কেবল কথা শোনানো নয়, এটি সাইন্টিফিক ও এভিডেন্স-বেসড প্রসেস। বন্ধু যেখানে সান্ত্বনা দেয়, থেরাপিস্ট সেখানে আপনার চিন্তাধারা, আচরণ ও অবচেতন প্যাটার্ন বিশ্লেষণ করে জীবন সঠিক ট্র্যাকে ফেরাতে কাজ করেন।

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years exp.
শুধু মাথা নাড়া নয়: সাইকোলজিস্টরা কেন "শুধু শোনার" চেয়েও বেশি কিছু করেন

আমরা অনেকেই এমন কথা শুনেছি বা হয়তো কোনো  বন্ধু থেরাপির কথা শুনে বলেছে : "নিজের সমস্যা নিয়ে কথা বলার জন্য কাউকে টাকা দেওয়ার কী দরকার?

এই ভুল ধারণাটি, অর্থাৎ থেরাপি হলো "বন্ধুত্বের জন্য টাকা দেওয়া" বা "কাউকে কথা শোনার জন্য টাকা দেওয়া", মানুষকে জীবন পরিবর্তনকারী সহায়তা নেওয়া থেকে আটকে রাখে। এটি মূলত নিজের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকার মানসিকতা, বন্ধু ও থেরাপিস্টের ভূমিকার বিভ্রান্তি এবং মিডিয়ায় থেরাপিস্টদের শুধুমাত্র লিসেনার হিসেবে দেখানোর কারণে ঘটে। কিন্তু আধুনিক সাইকোলজি বন্ধুর কাছে মন খুলে কথা বলার মতো নয়।

১.  'ভেন্টিং' ট্র্যাপ 

মানসিকভাবে কষ্টের কোনো ঘটনা পরিচিত মানুষের কাছে মন খুলে বলতে চাওয়া খুব স্বাভাবিক। বেলজিয়ান সাইকোলজিস্ট বার্নার্ড রিমে-র কি দেখা গেছে, মানুষের আবেগ যত তীব্র হয়, তারা তত বেশি দিন বা বছর ধরে তা নিয়ে কথা বলতে চায় (কেবল 'লজ্জা' অনুভূতিটি ছাড়া)। তবে বারবার শুধু কষ্ট প্রকাশ করাই কোনো সমাধান নয়। অতিরিক্ত ক্ষোভ প্রকাশ করার ফলে:

  • বন্ধুবান্ধবদের সহমর্মিতা কমে যায়, কারণ একই কথা বারবার শুনতে শুনতে তারাও ক্লান্ত হয়ে পড়ে।
  • সমস্যা সমাধানের ক্ষমতা কমে যায়। ইথান ক্রস তাঁর Chatter বইয়ে উল্লেখ করেছেন, অতিরিক্ত ক্ষোভ প্রকাশ করা আমাদের সমস্যা সমাধানের ক্ষমতা কমিয়ে দেয়।
  • শুধু শুনে যাওয়া ক্লায়েন্টকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে না; বরং কীভাবে ভিন্নভাবে আচরণ করা যায়, সেদিকে মনোযোগ দেওয়াটাই আসল সাহায্য।

২. প্রফেসনাল ট্রেনিং নাকি আড্ডা 

থেরাপিস্টরা একদিন হুট করে ঘুম থেকে উঠে শখের বশে কথা শুনে জীবনধারণের সিদ্ধান্ত নেন না। একজন লাইসেন্সপ্রাপ্ত থেরাপিস্টকে কমপক্ষে ক্লিনিক্যাল কাউন্সিলিং বা সম্পর্কিত বিষয়ে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হয়, হাজার হাজার ঘণ্টা সুপারভাইজড ক্লিনিক্যাল কাজ করতে হয় এবং প্রতি বছর উচ্চতর ট্রেনিং নিতে  হয়।

এই কঠোর প্রশিক্ষণের কারণে একজন থেরাপিস্ট নির্দিষ্ট চিকিৎসা সংক্রান্ত উদ্দেশ্যে কথা শেনেন। তাঁরা শুধু মতামত দেন না, বরং:

  • সমস্যা বা আবেগের গভীরে থাকা এমন কারণ ও আচরণগত প্যাটার্ন চিহ্নিত করেন, যা আপনার পক্ষে দেখা সম্ভব নয়।
  • অগ্রগতি ট্র্যাক করার জন্য গোল সেট করেন এবং সেই অনুযায়ী প্ল্যান তৈরি করেন।
  • কনফিডেন্সিয়ালিটি এবং প্রফেসনাল বাউন্ডারি বজায় রাখেন, যা এমন এক পরিবেশ তৈরি করে যেখানে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার ভয় ছাড়াই একজন নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেন।
  • একটি নির্দিষ্ট ফলাফলের দিকে কাজ করেন। থেরাপি মূলত শেষ করার উদ্দেশ্যেই ডিজাইন করা হয়, যাতে আপনি নিজে একা ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পান।

৩. থেরাপিস্টের "মস্তিষ্ক ধার নেওয়া" 

আমরা যখন অতিরিক্ত মানসিক চাপে থাকি, তখন আমাদের আবেগ তীব্র হয়ে ওঠে, যা যৌক্তিক চিন্তাভাবনা সাময়িকভাবে বন্ধ করে দেয়। ওই মুহূর্তে আমরা সঠিকভাবে প্ল্যান বা রিয়েলিস্টিক এক্সপ্লেনেশন খুজে পাই না।

যেহেতু থেরাপিস্ট ব্যক্তির ইমোশনাল রোলারকোস্টারের বাহিরে থাকেন, তাই তিনি এক সেফ, কফোর্টেবল ও লজিক্যাল আশ্রয় হিসেবে কাজ করেন। বলা যেতে পারে ক্লায়েন্ট যেন সাময়িকভাবে থেরাপিস্টের মস্তিষ্ক ধার নিচ্ছেন:

  • অবচেতন আচরণের ধরন ধরা: যেমন, একজন ক্লায়েন্টের সম্পর্ক বারবার ভেঙে গেলেও তিনি বোঝেন না যে নতুন সঙ্গীকে দিনে ২০ বার কল করা আসলে সম্পর্কের ক্ষতি করছে। থেরাপিস্ট তাঁকে আবেগের বাইরে এসে নিজস্ব প্যাটার্নটি স্পষ্ট দেখতে সাহায্য করেন।
  • দিশেহারা অবস্থায় অগ্রাধিকার ঠিক করা: যখন ক্লায়েন্ট অতিরিক্ত চাপে দিশেহারা হন, থেরাপিস্ট তিন মাস পরের কাজ নিয়ে দুশ্চিন্তা না করে আপাতত থাকার জায়গা খোঁজার মতো তাৎক্ষণিক প্রয়োজনকে প্রাধান্য দিতে শেখান।
  • বাস্তবসম্মত কাজের পরিকল্পনা: ডেডলাইন নিয়ে দুশ্চিন্তায় স্টাক হয়ে যাওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে থেরাপিস্ট সুনির্দিষ্ট প্রশ্ন করে সহজ, রিয়েলিস্টিক প্ল্যান তৈরি করতে সাহায্য করেন।

৪.  ‘এভিডেন্স-বেসড' প্র্যাকটিস 

একজন সহানুভূতিশীল বন্ধু কেবল সান্ত্বনা দেন, কিন্তু একজন থেরাপিস্ট আপনাকে অবেগ অনুভূতি চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় কৌশল শেখান।

উদাহরণস্বরূপ, বলা যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ‘মাইন্ডফুলনেস-বেসড কগনিটিভ থেরাপি’ (MBCT)-র গুরুত্ব। নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ না করে MBCT রোগীকে সেই নেতিবাচক চিন্তাগুলো থেকে "একপা পিছিয়ে আসতে" সাহায্য করে এবং সেগুলোকে সাময়িক মানসিক ঘটনা হিসেবে দেখতে শেখায়। এটি আমাদের ভেতরের মানসিক বিশৃঙ্খলা বা দুশ্চিন্তার ধরন বদলে দিয়ে ডিপ্রেশন কমাতে সাহায্য করে।

৫. আত্মউন্নয়নের জন্য থেরাপি 

সাইকোলজিস্টের কাছে যাওয়ার জন্য কোনো মানসিক রোগ থাকার প্রয়োজন নেই। অনেকেই ওয়েলবিং, কোয়ালিটি অফ লাইফ বাড়াতে ও নিজের প্রতিভা বিকাশ করতে থেরাপিস্টের পরামর্শ নেন। এটিকে একটি স্বাস্থ্য পরীক্ষার মতো ভাবা যেতে পারে, যা বড় কোনো মানসিক সমস্যা হওয়ার আগেই ঝুঁকিগুলো চিনতে সাহায্য করে।

একজন সাইকোলজিস্ট আপনাকে যেসব বিষয়ে সাহায্য করতে পারেন:

  • কমিউনিকেশন স্কিল বাড়াতে।
  • আত্মবিশ্বাস বাড়াতে।
  • নিজের চিন্তা, অনুভূতি ও আচরণ গভীরভাবে বিশ্লেষণ করে নিজেকে ভালোভাবে বুঝতে, এবং পরিচালনা করতে।
  • দৈনন্দিন মানসিক চাপ সামলাতে এবং জীবনের বড় পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে।

সুতরাং, থেরাপিকে যদি কেবল "শোনার জন্য টাকা দেওয়া" মনে হয়, তবে আপনি এর আসল পাওয়ার মিস করছেন। বন্ধুরা যখন অমূল্য ভালোবাসা দেয়, একজন দক্ষ থেরাপিস্ট তখন সহযোগীর ভূমিকা পালন করেন। তিনি গভীর সহমর্মিতার পাশাপাশি আপনাকে প্রয়োজন অনুযায়ী নিজের উন্নতির দিকে নিয়ে যান, যাতে আপনি আবার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন।

This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.

Last updated: September 23, 2026

Did you find this article helpful?

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years experience

I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

17:04