Home/Blogs/ওসিডি থেকে মুক্তির উপায়
Therapy
1 views

ওসিডি থেকে মুক্তির উপায়

ওসিডি থেকে মুক্তি পেতে মস্তিষ্ক যা করতে বলছে তার ঠিক উল্টোটা করাই সেরা উপায়! জানুন ERP (Exposure & Response Prevention) থেরাপির মাধ্যমে কীভাবে ভয়ের মুখোমুখি হয়ে কম্পালশন নিয়ন্ত্রণ করবেন এবং অবসেসশনের চক্র ভেঙে ওসিডি থেকে রেহাই পাবেন।

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years exp.
ওসিডি থেকে মুক্তির উপায়

আপনি জানলে অবাক হবেন যে, ওসিডি থেকে মুক্তির উপায় হলো আপনার মস্তিষ্ক যা করতে বলছে তার ঠিক উল্টোটা করা?

গবেষণা অনুযায়ী (Ferrando, et al 2021), OCD-এর ক্ষেত্রে ঔষধ ছাড়া সবথেকে কার্যকরী চিকিৎসা হলো এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বা  ERP

 ERP-এর দুটি প্রধান অংশ রয়েছে। 

প্রথমটি হলো ইচ্ছাকৃতভাবে ভয়ের সম্মুখীন হওয়া এর অর্থ হলো আপনার মনে যে বিষয় নিয়ে ভীতি বা অবসেসশন কাজ করে, তা এড়িয়ে না চলে সরাসরি সেটির মুখোমুখি হওয়া। যেমন- জীবাণুর ভয় থাকলে ইচ্ছা করে কোনো বস্তু স্পর্শ করা 

এবং দ্বিতীয় অংশটি হলো ঠিক যে ভয়ের কারণে আপনি একটি কাজ বা কম্পালসন বারবার করেন সেটি নিয়ন্ত্রণ করা এবং ধীরে ধীরে কমিয়ে আনা

ধরুন, আপনার যদি জীবাণু নিয়ে ভীতি থাকে এবং আপনি বারবার হাত ধোন, তবে লক্ষ্য হবে কোনো ময়লা অপরিষ্কার বস্তু স্পর্শ করা এবং সেই মুহূর্তে কম্পালসিভ রিচুয়াল বা হাত ধোয়ার ইচ্ছাটি নিয়ন্ত্রণ করা। ধীরে ধীরে এই হাত ধোয়ার অভ্যাস কমিয়ে আনা এবং একসময় তা পুরোপুরি বন্ধ করা। 

এটি শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু বারবার ভয়ের মুখোমুখি হয়েও রিচুয়াল না করলে ধীরে ধীরে আপনা, উদ্বেগ বা অ্যাংজাইটি কমে আসবে। এটি রাতারাতি সম্ভব নয়, তবে যেন লক্ষ্য থাকে প্রথম দিন থেকেই এই প্রতিরোধ শুরু করা। 

এই ERP পদ্ধতির মাধ্যমেই আপনি অবসেসশনের চক্র ভেঙে নিজের লক্ষণের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। 

This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.

Last updated: September 23, 2026

Did you find this article helpful?

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years experience

I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

17:11