Home/Blogs/এনজাইটি ডিজঅর্ডার: যখন দুশ্চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়
Mental Health
24 views

এনজাইটি ডিজঅর্ডার: যখন দুশ্চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়

জেনারেলাইজড এনজাইটি ডিজঅর্ডার (GAD) সম্পর্কে জানুন। লক্ষণ: মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা, অবাস্তব চিন্তা, মনোযোগের সমস্যা, ঘুমের ব্যাঘাত। সমাধান: ব্যায়াম, যোগব্যায়াম, মেডিটেশন, CBT এবং সাপোর্ট সিস্টেম।

Rafiha Islam Rimi

Rafiha Islam Rimi

Psychologist

Rating4
3+ years exp.
এনজাইটি ডিজঅর্ডার: যখন দুশ্চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়

Key Takeaways: 

সাধারণত দুশিন্তা আমাদের জীবনের একটি স্বাভাবিক চিন্তার ই অংশ; কিন্তু যখন এই দুশ্চিন্তা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়ে দীর্ঘস্থায়ী হয় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তখন এটি এনজাইটি ডিজওর্ডার হয়ে যায়। খুব ই কমোনলি আমরা দেখতে পাই জেনারালাইজড এনজাইটি ডিজওর্ডার। এখানে আপনি নির্দিষ্ট কারণ ছাড়াই পরিবার, ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে সবসময় মাত্রাতিরিক্ত চিন্তায় ডুবে থাকা, ক্লান্তি ও অবসন্নতার লক্ষণ সহ অস্থিরতা ও মনোযোগ হীনতা  দেখতে পাবেন। এই এনজাইটি থেকে বের হতে প্রয়োজন কিছু পদক্ষেপ; যেমনঃ ১। প্রফেশনাল থেরাপি নেওয়া, ২। চিন্তা নিয়ন্ত্রণের কৌশল গুলো অবলম্বন করা, ৩। রিলাক্সেশন প্রাকটিস করা, ৪। লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসা, ইত্যাদি। 

 

অতিরিক্ত চিন্তা নাকি এনজাইটি?

আপনি কি জানেন, বিশ্বজুড়ে প্রায় ২৮৬ মিলিয়ন মানুষ কোনো না কোনো ধরনের Anxiety Disorder-এ ভুগছেন? এটি বর্তমানে সবচেয়ে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর একটি। তবুও অনেক মানুষ বিষয়টিকে এখনো “অতিরিক্ত চিন্তা” বা “স্বাভাবিক টেনশন” ভেবে উপেক্ষা করেন।

কখনো কি এমন হয়েছে. কোনো নির্দিষ্ট পরিস্থিতি, ডেডলাইন, কাজ বা ভবিষ্যতের কথা ভাবলেই আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা শুরু হয়?
মুখ শুকিয়ে যায়, হাত-পা ঠান্ডা হয়ে আসে, ঘাম হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, মাসলে টান ধরে বা ঘুমের সমস্যা হয়?

এগুলো কেবল মানসিক অনুভূতি নয় এগুলো এনজাইটির শারীরিক ও মানসিক লক্ষণ হতে পারে।

 

  • এনজাইটি কি শুধু দুশ্চিন্তা? 

    না।
    দুশ্চিন্তা জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু যখন এই দুশ্চিন্তা মাত্রাতিরিক্ত হয়ে যায়, দীর্ঘ সময় ধরে থাকে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে তখন সেটি আর স্বাভাবিক থাকে না।

    এনজাইটির অনেক ধরন রয়েছে। এর মধ্যে একটি খুবই কমন হলো Generalized Anxiety Disorder (GAD)

     

  • জেনারালাইজড এনজাইটি ডিজঅর্ডার (GAD) কী?

    যখন কেউ নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবনের নানা বিষয় নিয়ে, পরিবার, স্বাস্থ্য, ক্যারিয়ার, পড়াশোনা, ভবিষ্যৎ, প্রায় সবসময় মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন, তখন সেটিকে Generalized Anxiety Disorder বলা হয়।এই দুশ্চিন্তাগুলো সাধারণত,

    • বাস্তবতার তুলনায় অনেক বেশি সিরিয়াস হয়
    • চিন্তাগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়
    • "সবকিছু খারাপ হবে” এই চিন্তায় আটকে থাকে। 

      ফলস্বরূপ, ব্যক্তি তার দৈনন্দিন কাজকর্ম, পড়াশোনা বা সম্পর্ক ঠিকভাবে মেইনটেইন করতে পারেন না।

  • জেনারালাইজড এনজাইটি ডিজঅর্ডারের সাধারণ লক্ষণসমূহ

    GAD-এ ভুগলে নিচের কিছু লক্ষণ একসাথে বা আলাদা আলাদাভাবে দেখা যেতে পারে, যেমনঃ 

    • ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ অতিরিক্ত দুশ্চিন্তা
    • ছোট সমস্যাকেও বড় বিপদের মতো মনে হওয়া
    • যেকোনো কাজে মনোযোগ দিতে কষ্ট হওয়া
    • ঠিকমতো ঘুম না আসা বা ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া
    • খুব সহজেই ক্লান্ত বা অবসন্ন অনুভব করা
    • শরীর শক্ত হয়ে থাকা, মাসল টেনশন
    • অস্থিরতা, রেস্টলেস ফিল করা

      এই লক্ষণগুলো দীর্ঘদিন চলতে থাকলে তা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

  • কখন বুঝবেন আপনার সাহায্য প্রয়োজন?

    • যখন আপনি লক্ষ্য করবেন,
    • দুশ্চিন্তা আপনার নিয়ন্ত্রণে নেই
    • বিশ্রাম নিলেও মন শান্ত হয় না
    • কাজ, পড়াশোনা বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে
    • একা থাকলেই ভয় বা অস্থিরতা বেড়ে যায়

        এই অবস্থায় প্রফ্রেশনাল হেল্প খুবই প্রয়োজনীয়।

 

  • এনজাইটি মোকাবিলা করার প্রধান উপায়গুলো তুলে ধরা হলো:

    • গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম (Breathing Exercises)

    এনজাইটির সময় আমাদের হার্টবিট বেড়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। তাৎক্ষণিক আরাম পেতে ‘৭-৪-৭' টেকনিক অনুসরণ করতে পারেন: ৭ সেকেন্ড নাক দিয়ে শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন এবং ৭ সেকেন্ড মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। এটি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করতে সাহায্য করে।

    • চিন্তার ধরণ পরিবর্তন (Cognitive Reframing)

    আপনার দুশ্চিন্তাগুলো কি বাস্তবসম্মত? অনেক সময় আমরা নেতিবাচক চিন্তার জালে আটকে যাই। ডায়েরিতে আপনার ভয়গুলো লিখে ফেলুন এবং নিজেকে প্রশ্ন করুন, "এই ঘটনা ঘটার সম্ভাবনা আসলে কতটুকু?" অযৌক্তিক ভয়কে যৌক্তিক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করুন।

    • রিলাক্সেশন এবং মাইন্ডফুলনেস (Mindfulness)

    বর্তমান মুহূর্তে থাকার চেষ্টা করুন। "যদি এমন হয়" (What if) জাতীয় চিন্তা বাদ দিয়ে বর্তমানে আপনার চারপাশের ৫টি জিনিস দেখুন, ৪টি জিনিস স্পর্শ করুন এবং ৩টি শব্দ শোনার চেষ্টা করুন। একে 5-4-3-2-1 গ্রাউন্ডিং টেকনিক বলা হয়।

    • জীবনযাত্রায় পরিবর্তন

    পরিমিত ঘুম: ঘুমের অভাব এনজাইটি বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

    ক্যাফেইন বর্জন: অতিরিক্ত চা বা কফি আপনার বুক ধড়ফড়ানি বাড়িয়ে এনজাইটির লক্ষণকে আরও প্রকট করতে পারে।

    শারীরিক ব্যায়াম: নিয়মিত হাঁটাহাঁটি বা যোগব্যায়াম শরীরে 'এন্ডোরফিন' হরমোন নিঃসরণ করে যা মন ভালো রাখে।

    • প্রফেশনাল থেরাপি ও বিশেষজ্ঞের পরামর্শ

    যখন নিজের চেষ্টায় এনজাইটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তখন একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা সাইকোলোজিস্টের পরামর্শ নেওয়া সবচেয়ে কার্যকর। CBT (Cognitive Behavioral Therapy) এনজাইটি নিরাময়ে বিশ্বজুড়ে স্বীকৃত একটি পদ্ধতি। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শে সঠিক ওষুধ সেবন করা যেতে পারে


নিজের ভেতরের অস্থিরতা আর দুশ্চিন্তাকে বুঝতে পারাই মানসিক সুস্থতার পথে প্রথম জার্নি। যদি মনে হয় দুশ্চিন্তা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং প্রতিদিনের কাজকে কঠিন করে তুলছে, কিংবা একা এই চাপ সামলানো কঠিন হয়ে যাচ্ছে; তাহলে সেইফ ও নন-জাজমেন্টাল পরিবেশে কথা বলার জন্য রিল্যাক্সি এক্সপার্টের সাথে কাউন্সেলিং সেশন বুক করুন।

নিজের মানসিক যত্নের যাত্রায় পাশে পেতে আজই রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন অথবা
কাউন্সেলিং সেশন বুক করুন -এখানে।

আপনার মানসিক সুস্থতা গুরুত্বপূর্ণ।
মনের যত্নে, রিল্যাক্সি আপনার সঙ্গেই আছে।


 

Did you find this article helpful?

Rafiha Islam Rimi

Rafiha Islam Rimi

Psychologist

Rating4
3+ years experience

Rafiha Islam Rimi is a psychologist with over six years of experience promoting mental health and holistic wellbeing. She has worked with organizations such as CARE Bangladesh, Lepra Bangladesh, and currently serves at the Nitol Niloy Group. Her work spans counseling, community engagement, and mental health awareness, focusing on helping individuals build resilience and emotional balance. Combining empathy, evidence-based methods, and cultural sensitivity, she fosters a safe and supportive space for personal growth and positive change.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

06:42
Is Anxiety Ruining Your Life? Recognize GAD & Get Help