Home/Blogs/হঠাৎ পরিবর্তন কেন কঠিন লাগে? কীভাবে মানিয়ে নিবো?
Lifestyle
0 views

হঠাৎ পরিবর্তন কেন কঠিন লাগে? কীভাবে মানিয়ে নিবো?

হঠাৎ পরিবর্তন জীবনে অস্বস্তি, ভয় ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। তবে পরিবর্তনকে গ্রহণ করা, নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতে মন দেওয়া, বাস্তব পদক্ষেপ নেওয়া এবং নিজের মূল্যবোধ ধরে এগোনোর মাধ্যমে নতুন পরিস্থিতির সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়া সম্ভব।

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years exp.
হঠাৎ পরিবর্তন কেন কঠিন লাগে? কীভাবে মানিয়ে নিবো?

জীবনে পরিবর্তন আসবেই। কখনও বড় আকারে, চাকরি চলে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া। কখনও ছোট, নতুন জায়গায় থাকা, নতুন রুটিনে অভ্যস্ত হওয়া। ভালো পরিবর্তনও অনেক সময় অস্বস্তি তৈরি করে। কারণ পরিবর্তন মানেই পরিচিত ছন্দ ভেঙে যাওয়া, আর নিজের নিয়ন্ত্রণটা একটু কম মনে হওয়া। এটা স্বাভাবিক।

আপনি চাইলে ভিন্নভাবে রেসপন্স করতে পারেন

যেকোন পরিবর্তনে আপনি দুইভাবে রেসপন্স করতে পারেন, গ্রহণ করা অথবা মানিয়ে নেওয়া। 

১। পরিবর্তিত পরিস্থতি একসেপ্ট করে নেয়া। একসেপ্ট করা করা মানে হাল ছেড়ে দেওয়া নয়। এর মানে হলো, এই মুহূর্তে কী আমার নিয়ন্ত্রণে আছে, আর কী নেই, এটা স্বীকার করা।

২। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে এডাপ্ট করা। আর এডাপ্টেশন মানে, পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে ভাবা, নতুন স্কিল শেখা, নতুন পথ খোঁজা। এই দুইটা একসাথে হলে, পরিবর্তনের ধাক্কাটা একটু হালকা লাগে, আর অনেক সময় সেখান থেকেই নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয়।

যেটা আপনার নিয়ন্ত্রণে আছে, সেটাতেই মন দিন

পরিবর্তনের সময় সবচেয়ে বেশি প্রেসার, স্ট্রেস আসে তখনই, যখন আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাই, যা আসলে আমাদের হাতে নেই। মনে রাখুন অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণের বাহিরে, আপনি বয়স বাড়া থামাতে পারবেন না।

অন্য কাউকে জোর করে বদলাতেও পারবেন না। বা বৃষ্টি পড়া বন্ধ করে দিতে পারবেন না, কিন্তু আপনি ঠিক করতে পারেন,

  • আপনি কীভাবে রেসপন্স করবেন
  • আপনি কী শিখবেন
  • আর পরের পদক্ষেপটা কী হবে

পরিবর্তনে নিজেকে মানিয়ে নেয়ার ছোট্ট ফ্রেমওয়ার্ক

পরিস্থিতি সামলাতে চাইলে,

  • ঠিক কী সমস্যার মুখে আছেন, সেটা পরিষ্কার করুন
  • প্রয়োজনীয় তথ্য জোগাড় করুন
  • কয়েকটা অপশন ভাবুন, ভালো-মন্দ মিলিয়ে দেখুন
  • একটা সিদ্ধান্ত নিন, আর ধাপে ধাপে কাজ শুরু করুন
  • কিছুদিন পর আবার দেখে নিন, প্ল্যান বদলানো দরকার কি না

নিজের মূল্যবোধের সাথে যায় এমন সিদ্ধান্ত নিন

পরিবর্তনের সময় সিদ্ধান্ত নেওয়া কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। তখন নিজের মূল্যবোধ আপনাকে পথ দেখাতে পারে।

  • যদি মতুন কিছু শেখা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এমন কিছু বেছে নিন যেখানে আপনি গ্রো করতে পারবেন
  • যদি সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়, তাহলে সাপোর্টিভ মানুষের কাছে থাকা বা নতুন কানেকশন তৈরি করার চেষ্টা করুন

যখন আবেগ খুব তীব্র হয়, বা ভবিষ্যৎ অন্ধকার লাগে, এই মূল্যবোধগুলোই আপনাকে পথ দেখাবে।

অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন, সাথে বাস্তব পদক্ষেপ নিন

পরিবর্তনের সময় মন খারাপ, ভয়, হতাশা, টেনশন, সবই স্বাভাবিক। সমস্যা হয় তখনই, যখন আমরা আবেগে বর্শবর্তী হয়ে পড়ি, অথবা “প্র্যাকটিক্যাল” হতে গিয়ে অনুভূতিকে চাপা দিই। দুটোর মাঝে ব্যালান্স করা প্রয়োজন। নিজেকে জিজ্ঞেস করতে পারেন,

  • আমি এখন কী অনুভব করছি?”
  • “এই মুহূর্তে আমি এমন কী করতে পারি, যেটা আমাকে একটু সামনে এগিয়ে নেবে?”

ছোট একটি বাস্তব পদক্ষেপও আপনাকে আপনার লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাবে।  পরিবর্তনের সময় নিজের ওপর সন্দেহ আসতেই পারে। তখন,

  • পেছনে তাকান, আগেও কি কঠিন কিছু সামলাননি?
  • ছোট ছোট সফল মুহূর্তগুলো মনে করুন
  • ভাবুন, এই পরিস্থিতিতে একজন আত্মবিশ্বাসী মানুষ কী করত?
  • আরও একবার ট্রাই করুন।

এই ছোট ছোটো চর্চা এবং অর্জন  ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনে। হঠাৎ আসা পরিবর্তন শুধু হুমকি নয়, এটা নিজের সম্পর্কে নতুন করে জানার সুযোগও হতে পারে। যখন আপনি

  • নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতে মন দেন
  • ভেবে সিদ্ধান্ত নেন
  • আর নিজের মূল্যবোধ ধরে এগোন

তখন জীবনের উত্থান-পতনের সঙ্গেও মানিয়ে নেওয়া সম্ভব হয়।

 এখনই রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন
 আপনার প্রিয়জনের পাশে থাকুন এবং কাউন্সেলিং নিতে তাদের উদ্বুদ্ধ করুন।

 

সাধারণত পাঠকের আরও যা জানতে চান (FAQ)

হঠাৎ পরিবর্তন কেন কঠিন লাগে?

হঠাৎ পরিবর্তন কঠিন লাগে কারণ এটি আমাদের পরিচিত রুটিন, নিরাপত্তাবোধ ও নিয়ন্ত্রণের অনুভূতিকে নাড়া দেয়। তাই ভালো পরিবর্তন হলেও অনেক সময় অস্বস্তি বা ভয় তৈরি হতে পারে।

পরিবর্তনকে গ্রহণ করা মানে কি হাল ছেড়ে দেওয়া?

না। পরিবর্তনকে গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়। বরং এর মানে হলো, কোন বিষয়টি আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনটি নেই—তা বুঝে বাস্তবভাবে এগিয়ে যাওয়া।

পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কী করা যায়?

প্রথমে সমস্যাটি পরিষ্কারভাবে বুঝতে হবে, প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে হবে, সম্ভাব্য অপশন ভাবতে হবে এবং ছোট ছোট ধাপে কাজ শুরু করতে হবে। প্রয়োজনে কিছুদিন পর পরিকল্পনা বদলানোও স্বাভাবিক।

পরিবর্তনের সময় আবেগ সামলাব কীভাবে?

নিজের অনুভূতিকে অস্বীকার না করে বোঝার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, “আমি এখন কী অনুভব করছি?” এবং “এই মুহূর্তে আমি কী ছোট পদক্ষেপ নিতে পারি?”—এই 


 

Did you find this article helpful?

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years experience

I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

14:23
হঠাৎ পরিবর্তন কেন কঠিন লাগে? কীভাবে মানিয়ে নিবেন