Home/Blogs/High-Functioning Depression: বাইরে অল ইজ ওয়েল, ভেতরে সব ফাঁকা?
Wellness
1 views

High-Functioning Depression: বাইরে অল ইজ ওয়েল, ভেতরে সব ফাঁকা?

বাইরে থেকে সফল ও কর্মক্ষম দেখালেও ভেতরে তীব্র খালি অনুভূতি ও ক্লান্তিই হলো হাই-ফাংশনিং ডিপ্রেশন। এটি কোনো অফিশিয়াল ডায়াগনোসিস না হলেও এক নিঃশব্দ লড়াই। এর লক্ষণগুলো চিনতে এবং নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করে সুস্থ হওয়ার উপায় জানুন।

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years exp.
High-Functioning Depression: বাইরে অল ইজ ওয়েল, ভেতরে সব ফাঁকা?

অফিসে দুর্দান্ত পারফর্ম করছেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন, ইনস্টাগ্রামে হাসিমুখের ছবি পোস্ট করছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রবল খালি অনুভূতি, তীব্র ক্লান্তি আর হতাশা কাজ করছে? DSM ক্রাইটেরিয়ার Persistent Depressive Disorder (PDD) এর সাথে কিছুটা মিল থাকলেও High-Functioning Depression কোনো অফিশিয়াল ডায়াগনোসিস না, বরং পোষ্ট মডার্ন ওয়ার্ল্ডে একজন ব্যক্তির মানসিক অবস্থা। যেখানে বাইরে থেকে সম্পূর্ণ ‘নরমাল’ বা সফল মনে হলেও, ভেতরে এই যুদ্ধ চালানো অসম্ভব ক্লান্তিকর।

কী দেখে বুঝবেন আপনি High-Functioning Depression-এ ভুগছেন?

  • সবসময় টায়ার্ড লাগা: রাতে পর্যাপ্ত ঘুমানোর পরেও সকালে উঠে মনে হওয়া এনার্জি একদম জিরো।
  • Anhedonia বা আনন্দ হারিয়ে ফেলা: যেসব শখ বা আড্ডায় আগে মজা পেতেন, এখন সেগুলো যান্ত্রিক মনে হয়।
  • ভেতরে ফাঁকা লাগা বা Emotional Numbness: কান্না বা হাসির ক্ষমতা যেন কমে গেছে, একটা কনস্ট্যান্ট ফ্ল্যাট অনুভূতির মধ্য দিয়ে যাওয়া।
  • Internal Self-Doubt: পারফেক্ট কাজ করার পরেও মনে হওয়া "আমি যথেষ্ট ভালো নই" বা প্রবল গিল্ট কাজ করা।
  • Masking বা অভিনয়: সবার সামনে নরমাল বা হ্যাপি ফেস বানিয়ে রাখা, যাতে কেউ টের না পায়।

কীভাবে এটি ডিল করবেন?

  • Over-functioning কমান এবং “না” বলতে শিখুন: সব কাজ পারফেক্টলি করার যে প্রেসার আপনি নিজেকে দিচ্ছেন, সেটা একটু রিল্যাক্স করুন। প্রতিটি সোশ্যাল ইভেন্ট বা অতিরিক্ত দায়িত্ব নেওয়া বন্ধ করে নিজের জন্য বাউন্ডারি সেট করুন।
  • Small Win সেলিব্রেট করুন একদিনে সব ঠিক করার দরকার নেই। সকালে বিছানা গোছানো বা ৫ মিনিট হাঁটতে যাওয়ার মতো ছোট ছোট জয়ে ফোকাস করুন এবং নিজের প্রশংসা করুন। ছোট ছোট উইনের জন্যে নিজেকে রিওয়ার্ড দিন।
  • Mask খুলতে শিখুন বিশ্বাসযোগ্য কোনো ক্লোজ ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের কাছে মনের আসল অনুভূতি শেয়ার করুন। "আমি ভালো নেই, এটা বলা কোনো দুর্বলতা নয়।
  • Self-Compassion বা নিজের প্রতি দয়া নিজের প্রতি কঠোর হওয়া বন্ধ করুন। মনে রাখবেন, আপনি অলস নন; আপনি একটা দীর্ঘ মানসিক যুদ্ধ লড়ছেন।
  • Professional Help বা থেরাপি সবচেয়ে কার্যকরী উপায় হলো একজন সাইকোলজিস্টের সাহায্য নেওয়া। Cognitive Behavioral Therapy (CBT) আপনার থট প্যাটার্ন চেঞ্জ করতে দারুণ কাজ করে। প্রয়োজনে ডাক্তার দেখিয়ে সাইকিয়াট্রিস্টের পরামর্শে হালকা Medication-ও শুরু করা যেতে পারে।

অফিসের ডেডলাইন মিট করতে পারা মানেই কিন্তু আপনি মানসিকভাবে সুস্থ আছেন তা নয়। নিজেকে সময় দিন, হেল্প চান। মনে রাখবেন, সবসময় 'ফাংশনিং' থাকার চেয়ে আপনার মনের শান্তি বেশি জরুরি।


 

This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.

Last updated: September 23, 2026

Did you find this article helpful?

Mahbub Ul Asem

Mahbub Ul Asem

Psychologist

Rating4.98
3+ years experience

I help people feel better. With several years of academic and practical experience, I am committed to offering thoughtful, evidence-based psychological care.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

17:03