Exam Hall-এ হঠাৎ সবকিছু Blank হয়ে যায় কেন?
Does your mind suddenly go blank in the exam hall even after good preparation? Learn why exam anxiety affects memory recall and what you can do to stay calm and get back on track.

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist

Key Takeaways
- Exam hall-এ হঠাৎ কিছু মনে না পড়া মানেই আপনি পড়েননি, অনেক সময় বেশি anxiety হলে recall করতে একটু সমস্যা হয়।
- Mind blank হলে জোর করে answer মনে করার চেষ্টা না করে কয়েক সেকেন্ড নিজেকে calm করে আবার শুরু করুন।
- পুরো answer মনে না পড়লেও keyword, formula বা যেটুকু মনে আছে সেটা লিখে শুরু করতে পারেন।
- কোনো একটা question-এ বেশি সময় আটকে না থেকে সহজ question দিয়ে শুরু করলে confidence কিছুটা ফিরে আসতে পারে।
- Exam anxiety যদি বারবার আপনার ঘুম, preparation বা performance-এ প্রভাব ফেলে, তাহলে একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলা helpful হতে পারে।
বাসায় বসে answerটা ঠিকই পারতেন। কয়েকবার revise-ও করেছেন। মনে হচ্ছিল exam-এ এলে সহজেই লিখতে পারবেন। কিন্তু exam hall-এ question paper হাতে পাওয়ার পর হঠাৎ মনে হলো, “কিছুই মনে পড়ছে না!” যে topicটা এত পরিচিত ছিল, সেটাই যেন মাথা থেকে পুরোপুরি disappear হয়ে গেছে। Heartbeat বেড়ে যাচ্ছে, হাত ঘামছে, অন্যরা লিখতে শুরু করেছে দেখে nervousness আরও বাড়ছে।
তারপর মাথার মধ্যে একটার পর একটা thought আসতে শুরু করে,
- “আমি পারব তো?”
- “সব ভুলে গেলাম কেন?”
- “সময় শেষ হয়ে যাবে না তো?”
- “এত পড়েও যদি কিছু লিখতে না পারি?”
এই অভিজ্ঞতা অনেক শিক্ষার্থীরই হয়। আর অনেক ক্ষেত্রে এর পেছনে কাজ করতে পারে exam anxiety। Exam anxiety মানে আপনি পড়েননি বা আপনার preparation খারাপ, এমন নয়। অনেক সময় knowledge আপনার brain-এ ঠিকই থাকে, কিন্তু anxiety-এর কারণে সেই মুহূর্তে information recall করা কঠিন হয়ে যায়।
আজ আমরা বুঝব, exam hall-এ mind blank কেন হয়, সেই মুহূর্তে কী করতে পারেন এবং exam anxiety যেন আপনার actual preparation-এর ওপর প্রভাব না ফেলে, তার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করবেন।
Exam Anxiety আসলে কী?
Exam নিয়ে কিছুটা nervous হওয়া খুবই স্বাভাবিক। একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে থাকলে আমাদের মধ্যে tension কাজ করতেই পারে। অনেক সময় এই সামান্য tension আমাদের focused থাকতে, পড়তে এবং ভালোভাবে preparation নিতে সাহায্যও করে। সমস্যা তখনই হয়, যখন anxiety এতটাই বেড়ে যায় যে সেটি আপনার concentration, memory recall বা performance-কে interfere করতে শুরু করে। ধরুন, আপনি একটি answer ভালোভাবেই জানেন। কিন্তু questionটি দেখেই মনে হলো,
“এইটা তো আমি পারি না!”
তারপর আপনি যত বেশি panic করছেন, answerটা ততই দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখানেই তৈরি হতে পারে একটি cycle,
Question দেখলেন → ভয় পেলেন → মনে হলো কিছু মনে নেই → আরও ভয় পেলেন → recall আরও কঠিন হলো। এবং একটা সময় মনে হতে পারে, পুরো brain-টাই যেন blank হয়ে গেছে।
Anxiety হলে Brain-এর সঙ্গে কী হয়?
আমরা যখন খুব anxious হয়ে যাই, তখন আমাদের attention-এর একটি বড় অংশ চলে যায় সম্ভাব্য danger বা threat-এর দিকে। Exam-এর ক্ষেত্রে সেই threat হতে পারে,
- “Fail করলে কী হবে?”
- “Parents কী বলবে?”
- “অন্যরা আমার চেয়ে ভালো করবে।”
- “আমার result খারাপ হয়ে যাবে।”
- “সময় শেষ হয়ে যাচ্ছে।”
এই thoughts যখন মাথার মধ্যে ঘুরতে থাকে, তখন brain-এর যে attention এবং working memory answer recall করার কাজে ব্যবহার হওয়ার কথা ছিল, তার একটি অংশ anxiety সামলাতেই ব্যস্ত হয়ে যায়। তাই বিষয়টা অনেক সময় এমন নয় যে, “আমি সব ভুলে গেছি।” বরং হতে পারে, “আমি এখন এত anxious যে informationটা access করতে কষ্ট হচ্ছে।” এই পার্থক্যটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ। কারণ “আমি কিছুই জানি না” ভাবলে panic আরও বাড়তে পারে। কিন্তু “আমি anxious, তাই recall করতে একটু সময় লাগছে” ভাবতে পারলে situationটা কিছুটা manageable মনে হতে পারে।
Exam Hall-এ Mind Blank হলে কী করবেন?
প্রথম কাজ: নিজেকে জোর করে মনে করানোর চেষ্টা না করা
Mind blank হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাধারণত একটা কাজ করি, আরও বেশি force করে answerটা মনে করার চেষ্টা করি।
“মনে কর!”
“এটা তো আমি পড়েছি!”
“কেন মনে পড়ছে না?”
কিন্তু এই pressure anxiety আরও বাড়াতে পারে। বরং কয়েক সেকেন্ড কলম থামান। নিজেকে বলুন “আমি answerটা জানি। এখন আমার brain একটু anxious। আগে নিজেকে একটু settle করি।” কয়েক সেকেন্ড ধীরে শ্বাস নেওয়া, শরীরের tension একটু কমানোর চেষ্টা করা বা শুধু নিজের attention question paper-এর দিকে ফিরিয়ে আনা helpful হতে পারে। লক্ষ্য হতে হবে anxiety পুরোপুরি disappear করানো নয়। বরং লক্ষ্য হতে হবে, anxiety-এর intensity এতটুকু কমানো, যাতে আপনি আবার কাজ শুরু করতে পারেন।
সবচেয়ে সহজ Question দিয়ে শুরু করুন
Question paper হাতে পাওয়ার পর অনেক শিক্ষার্থী প্রথম question থেকেই শুরু করতে চান। কিন্তু যদি প্রথম questionটি দেখেই mind blank হয়ে যায়, তখন anxiety আরও বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে যে questionটা আপনার সবচেয়ে familiar বা সহজ মনে হচ্ছে, সেটি দিয়ে শুরু করুন। একটি answer লিখতে পারলে আপনার brain একটি important message পায়,
“আমি পারছি।”
এই ছোট confidence-টাই পরের questionগুলোতে যাওয়ার সময় anxiety কমাতে সাহায্য করতে পারে। Exam hall-এ সবসময় question number অনুযায়ী answer করতেই হবে, এমন নয়, যদি exam-এর নিয়মে বাধা না থাকে। কখনো কখনো strategically সহজ question দিয়ে শুরু করাই বেশি helpful হতে পারে।
পুরো Answer মনে না পড়লে Keyword লিখুন
ধরুন, একটি বড় answer লিখতে হবে। কিন্তু পুরো answer একসঙ্গে মনে আসছে না। এখন blank page-এর দিকে তাকিয়ে থাকার বদলে related যা যা মনে পড়ছে, সেগুলো লিখে ফেলুন।
যেমন,
- কোনো keyword
- formula
- definition-এর একটি অংশ
- heading
- গুরুত্বপূর্ণ নাম
- theory
- year
- diagram-এর label
- answer-এর প্রথম বা শেষ point
অনেক সময় memory একটি chain-এর মতো কাজ করে। একটি ছোট keyword মনে পড়লে সেটি আরেকটি idea মনে করিয়ে দিতে পারে। সেখান থেকে আরেকটি point। একটা সময় দেখবেন, যে answerটা কয়েক মিনিট আগে পুরো blank মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে ফিরে আসছে। তাই perfect sentence মনে করার চেষ্টা করার আগে clue খুঁজুন।
একটি Question-এর পেছনে আটকে থাকা বন্ধ করুন
একটা question মনে পড়ছে না। আপনি পাঁচ মিনিট চেষ্টা করলেন। তারপর আরও পাঁচ মিনিট। কিন্তু answer আসছে না। এদিকে clock চলছে এবং anxiety বাড়ছে। এই জায়গায় questionটি temporarily skip করা অনেক সময় better decision। নিজেকে বলুন, “এখন এটা বাদ দিচ্ছি। পরে ফিরে আসব।” তারপর অন্য question-এ চলে যান। অনেক সময় অন্য answer লেখার সময় brain-এর pressure কমে যায়। পরে প্রথম question-এ ফিরে এলে answerটা হঠাৎ মনে পড়ে যেতে পারে। একটি answer-এর জন্য পুরো exam-এর rhythm নষ্ট করার দরকার নেই।
অন্যরা কত দ্রুত লিখছে, সেটা খেয়াল করা বন্ধ করুন
Exam hall-এ anxiety বাড়ানোর সবচেয়ে common triggerগুলোর একটি হলো অন্যদের দিকে তাকানো। আপনার পাশের মানুষটি খুব দ্রুত লিখছেন। কেউ additional paper নিচ্ছেন। কেউ আপনার আগে answer শেষ করে ফেললেন। তখন খুব সহজেই মনে হতে পারে, “সবাই পারছে, শুধু আমি পারছি না।” কিন্তু আপনি জানেন না, তিনি কী লিখছেন, কতটা সঠিক লিখছেন বা তার preparation কেমন ছিল।
অন্যের speed আপনার ability-এর measure নয়। Exam-এর সময় বারবার নিজের paper, নিজের question এবং নিজের সময়ের দিকে attention ফিরিয়ে আনুন।
Exam-এর আগে Preparation মানে শুধু Syllabus Preparation নয়
আমরা exam preparation বলতে সাধারণত বুঝি। কত chapter পড়লাম, কতবার revise করলাম, কত question solve করলাম। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ।
কিন্তু exam-এর preparation-এর আরেকটি অংশ হলো, pressure-এর মধ্যে নিজের mind কীভাবে কাজ করে, সেটাও জানা। কারণ আপনি হয়তো বাসায় একটি answer খুব ভালো জানেন। কিন্তু যদি actual exam condition-এ বসে writing practice না করেন, তখন সময়ের pressure এবং anxiety নতুন মনে হতে পারে।
তাই preparation-এর সময় কিছু practice exam দিতে পারেন। সময় ধরে লিখুন। Phone দূরে রাখুন। Question না দেখে answer recall করার practice করুন। কখনো শুধু পড়ে যাওয়ার বদলে নিজেকে প্রশ্ন করুন, “এখন বই বন্ধ করলে আমি কী কী মনে করতে পারি?”
এই active recall-এর practice exam hall-এ information মনে করতে সাহায্য করতে পারে।
Exam-এর আগের রাতে কী করবেন?
অনেকেই exam-এর আগের রাতে মনে করেন, “আর একটু পড়ি।” তারপর সেই “আর একটু” করতে করতে রাত ৩টা হয়ে যায়। কিন্তু ঘুম কম হলে পরের দিন concentration, attention এবং recall-এর ওপর প্রভাব পড়তে পারে। তাই exam-এর আগের রাতে নতুন অনেক কিছু শেখার চেয়ে previously learned material revise করা এবং পর্যাপ্ত rest নেওয়া বেশি useful হতে পারে।
শেষ মুহূর্তের panic revision সবসময় preparation বাড়ায় না। কখনো কখনো anxiety-টাই বাড়িয়ে দেয়।
Exam Hall-এ শরীরের যে লক্ষণগুলো দেখেও ভয় পাবেন না
Exam anxiety শুধু thoughts-এর মধ্যে থাকে না। শরীরেও বিভিন্ন symptom দেখা দিতে পারে।
যেমন, হাত ঘামা, heartbeat বেড়ে যাওয়া, মাথা হালকা লাগা, পেটে অস্বস্তি, হাত কাঁপা, মুখ শুকিয়ে যাওয়া বা খুব restless লাগা।
এসব symptom দেখেই যদি আপনি ভাবেন, “আমার কিছু হয়ে যাচ্ছে।” তাহলে anxiety আরও বেড়ে যেতে পারে। বরং বুঝতে চেষ্টা করুন, “আমার body এখন stress response দিচ্ছে।” এটা uncomfortable হতে পারে, কিন্তু অনেক সময় কিছুক্ষণ পর intensity কমে যায়। নিজের attention আবার task-এর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করুন।
কখন Exam Anxiety-কে গুরুত্ব দিয়ে দেখা দরকার?
একটু tension normal। কিন্তু যদি প্রায় প্রতিটি exam-এর সময় এমন হয় যে, আপনার mind বারবার blank হয়ে যায়, খুব intense panic হয়, exam avoid করতে ইচ্ছা করে, ঘুম নষ্ট হয়, exam-এর অনেক আগে থেকেই excessive worry শুরু হয় অথবা preparation অনুযায়ী performance repeatedly করতে পারছেন না, তাহলে বিষয়টিকে শুধু “আমি exam-এ nervous হয়ে যাই” বলে ignore না করাই ভালো। কারণ anxiety manage করার skill শেখা যায়।
কোন situation আপনার anxiety trigger করছে, মাথার মধ্যে কী thoughts আসে, আপনার body কীভাবে react করে এবং সেই মুহূর্তে নিজেকে কীভাবে calm করা যায়, এসব নিয়ে কাজ করা সম্ভব।
Exam hall-এ হঠাৎ answer মনে না পড়া মানেই আপনি পড়েননি, আপনি কম intelligent অথবা আপনার preparation useless, এমন নয়। অনেক সময় আপনার knowledge ঠিকই সেখানে থাকে। শুধু anxiety সাময়িকভাবে সেই knowledge-এ পৌঁছানো কঠিন করে দেয়। তাই exam preparation শুধু syllabus শেষ করার preparation নয়। এটা একই সঙ্গে নিজের anxious mind-কে handle করার preparation। পরেরবার exam hall-এ mind blank হয়ে গেলে নিজেকে মনে করিয়ে দিন, “আমাকে এখন পুরো answer একসঙ্গে মনে করতে হবে না। আমি আগে নিজেকে একটু calm করব, যা মনে আছে সেখান থেকেই শুরু করব।” একটা keyword।একটা formula। একটা সহজ question। একটা ছোট শুরু। অনেক সময় এতটুকুই brain-কে আবার track-এ ফিরিয়ে আনার জন্য যথেষ্ট হয়।
আর যদি মনে হয় exam anxiety বারবার আপনার performance-কে affect করছে, anxiety-এর মুহূর্তে নিজেকে calm করার কিছু practical skill শেখার জন্য একজন সাইকোলজিস্ট এর সঙ্গে বসতে পারেন। সাইকোলজিস্ট বুঝার চেষ্টা করেন, কোন situation-এ আপনার anxiety বেশি হয়, কী ধরনের thoughts তখন কাজ করে এবং কোন technique-গুলো আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করতে পারে। কারণ exam-এ ভালো করার জন্য শুধু উত্তর জানা যথেষ্ট নয়। চাপের মুহূর্তেও নিজের জানা জিনিসগুলো ব্যবহার করতে পারা, সেটাও একটি skill।
Did you find this article helpful?

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist
Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.