Home/Blogs/সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এর মধ্যে পার্থক্য
Wellness
0 views

সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এর মধ্যে পার্থক্য

While both psychologists and psychiatrists are mental health professionals, their training, roles, and treatment approaches differ significantly. This blog breaks down those key differences in a simple, easy-to-understand way.

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years exp.
সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এর মধ্যে পার্থক্য

Key Takeaways

Psychologist এবং Psychiatrist দুজনই মানসিক স্বাস্থ্যের পেশাজীবী হলেও তাদের কাজের ধরন, প্রশিক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি আলাদা। একজন Psychologist মূলত থেরাপি, কাউন্সেলিং ও psychological assessment-এর মাধ্যমে মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণ বুঝে সহায়তা করেন, কিন্তু ওষুধ দেন না। অন্যদিকে, একজন Psychiatrist হচ্ছেন medical doctor, যিনি মানসিক রোগের জৈবিক ও স্নায়বিক দিক মূল্যায়ন করে প্রয়োজনে ওষুধসহ চিকিৎসা দেন। ডিপ্রেশন, উদ্বেগ, ট্রমা বা আত্মবিশ্বাসের সমস্যায় Psychologist-এর সাহায্য কার্যকর হতে পারে, আর গুরুতর ডিপ্রেশন, bipolar disorder, schizophrenia বা severe anxiety-এর ক্ষেত্রে Psychiatrist-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক সময় সম্পূর্ণ সুস্থতার জন্য therapy এবং medication দুটোই প্রয়োজন হয়, তখন এই দুই পেশাজীবী একসাথে কাজ করেন। তাই নিজের সমস্যার ধরন বুঝে সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞের কাছে যাওয়া মানসিক সুস্থতার জন্য খুবই জরুরি।

  • সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এর মধ্যে পার্থক্য 

    মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললে অনেক সময় আমরা “Psychologist (মনোবিজ্ঞানী)” আর “Psychiatrist(মনোরোগ বিশেষজ্ঞ)” শব্দ দুটি একে অপরের বিকল্প হিসেবে ব্যবহার করি। অনেকেই এই দুই পেশাকে এক মনে করেন কিন্তু বাস্তবে এই দুই পেশার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য; যা জানা জরুরি, বিশেষ করে যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক স্বাস্থ্যের জন্য পেশাগত সাহায্য নিতে চান।

    এই ব্লগে আমরা বিস্তারিতভাবে দেখব Psychologist ও Psychiatrist কারা, তাদের শিক্ষা ও প্রশিক্ষণ, কাজের ধরন, চিকিৎসা পদ্ধতি, এবং বাস্তব জীবনে তারা কীভাবে কাজ করেন। চলুন,  এই দুই প্রফেশনের পার্থক্য গুলো বিস্তারিত জেনে নেই।

    • তানিয়া, বিশ্ববিদ্যালয় ছাত্রী। একসময় হাসিখুশি, আত্মবিশ্বাসী  কিন্তু এখন মনে হয় যেন জীবনের রঙ ফিকে হয়ে গেছে। রাতে ঘুম আসে না, সকালে মন খারাপ নিয়ে ঘুম ভাঙে। পড়াশোনায় মন বসে না, বন্ধুবান্ধবের সঙ্গেও কথা বলতে ইচ্ছে হয় না।

    একদিন সে ভাবল , “আমি কি ডিপ্রেশনে ভুগছি?”
    মোবাইলে সার্চ দিল, “Depression treatment near me.” তখনই চোখে পড়ল  Psychologist Dr. Jarina Rahman

    Psychologist হলেন এমন একজন পেশাজীবী যিনি প্রশিক্ষিত হন মানসিক, আচরণগত ও জ্ঞানগত সমস্যাগুলো মূল্যায়ন, নির্ণয় এবং চিকিৎসা করতে। আরও নির্দিষ্টভাবে বললে, তারা সাধারণত টক থেরাপি (talk therapy) এবং প্রমাণভিত্তিক (evidence-based) কৌশল ব্যবহার করেন,যা উদ্বেগ, বিষণ্ণতা বা মানসিক আঘাত (trauma) মোকাবিলায় সাহায্য করে। যদিও তারা মেডিকেল ডাক্তার নন, kintu মনোবিজ্ঞানীরা উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তাদের কাজের মূল লক্ষ্য হলো আচরণগত ধরণ ও চিন্তাপ্রক্রিয়া বুঝে দীর্ঘমেয়াদি মানসিক সুস্থতা নিশ্চিত করা।
    তারা মানুষের মানসিক কষ্ট, উদ্বেগ, বিষণ্ণতা, সম্পর্কের সমস্যা, বা আচরণগত জটিলতা বুঝে তার কারণ নির্ণয় করেন এবং কথোপকথন-ভিত্তিক চিকিৎসা বা therapy-এর মাধ্যমে মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করেন। তারা কোনো ধরনের medicine prescribe করেন না, বরং কথার মাধ্যমে, আচরণ পরিবর্তনের মাধ্যমে, এবং মানসিক দক্ষতা শেখানোর মাধ্যমে মানুষকে সহায়তা করেন। সাধারণ থেরাপির technique মধ্যে আছে Cognitive Behavioral Therapy (CBT), Psychodynamic Therapy, এবং Humanistic Therapy যেগুলো ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সাজানো হয়।

    তানিয়া প্রথম দিন গেলে, রুবিনা আপা শুধু শান্তভাবে শুনলেন।
    তিনি বললেন না, “তুমি ভুল”, বরং বললেন, “তুমি এখন যা অনুভব করছো, সেটা অনেকেরই হয়। আমরা একসাথে দেখি কীভাবে এটা সামলানো যায়।” এই কথাটাই তানিয়ার ভেতরে একধরনের স্বস্তি আনে।

    পরবর্তী কয়েকটি সেশনে রুবিনা আপা Cognitive Behavioral Therapy (CBT) শুরু করেন।
    তানিয়াকে শেখানো হয়, তার যে নেতিবাচক চিন্তাগুলো (“আমি কিছুই করতে পারব না”, “সবাই আমাকে অবহেলা করে”) সেগুলোকে কিভাবে চ্যালেঞ্জ করা যায়, এবং নতুনভাবে ভাবা যায়। তিনি thought record, relaxation technique, এবং mindfulness শেখান। ধীরে ধীরে তানিয়া তার মনের জট খুলতে শুরু করে। একসময় সে বলে “আমি এখন বুঝি, আমার চিন্তাগুলো আমাকে নিয়ন্ত্রণ করছিল। এখন আমি chinta নিয়ন্ত্রণ করতে শিখছি।”

    একজন Psychologist হওয়ার জন্য লাগে গভীর শিক্ষা ও প্রশিক্ষণ। সাধারণত তারা Bachelor in Psychology, এরপর Master’s (Clinical / Counseling Psychology), এবং অনেকেই PhD করেন। তারা শেখেন psychological assessment, therapy skills, এবং ethical practice। এরা কাজ করেন হাসপাতাল, স্কুল, NGO, কর্পোরেট অফিস, এবং প্রাইভেট ক্লিনিকে।

    তাদের কাজের মূল উদ্দেশ্য, মানুষের মন বোঝা ও সহানুভূতির মাধ্যমে পরিবর্তন আনা।

    Psychiatrist কে?

    Psychiatrist হলেন একজন Medical Doctor (MBBS), যিনি মানসিক রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তারা মানুষের মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য, স্নায়ুতন্ত্রের কার্যক্রম, এবং জৈবিক দিকগুলো বোঝেন। অর্থাৎ, Psychiatry হলো medicine-এর একটি শাখা  যার কাজ মানসিক অসুস্থতা নির্ণয় ও চিকিৎসা করা, প্রয়োজনে ওষুধ (medication) ব্যবহার করে।

    তানিয়ার থেরাপি চলছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর রুবিনা আপা লক্ষ্য করলেন, তার ঘুম একদম বন্ধ হয়ে গেছে, খাবারে রুচি নেই, এবং আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরছে।
     এ পর্যায়ে তিনি বলেন, “তুমি এখন একবার Psychiatrist ড. রাইয়ানের সঙ্গে দেখা করো। উনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, প্রয়োজনে ওষুধ দেবেন, যাতে তোমার শরীর ও মস্তিষ্ক একটু স্থির হয়।”

    ড. রাইয়ান একজন Psychiatrist, অর্থাৎ MBBS ডাক্তার, যিনি MD/FCPS in Psychiatry করেছেন। তিনি তানিয়ার শারীরিক ও মানসিক ইতিহাস শোনেন, এবং বুঝতে পারেন এটি Major Depressive Disorder। তিনি অল্পমাত্রার antidepressant medication দেন।ওষুধ মস্তিষ্কের serotonin ও dopamine-এর ভারসাম্য ঠিক করে, যা মন ভালো রাখতে সাহায্য করে। ড. রাইয়ান বলেন, “থেরাপি আর ওষুধ  দুটো একসাথে কাজ করলে তোমার রিকভারি দ্রুত হবে।”

    মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকা

    Psychiatrist মূলত mental illness-এর biological দিকটা দেখেন। তারা বুঝতে চেষ্টা করেন, মস্তিষ্কের chemical balance, হরমোন, বা জিনগত কারণের জন্য সমস্যা হচ্ছে কি না। তারা ওষুধ দেন, প্রয়োজনে হাসপাতালে ভর্তি রাখেন, এবং শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন।

    তাদের শিক্ষা হলো:

    • MBBS ডিগ্রি

    • এরপর MD বা FCPS in Psychiatry

    • এবং বিভিন্ন হাসপাতাল ট্রেনিং ও ক্লিনিক্যাল প্র্যাকটিস
      তারা schizophrenia, bipolar disorder, anxiety disorder, panic disorder, OCD ইত্যাদি মানসিক ব্যাধির চিকিৎসা করেন।

    Psychology and Psychiatry: একসাথে পথচলা

    • তানিয়া এখন নিয়মিত ওষুধ খায় এবং Psychologist-এর সঙ্গে থেরাপি করে। ওষুধে তার ঘুম ঠিক হয়, থেরাপিতে শেখে কিভাবে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে হয়। তিন মাস পর সে বলে “আমি এখন আগের মতোই হাসতে পারি। মনে হয় আমি আবার আমি হয়ে উঠছি।” এই জায়গাটাই মনোবিজ্ঞানের সৌন্দর্য Psychologist এবং Psychiatrist দুজন মিলে মানুষকে সুস্থ করেন। একজন মনের দরজা খোলেন, অন্যজন মস্তিষ্কের ভারসাম্য ফেরান। দুজনের সমন্বয়ই মানসিক সুস্থতার প্রকৃত পথ। Psychologist এবং Psychiatrist দুজনই “মন বোঝেন”, কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে। Psychologist বোঝেন অনুভূতি, চিন্তা, আচরণ  emotion এবং thought pattern Psychiatrist বোঝেন মস্তিষ্কের রাসায়নিক ও জৈবিক দিক  neurochemical balance. একজন আপনাকে শেখান কীভাবে আপনি নিজের মন বুঝবেন, আরেকজন সাহায্য করেন আপনার মস্তিষ্ক যেন সেই পরিবর্তন সামলাতে পারে।

    • তানিয়ার গল্প আমাদের শেখায় ,মন খারাপ হলে লুকিয়ে রাখা নয়, বরং সাহায্য চাওয়াই সাহসের কাজ। কারণ, যারা মন বোঝেন তারা সত্যিই বোঝেন “মানুষ” কে। 

    • মানসিক স্বাস্থ্য বুঝতে গেলে “Psychologist” আর “Psychiatrist”  এই দুটি শব্দ প্রায়ই একসাথে চলে আসে। কিন্তু তাদের কাজ, পদ্ধতি ও ভূমিকা একে অপরের থেকে ভিন্ন হলেও, লক্ষ্য একটাই মানুষের মানসিক সুস্থতা ফিরিয়ে আনা।

      একজন Psychologist মূলত থেরাপি, কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন (psychological assessment)-এর মাধ্যমে কাজ করেন। তারা মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণ বোঝার চেষ্টা করেন এবং কথার মাধ্যমে সাহায্য করেন। যেমন, কেউ যদি ডিপ্রেশন, উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, Psychologist তার মনের প্যাটার্ন, চিন্তার ধরন ও আচরণের মূল কারণ খুঁজে বের করে থেরাপির মাধ্যমে সমাধানের পথে নিয়ে যান। এখানে ওষুধের ভূমিকা নেই, বরং “mind-based healing” বা “talk therapy”-ই প্রধান হাতিয়ার।

    • অন্যদিকে, একজন Psychiatrist হচ্ছেন medical doctor  অর্থাৎ, তিনি চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন এবং পরে Psychiatry-তে বিশেষজ্ঞতা অর্জন করেন। তাদের কাজ হলো মানসিক অসুস্থতার জৈবিক ও স্নায়বিক কারণ বোঝা এবং প্রয়োজনে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা। যেমন, যদি কারও স্কিজোফ্রেনিয়া, বায়োপোলার ডিসঅর্ডার, বা গুরুতর ডিপ্রেশন থাকে, তখন psychiatrist ওষুধ, সাইকোথেরাপি বা দুটোই মিলিয়ে চিকিৎসা দেন।

    এই দুজন পেশাজীবী একে অপরের পরিপূরক। একজন মনের ভাষা বোঝেন, অন্যজন বোঝেন মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য। অনেক সময় একজন রোগীর সুস্থতার জন্য therapy এবং medication দুটোই প্রয়োজন হয়। তখন Psychologist ও Psychiatrist একসাথে কাজ করে একটি integrated treatment plan তৈরি করেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ার সাথে সাথে মানুষ এখন বুঝছে শুধু ওষুধ নয়, কথোপকথনও চিকিৎসার অংশ হতে পারে। আবার শুধু থেরাপিতেই সীমাবদ্ধ না থেকে কখনো কখনো ওষুধও দরকার হয়। তাই মন ভালো রাখার পথে এই দুই পেশার পার্থক্য বোঝা জরুরি যাতে আমরা সঠিক সময়ে সঠিক সহায়তা নিতে পারি।

    সবশেষে বলা যায়, Psychologist ও Psychiatrist দুজনই মনের যত্নের সৈনিক। একজন মন বোঝার মাধ্যমে নিরাময় করেন, আরেকজন মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ফিরিয়ে আনেন। এদের সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব হয় একটি পূর্ণাঙ্গ মানসিক সুস্থতা a healthier mind and a happier life. 

    Relaxy এর মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আপনার বিশেষ জার্নি শুরু করা

    আপনি যদি মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা বা অন্য কোনো আবেগগত সমস্যার সঙ্গে মোকাবিলা করতে চান, Relaxy-এর দক্ষ সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট আপনাকে  সাহায্য করতে পারে। তাহলে আর দেরি কেন! চলেন দেখে নেই কিভাবে শুরু করবেন রিলাক্সি থেকে সেশন নেওয়া:

    Relaxy-র ওয়েবসাইট বা অ্যাপে যান এবং আপনার জন্য সুবিধাজনক বিশেষজ্ঞ কে বাছাই করুন।
    আপনার সুবিধা অনুযায়ী সেশন টাইম এবং ধরন (ফেস-টু-ফেস, অনলাইন) ঠিক করুন।
    প্রথম সেশনে নিজের লক্ষ্য, উদ্বেগ এবং সমস্যা শেয়ার করুন। মনোরোগ বিশেষজ্ঞ আপনাকে বুঝে এবং পরবর্তী ধাপগুলো সাজিয়ে দেবেন।
    Relaxy- এর সাথে কাউন্সেলিং তে ধীরে ধীরে আপনি আপনার আবেগ, চিন্তা এবং আচরণ বোঝার এবং নিয়ন্ত্রণ করার দক্ষতা অর্জন করবেন। রিলাক্সি থেকে অভিজ্ঞ সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এর সাথে সেশন বুক করুন এই লিংক থেকে।


     

Did you find this article helpful?

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years experience

Warm and empathetic psychologist specializing in CBT and DBT for depression, anxiety, trauma, and relationship challenges

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

16:24
Psychologist vs Psychiatrist: Key Differences Explained