Home/Blogs/Depression বা বিষণ্নতা কী? লক্ষণ, কারণ,ও প্রাথমিক করণীয়
Mental Health
2 views

Depression বা বিষণ্নতা কী? লক্ষণ, কারণ,ও প্রাথমিক করণীয়

Depression and it's symptoms. How CBT&ACT help to overcome the depression and how these could be include in self-help treatment plan.

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years exp.
Depression বা বিষণ্নতা কী? লক্ষণ, কারণ,ও প্রাথমিক করণীয়

Key Takeaways

  • Depression বা বিষণ্নতা শুধু মন খারাপ নয় এটি একটি mental health condition, যা চিন্তা, অনুভূতি, আচরণ ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। DSM-5 অনুযায়ী depression বোঝার জন্য অন্তত ২ সপ্তাহ ধরে কিছু নির্দিষ্ট লক্ষণ থাকা গুরুত্বপূর্ণ, যেমন persistent sadness, আগ্রহ কমে যাওয়া, ঘুমের সমস্যা, ক্লান্তি, guilt, concentration difficulty, এবং hopelessness। Depression দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে, যেমন কাজ, পড়াশোনা, সম্পর্ক, self-care, motivation এবং decision-making-এ সমস্যা তৈরি করতে পারে।
  • CBT (Cognitive Behavioral Therapy) depression-এর সময় আসা negative thought pattern চিহ্নিত করে সেগুলোকে balanced perspective-এ আনতে সাহায্য করে। ACT (Acceptance and Commitment Therapy) কষ্টকর চিন্তা ও অনুভূতির সঙ্গে যুদ্ধ না করে, সেগুলোকে accept করে values-based action নিতে সাহায্য করে।
  • Small routine changes helpful হতে পারে, যেমন গোসল করা, ১০-১৫ মিনিট হাঁটা, ছোট কাজ শেষ করা, বা দিনের planning করা। Behavioural activation depression management-এ গুরুত্বপূর্ণ, কারণ action অনেক সময় motivation-এর আগেই শুরু করতে হয়। নিজের কাজ পর্যবেক্ষণ করা উপকারী, বিশেষ করে কোন কাজ কতটা আনন্দ বা অর্জনের অনুভূতি দিয়েছে তা লিখে রাখা। Negative thoughts সবসময় সত্য নয় ,  এগুলোকে প্রশ্ন করা ও evidence-based ভাবে দেখা CBT-এর একটি গুরুত্বপূর্ণ skill। Rumination কমাতে attention diversion, movement, এবং mindfulness practice সাহায্য করতে পারে। Trusted person-এর সাথে কথা বলা emotional burden কমাতে সাহায্য করতে পারে, তাই নিজেকে পুরোপুরি isolate না করাই ভালো।
  • Self-help useful হলেও, severe বা long-lasting symptoms থাকলে professional help নেওয়া জরুরি। আত্মহানি বা মৃত্যুর চিন্তা থাকলে এটি জরুরি অবস্থা, এবং তখন দ্রুত mental health professional, family member, বা emergency support-এর সাথে যোগাযোগ করা প্রয়োজন। Recovery সম্ভব ,  depression treatable, এবং ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপও সুস্থ হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Depression বা বিষণ্নতা

কখনও কি এমন মনে হয়েছে, মনটা অদ্ভুতরকম ভারী লাগছে? আগের মতো কোনো কিছুতেই আনন্দ বা আগ্রহ পাচ্ছেন না? নিজের ভেতরটা একদম ফাঁকা লাগছে? এটি শুধু সাধারণ মন খারাপ নাও হতে পারে। এটি হতে পারে depression বা বিষণ্নতা, একটি গুরুতর কিন্তু চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য-অবস্থা, যা মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ, শক্তি, ঘুম, সম্পর্ক এবং দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।

অনেকেই depression-কে শুধু “দুঃখ” বা “মন খারাপ” বলে এড়িয়ে যান। Depression বা বিষণ্নতা হলো এমন একটি mental health condition, যেখানে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে মন খারাপ, আগ্রহহীনতা, ক্লান্তি, hopelessness, negative thinking, অথবা জীবনের প্রতি আগ্রহ হারানোর মতো উপসর্গ অনুভব করেন।

স্বাভাবিক দুঃখ বা কষ্টের অনুভূতি জীবনের অংশ। কিন্তু depression-এর ক্ষেত্রে:

  • অনুভূতিগুলো দীর্ঘস্থায়ী হয়
  • তীব্র হয়
  • নিজের কাজ, পড়াশোনা, সম্পর্ক, ঘুম, খাওয়া, এমনকি basic routine-ও ব্যাহত করতে শুরু করে

এ কারণেই depression-কে গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

Major Depressive Disorder (MDD) কী?

Major Depressive Disorder (MDD), যাকে অনেক সময় clinical depression-ও বলা হয়, হলো এমন একটি অবস্থা যেখানে একজন মানুষ অন্তত দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কিছু নির্দিষ্ট depressive symptoms অনুভব করেন।

এই উপসর্গগুলো শুধু মন খারাপের অনুভূতি নয়; বরং তা তার পুরো জীবনযাপনে প্রভাব ফেলতে শুরু করে। যেমন:

  • কাজ করতে কষ্ট হওয়া
  • পড়াশোনায় মনোযোগ না থাকা
  • মানুষের সঙ্গে মেশার ইচ্ছা কমে যাওয়া
  • নিজের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হওয়া
  • ভবিষ্যৎ নিয়ে হতাশা

DSM-5 অনুযায়ী Depression-এর প্রধান লক্ষণ

DSM-5 অনুযায়ী depression বোঝার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট লক্ষণ গুরুত্বপূর্ণ। সাধারণভাবে নিচের লক্ষণগুলো depression-এ দেখা যেতে পারে:

১. প্রায় প্রতিদিন মন খারাপ থাকা

অনেক সময় ব্যক্তি বুঝতে পারেন, দিনের বেশিরভাগ সময়ই মনটা ভারী, কষ্টদায়ক বা ফাঁকা লাগছে।

২. আগের মতো আনন্দ না পাওয়া

আগে যেসব কাজ ভালো লাগত, গান শোনা, বন্ধুদের সঙ্গে কথা বলা, বই পড়া, রান্না, বাইরে যাওয়া, এসবের প্রতিই আগ্রহ কমে যেতে পারে।

৩. ঘুমের সমস্যা

কারও খুব বেশি ঘুম পায়, আবার কারও ঘুমই আসে না। ঘুম ভেঙে যাওয়া, restless sleep, বা সকালে উঠতে না পারাও common symptom হতে পারে।

৪. শক্তি কমে যাওয়া বা ক্লান্ত লাগা

যে কাজ আগে সহজ ছিল, সেটাই অনেক বড় কাজ মনে হতে পারে। অনেকের “সবসময় tired” লাগতে পারে।

৫. নিজেকে মূল্যহীন মনে হওয়া

Depression-এর সময় “আমি কিছুই না”, “আমার কোনো মূল্য নেই”, “সব দোষ আমার”, এমন চিন্তা আসতে পারে।

৬. অতিরিক্ত অপরাধবোধ

নিজের ভুলকে অতিরিক্ত বড় করে দেখা, বা অযথা guilt অনুভব করা depression-এর অংশ হতে পারে।

৭. মনোযোগে সমস্যা

কাজে concentration কমে যায়, সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, simple task-ও mentally heavy লাগে।

৮. খাওয়া বা ওজনের পরিবর্তন

ক্ষুধা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। এর সাথে ওজনের পরিবর্তনও দেখা যেতে পারে।

৯. জীবন নিয়ে হতাশা বা মৃত্যুর চিন্তা

কিছু ক্ষেত্রে মানুষ জীবনকে অর্থহীন মনে করতে পারেন। কখনও কখনও মৃত্যু বা আত্মহানির চিন্তাও আসতে পারে। এটি একটি serious warning sign।

Depression দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলে?

Depression ধীরে ধীরে মানুষের জীবনের অনেক জায়গায় প্রভাব ফেলতে পারে। যেমন:

  • সকালে বিছানা থেকে উঠতে কষ্ট হওয়া
  • Personal hygiene maintain করতে অনীহা
  • কাজের প্রতি মনোযোগ হারানো
  • Family বা friends থেকে দূরে সরে যাওয়া
  • ছোট কাজও অসম্ভব মনে হওয়া
  • নিজের ভবিষ্যৎকে অন্ধকার মনে হওয়া

এগুলো যত বাড়তে থাকে, recovery তত কঠিন মনে হতে পারে, কিন্তু depression treatable।

Depression-এর চিকিৎসায় কী কী পদ্ধতি আছে?

Depression-এর treatment ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সাধারণত ব্যবহৃত হয়:

  • Psychotherapy
  • Medication
  • Psychotherapy + medication combination
  • Lifestyle support
  • Routine-based self-help strategies

সব মানুষের জন্য একই treatment কাজ নাও করতে পারে। তবে evidence-based therapy approaches-এর মধ্যে CBT ও ACT খুবই গুরুত্বপূর্ণ।

CBT কী এবং Depression-এ কীভাবে সাহায্য করে?

CBT (Cognitive Behavioral Therapy) হলো এমন একটি therapy approach, যা thoughts, emotions, and behaviours-এর মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে।

Depression-এর সময় মানুষের মনে প্রায়ই automatic negative thoughts আসে। যেমন:

  • “আমি কিছুই পারি না”
  • “আমার জীবনে কিছুই ভালো হবে না”
  • “আমি সবার জন্য burden”
  • “আমি ব্যর্থ”

CBT এই চিন্তাগুলোকে identify করতে সাহায্য করে, তারপর সেগুলোকে evaluate করে আরও realistic ও balanced perspective তৈরি করতে শেখায়।

CBT-এর common techniques

Thought Monitoring

দিনের বিভিন্ন সময়ে কী ধরনের চিন্তা আসে তা লক্ষ্য করা।

Cognitive Restructuring

নিজেকে প্রশ্ন করা:

  • এই চিন্তার পক্ষে প্রমাণ কী?
  • এর বিপক্ষে প্রমাণ কী?
  • অন্যভাবে বিষয়টা দেখা যায় কি?

Behavioural Activation

Depression-এর কারণে যেসব কাজ বন্ধ হয়ে গেছে, সেগুলো ধীরে ধীরে আবার শুরু করা।

Activity Scheduling

দিনের কাজ আগেভাগে plan করা, যাতে মন না চাইলেও structure বজায় থাকে।

Problem Solving

বড় সমস্যাকে ছোট ধাপে ভাগ করে দেখা।

CBT depression-এর negative cycle ভাঙতে সাহায্য করে।

ACT কী এবং Depression-এ কীভাবে কাজ করে?

ACT (Acceptance and Commitment Therapy) হলো একটি evidence-based therapy approach, যা কষ্টকর চিন্তা ও অনুভূতির সঙ্গে যুদ্ধ না করে, সেগুলোকে accept করে meaningful action নেওয়ার উপর জোর দেয়।

Depression-এর সময় আমরা প্রায়ই এমন ভাবি:

  • “আমার এমন লাগা উচিত না”
  • “আমি negative feel করছি মানে আমি দুর্বল”
  • “মন ভালো না হওয়া পর্যন্ত কিছুই শুরু করা যাবে না”

ACT শেখায়:

  • Uncomfortable feeling থাকতেই পারে
  • সব কষ্টকর চিন্তা দূর করতেই হবে, এমন নয়
  • Feelings থাকা সত্ত্বেও values-based action নেওয়া সম্ভব

ACT-এর মূল বিষয়গুলো

Acceptance

অনুভূতিকে জোর করে সরিয়ে না দিয়ে তাকে জায়গা দেওয়া।

Cognitive Defusion

“আমি ব্যর্থ” ,  এই চিন্তাটিকে absolute truth না ধরে, একটি thought হিসেবে দেখা।

Present-Moment Awareness

বর্তমান মুহূর্তে মন ফেরানো।

Values Clarification

নিজের কাছে আসলে কী গুরুত্বপূর্ণ, সম্পর্ক, সম্মান, growth, care, responsibility?

Committed Action

ছোট ছোট meaningful step নেওয়া, even when mood is low.

ACT depression-এর সময় psychological flexibility বাড়াতে সাহায্য করতে পারে।

Depression-এর সময় কী কী Self-Help Technique কাজে আসতে পারে?

প্রফেশনাল সহায়তা নেওয়া সম্ভব না হলে কিছু প্রাথমিক self-help technique উপকারী হতে পারে। এগুলো treatment-এর বিকল্প নয়, তবে support হিসেবে ভালো কাজ করতে পারে।

১. ছোট ছোট রুটিন তৈরি করুন

Depression-এর কারণে অনেক সময় basic কাজও কঠিন মনে হয়। তাই বড় পরিবর্তন আনার চেষ্টা না করে ছোট ছোট routine দিয়ে শুরু করুন।

উদাহরণ:

  • সকালে উঠে মুখ ধোয়া
  • গোসল করা
  • ১০ মিনিট হাঁটা
  • বিছানা গুছানো
  • একটি ছোট কাজ শেষ করা

এই ছোট কাজগুলো মস্তিষ্ককে activity-তে ফিরতে সাহায্য করতে পারে।

২. নিজের কাজ পর্যবেক্ষণ করুন

দিনে কী কী করলেন, তা লিখে রাখুন। প্রতিটি কাজের পরে দুইটি দিক ভাবুন:

  • এটি আমাকে কতটা আনন্দ দিয়েছে?
  • এটি করতে পেরে কতটা অর্জনের অনুভূতি হয়েছে?

এতে ধীরে ধীরে বোঝা যায়, ছোট কাজও কিছু positive feeling তৈরি করতে পারে।

৩. নেগেটিভ চিন্তা চিহ্নিত করুন

Depression-এর সময় negative thoughts খুব common।

যেমন:

  • “আমি worthless”
  • “আমাকে দিয়ে কিছু হবে না”
  • “সব শেষ”

এই চিন্তাগুলোকে সত্য ধরে নেওয়ার বদলে নিজেকে প্রশ্ন করতে পারেন:

  • এই চিন্তার প্রমাণ কী?
  • সম্পূর্ণ বিপরীত কোনো প্রমাণ আছে কি?
  • অন্যভাবে বিষয়টা দেখা যায় কি?

এই practice ধীরে ধীরে cognitive shift আনতে পারে।

৪. আগের রাতে পরের দিনের planning করুন

আগেভাগে plan করা depression management-এ সাহায্য করে।

আপনার plan-এ রাখুন:

  • পছন্দের কাজ ,  যেমন গান শোনা, বারান্দায় বসা
  • প্রয়োজনীয় কাজ ,  যেমন কাপড় ধোয়া, ফাইল দেখা
  • বিশ্রাম ,  ছোট বিরতি

Graded Tasks ব্যবহার করুন

বড় কাজকে ছোট ধাপে ভাগ করুন।

যেমন:

  • পুরো ঘর পরিষ্কার করব না
  • আগে শুধু টেবিল গুছাবো
  • তারপর ৫ মিনিট বই সাজাবো
  • তারপর একটি ড্রয়ার

এভাবে ছোট সাফল্য confidence বাড়াতে সাহায্য করে।

৫. নিজের অনুভূতি প্রকাশ করুন

Depression-এর সময় মানুষ প্রায়ই নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু trusted person-এর সঙ্গে কথা বলা emotional load কমাতে পারে।

কথা বলতে পারেন:

  • বন্ধু
  • পরিবার
  • সহকর্মী
  • counsellor
  • support group

সবকিছু explain করতে হবে না। শুধু এটুকুও বলা যায়:

“আমি কিছুদিন ধরে mentally খুব heavy feel করছি। তোমার সাথে একটু কথা বলতে চাই।”

৬. Rumination কমানোর চেষ্টা করুন

একই নেতিবাচক চিন্তা মাথায় ঘুরতেই থাকলে তাকে rumination বলা হয়।

যখন মনে হবে আপনি একই চিন্তায় ঘুরপাক খাচ্ছেন, তখন চেষ্টা করুন:

  • উঠে দাঁড়াতে
  • অন্য ঘরে যেতে
  • পানি খেতে
  • ৫ মিনিট হাঁটতে
  • একটি simple task শুরু করতে
  • শখের কাজে মন দিতে

এটি attention diversion বা attention shifting হিসেবে কাজ করতে পারে।

৭. শরীরকে নড়াচড়া করান

Movement mood-এর উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

শুরু করতে পারেন:

  • প্রতিদিন ১৫–২০ মিনিট হাঁটা
  • stretching
  • হালকা exercise
  • বাসার কাজ

এখানে perfection দরকার নেই। দরকার consistency।

৮. Mindfulness practice করুন

Mindfulness মানুষকে বর্তমান মুহূর্তে ফিরতে সাহায্য করে। Depression-এর সময় মন অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় নিয়ে ব্যস্ত থাকে। Mindfulness সেই ঘূর্ণি থেকে কিছুটা বিরতি দিতে পারে।

সহজ practice:

  • ১ মিনিট শ্বাসে মন দেওয়া
  • আশেপাশে ৫টি জিনিস লক্ষ্য করা
  • একটি কাপ হাতে নিয়ে শুধু তার গন্ধ, উষ্ণতা, ও অনুভূতি observe করা
  • নিজেকে বলা:
    “আমি এই মুহূর্তে এখানে আছি। আমি শ্বাস নিচ্ছি। আমি নিরাপদ।”

৯. কখন professional help নেওয়া জরুরি?

নিচের ক্ষেত্রে professional help নেওয়া গুরুত্বপূর্ণ:

  • উপসর্গ দুই সপ্তাহের বেশি থাকে
  • কাজ, পড়াশোনা, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে
  • ঘুম বা খাওয়ার pattern খুব বদলে গেছে
  • নিজেকে মূল্যহীন লাগছে
  • Hopelessness খুব বেশি
  • আত্মহানি বা মৃত্যুর চিন্তা আসছে

এই অবস্থায় psychologist বা psychiatrist -এর সঙ্গে কথা বলা জরুরি।

জরুরি সতর্কতা

যদি কারও মনে হয় তিনি নিজেকে আঘাত করতে পারেন, বা suicide-related চিন্তা খুব তীব্র হয়ে যায়, তাহলে দেরি না করে:

  • নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন
  • জরুরি চিকিৎসা নিন
  • একজন trusted family member বা friend-কে জানান
  • তাকে একা না রাখুন

Counselling কীভাবে সাহায্য করতে পারে?

Counselling শুধু উপদেশ নয়। এটি একটি professional process, যেখানে আপনি সাহায্য পান:

  • নিজের অনুভূতি বুঝতে
  • Negative pattern ধরতে
  • Stress ও emotion manage করতে
  • Coping skill develop করতে
  • Recovery plan করতে

CBT আপনাকে thought-behaviour cycle বুঝতে সাহায্য করে।
ACT আপনাকে acceptance, values, এবং meaningful action-এর দিকে নিয়ে যায়।

দুই ধরনের therapy-ই depression management-এ কার্যকর হতে পারে।

আপনি যদি দীর্ঘদিন ধরে নিজেকে আগের মতো আনন্দ অনুভব না করেন, আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে এখনই রিলক্সির সাথে নিন আপনার প্রথম স্টেপ। এখনই রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন এবং সেশন বুক করুন এই লিংক থেকে।

রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন

কাউন্সেলিং সেশন বুক করুন  

FAQ 

Depression আর সাধারণ মন খারাপ কি একই?

না। সাধারণ মন খারাপ সাময়িক হতে পারে, কিন্তু depression দীর্ঘস্থায়ী হয় এবং দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে।

Depression কতদিন থাকলে গুরুত্ব দিতে হবে?

সাধারণভাবে দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে উপসর্গ থাকলে গুরুত্ব দিয়ে দেখা উচিত।

Depression কি therapy-তে ভালো হয়?

হ্যাঁ। CBT, ACT, counselling, medication, অথবা combined treatment অনেকের জন্য উপকারী হতে পারে।

ঘরে বসে কীভাবে depression manage করা যায়?

ছোট routine, activity planning, negative thought monitoring, movement, mindfulness, এবং trusted person-এর সঙ্গে কথা বলা কিছুটা সাহায্য করতে পারে।

Depression হলে কি psychiatrist-এর কাছেই যেতে হবে?

সবসময় না। তবে severe symptoms থাকলে psychiatrist consultation দরকার হতে পারে।

References

  1. National Institute of Mental Health (NIMH). Depression
  2. World Health Organization (WHO). Depressive disorder (depression)
  3. American Psychiatric Association. DSM-5-TR Major Depressive Disorder overview
  4. American Psychological Association (APA). Clinical Practice Guideline for the Treatment of Depression
  5. NICE Guideline. Depression in adults: treatment and management
  6. Cochrane Review. Behavioural activation for depression in adults
  7. Meta-analysis on Acceptance and Commitment Therapy for depressive disorders

 


 

Did you find this article helpful?

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years experience

Warm and empathetic psychologist specializing in CBT and DBT for depression, anxiety, trauma, and relationship challenges

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

09:14
What is depression?