Porn ও Masturbation-এর Compulsive Pattern কীভাবে Develop করে এবং কীভাবে Maintain হয়?
Why do porn use or masturbation sometimes start feeling difficult to control? Learn how triggers, stress, emotional relief, habits, environment, and shame can create and maintain a compulsive pattern.

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist

Key Takeaways
- Porn দেখা বা masturbation করলেই সেটা problem, এমন না। সমস্যা তখনই, যখন চাইলেও নিজের মতো করে control করা কঠিন হয়ে যায়।
- অনেক সময় শুধু sexual urge না, stress, একাকীত্ব, boredom বা মন খারাপ থেকেও এই behaviour-এর দিকে যেতে ইচ্ছা করতে পারে।
- বারবার “আর করব না” বলার চেয়ে কোন সময় বা কোন অনুভূতির পর urge আসছে, সেটা বুঝতে পারা বেশি কাজে দেয়।
- নিজের ওপর রাগ করা বা নিজেকে খারাপ ভাবলে অনেক সময় কষ্ট আরও বাড়ে, আর সেই কষ্ট থেকেই আবার একই cycle শুরু হতে পারে।
- একদিন আবার হয়ে গেলে সব progress শেষ হয়ে যায় না। কী কারণে হলো সেটা বুঝতে পারলে পরেরবার সামলানো সহজ হতে পারে।
- এই pattern যদি কাজ, সম্পর্ক বা দৈনন্দিন জীবনে সমস্যা করতে থাকে এবং একা কমানো কঠিন হয়, তাহলে একজন mental health professional-এর সঙ্গে কথা বলা helpful হতে পারে।
Porn দেখা বা masturbation নিয়ে কথা বললেই অনেক সময় দুই ধরনের extreme reaction দেখা যায়। কেউ বলেন, “এটা তো completely normal।” আবার কেউ বলেন, “এটা করলেই addiction।” বাস্তবে বিষয়টা এতটা black and white নয়।
Porn দেখা বা masturbation নিজে থেকেই কোনো mental health problem-এর প্রমাণ নয়। অনেক মানুষের ক্ষেত্রেই এগুলো sexual curiosity, sexual urge বা pleasure-এর স্বাভাবিক অংশ হতে পারে। Problem তৈরি হতে পারে তখন, যখন behaviourটা ধীরে ধীরে এমন একটি pattern হয়ে যায় যেখানে ব্যক্তি stop বা reduce করতে চাইলেও বারবার একই behaviour-এ ফিরে যাচ্ছেন, অথবা সেটি তার সময়, concentration, relationship, কাজ কিংবা emotional well-being-এ negative impact ফেলছে।
Recently একজন client-এর সঙ্গে এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে cycleটা আবার খুব clearly সামনে এসেছে। Compulsive pattern বুঝতে হলে শুধু “কতবার হচ্ছে” সেটা দেখলে হয় না। বরং দেখতে হয়, behaviourটার আগে কী হচ্ছে, তখন ব্যক্তি কী feel করছেন, behaviourটা তাকে কী দিচ্ছে এবং পরে কী হচ্ছে।
শুরুটা সবসময় Problem দিয়ে হয় না
অনেকের ক্ষেত্রেই শুরুটা খুব সাধারণ। Curiosity থেকে porn দেখা হতে পারে, sexual urge থেকে masturbation হতে পারে, কিংবা শুধুই pleasure পাওয়ার জন্য কেউ এই behaviour করতে পারেন। এখানে কোনো compulsive cycle থাকতেই হবে, এমন নয়।
কিন্তু ধীরে ধীরে behaviourটার function বদলে যেতে পারে। ধরুন, কোনোদিন খুব stress হচ্ছিল। Porn দেখলেন বা masturbate করলেন, এবং কিছুক্ষণ পর tension একটু কম লাগল। আরেকদিন bored লাগছে, আবার একই behaviour। কোনোদিন lonely লাগছে, anxious লাগছে, relationship conflict হয়েছে বা কোনো কারণে মন খারাপ, আবারও সেই একই pattern।
এভাবে brain ধীরে ধীরে একটি association শিখতে পারে, “Uncomfortable লাগলে এই behaviourটা আমাকে কিছুক্ষণের জন্য relief দেয়।” এখানেই behaviourটা শুধু sexual pleasure-এর বিষয় না থেকে emotional coping-এর সঙ্গেও জড়িয়ে যেতে শুরু করতে পারে।
Compulsive Cycle কীভাবে তৈরি হয়?
Cycleটা খুব সহজভাবে এমন হতে পারে:
Trigger → Urge → Porn/Masturbation → Pleasure বা Relief
ধরুন, রাতে একা আছেন, bored লাগছে, phone হাতে। কিছু sexualized content চোখে পড়ল এবং urge তৈরি হলো। Porn দেখলেন বা masturbate করলেন, কিছুক্ষণের জন্য pleasure বা relief পেলেন। এই অভিজ্ঞতা যদি বারবার repeat হয়, তাহলে brain ধীরে ধীরে ওই situation-এর সঙ্গে behaviourটাকে associate করতে শেখে। একসময় নির্দিষ্ট কিছু situation নিজেই trigger হয়ে যেতে পারে। যেমন, রাতে একা থাকা, bed-এ phone নেওয়া, boredom, stress, loneliness বা social media-তে sexual content দেখা। অর্থাৎ শুরুতে যেটা conscious choice ছিল, repeated practice-এর কারণে সেটি ধীরে ধীরে অনেক বেশি automatic মনে হতে পারে।
Trigger শুধু Sexual Urge নয়
Compulsive porn use বা masturbation-এর ক্ষেত্রে trigger সবসময় sexual desire নয়। অনেক সময় stress, boredom, loneliness, anxiety, sadness, rejection, relationship conflict, ঘুম না আসা বা কাজ এড়িয়ে যাওয়ার ইচ্ছাও trigger হিসেবে কাজ করতে পারে।
এই জায়গায় সবচেয়ে useful প্রশ্ন হলো, “আমি সাধারণত কখন এই behaviourটার দিকে যাই?” এবং “Urge আসার ঠিক আগে আমি কী feel করছিলাম?” কারণ দুইজন মানুষ একই behaviour করলেও তাদের trigger সম্পূর্ণ আলাদা হতে পারে। একজন stress-এর সময় vulnerable হন, আরেকজন boredom-এর সময়, আবার কারও ক্ষেত্রে loneliness বা rejection বড় trigger হতে পারে।
তাই problemটা বুঝতে হলে শুধু behaviourটার দিকে তাকালে হয় না; behaviourটার আগে কী হচ্ছে, সেটাই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ clue।
Behaviourটা বারবার Repeat হয় কেন?
এর একটি বড় কারণ হলো immediate reward। ধরুন, আপনি stressed বা anxious। Porn দেখলেন বা masturbate করলেন এবং কিছুক্ষণের মধ্যেই pleasure বা relief পেলেন। Brain-এর perspective থেকে rewardটা খুব দ্রুত এলো। কিন্তু negative consequenceগুলো সাধারণত আসে পরে। যেমন guilt, সময় নষ্ট হয়েছে এমন অনুভূতি, কাজ পিছিয়ে যাওয়া, ঘুমের সমস্যা, relationship conflict বা নিজের ওপর frustration। অর্থাৎ patternটা অনেক সময় এমন হয়, reward এখন, consequence পরে। মানুষের brain naturally immediate reward-এর প্রতি sensitive। তাই ভবিষ্যতে আবার discomfort এলে brain সেই দ্রুত relief দেওয়ার behaviourটির দিকেই যেতে পারে। এভাবেই behaviourটা reinforce হতে থাকে।
শুধু Pleasure নয়, Relief-ও Behaviour Maintain করতে পারে
সব compulsive behaviour pleasure-এর জন্য repeat হয় না। অনেক সময় আমরা কোনো unpleasant feeling থেকে temporary escape বা relief পাওয়ার জন্যও কোনো behaviour repeat করি। ধরুন, আপনার খুব anxiety হচ্ছিল। Porn দেখার বা masturbation-এর পরে anxiety কিছুটা কমে গেল। Brain তখন শিখতে পারে, “Anxiety কমানোর একটা fast way আমি পেয়েছি।” পরেরবার anxiety এলে তাই urge আরও দ্রুত আসতে পারে। এই কারণেই অনেক মানুষ বলেন, “আমি sexual urge-এর জন্যই সবসময় করি না। Stress বা tension হলে automatically ইচ্ছা করে।” তখন behaviourটি sexual activity-এর পাশাপাশি emotional regulation-এর একটি উপায় হিসেবেও কাজ করতে শুরু করেছে।
Habit আর Compulsive Pattern এক জিনিস নয়
কোনো behaviour নিয়মিত হলেই সেটা compulsive নয়। Compulsive pattern নিয়ে চিন্তার জায়গা তৈরি হয় যখন ব্যক্তি মনে করেন, “আমি করতে চাই না, কিন্তু বারবার করছি,” অথবা reduce করার চেষ্টা করেও trigger এলে আবার behaviourটা হয়ে যাচ্ছে। এর সঙ্গে অন্য কিছু বিষয়ও থাকতে পারে। যেমন নিজের পরিকল্পনার চেয়ে অনেক বেশি সময় porn দেখা, behaviour hide করতে হওয়া, গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়া, ঘুম বা productivity affect হওয়া, relationship-এ সমস্যা তৈরি হওয়া, অথবা repeated attempts সত্ত্বেও behaviour reduce করতে না পারা। এখানে frequency একমাত্র measure নয়। একজন ব্যক্তি কতবার masturbation করছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, behaviourটি তার control-এর বাইরে মনে হচ্ছে কি না এবং জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে problem তৈরি করছে কি না।
শুধু “আর করব না” বললে অনেক সময় কাজ হয় না কেন?
Compulsive pattern-এর ক্ষেত্রে অনেকেই সিদ্ধান্ত নেন, “আজ থেকে আর কখনো করব না।” কিন্তু যদি underlying trigger একই থাকে, তাহলে শুধু behaviour suppress করা কঠিন হয়ে যেতে পারে। ধরুন, আপনি primarily loneliness handle করার জন্য porn ব্যবহার করছেন। Porn বন্ধ করলেন, কিন্তু loneliness রয়ে গেল। Stress management-এর skill নেই, রাতে একই routine, একই phone use, একই emotional discomfort। তখন urge আবার আসার possibility থেকেই যায়। তাই behaviour change করতে গেলে শুধু “কীভাবে বন্ধ করব?” এই প্রশ্ন না করে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হয়, “এই behaviourটা আমার জন্য কী কাজ করছে?” যদি behaviourটা distress থেকে escape, boredom কাটানো বা emotional relief-এর কাজ করে, তাহলে alternative coping strategy তৈরি না করলে পুরোনো pattern-এ ফিরে যাওয়ার chance বেশি থাকে।
Environment-ও Cycle Maintain করতে পারে
আমরা অনেক সময় behaviour change করতে চাই, কিন্তু environment একই রাখি। ধরুন, আপনি জানেন রাতে bed-এ phone নিলে porn দেখার risk বেশি, কিন্তু প্রতিদিন একইভাবে phone নিয়েই বিছানায় যাচ্ছেন। অথবা social media feed-এ এমন content বারবার আসছে যা urge trigger করছে। একইভাবে, যদি দীর্ঘ সময়ের boredom আপনার major trigger হয় কিন্তু সেই সময়ের জন্য কোনো alternative plan না থাকে, তাহলে behaviourটা আবার repeat হওয়া খুব অস্বাভাবিক নয়। এখানে problemটা শুধু “self-control কম” নয়; environment নিজেই repeated cue হিসেবে কাজ করতে পারে। তাই compulsive pattern বুঝতে হলে নিজের surroundings, routine এবং trigger situations-গুলোকেও দেখতে হয়।
Shame কীভাবে Cycle-কে আরও শক্ত করতে পারে?
Behaviour করার পর অনেকের মধ্যে guilt বা shame তৈরি হয়। তখন মাথায় আসতে পারে, “আমার কোনো self-control নেই”, “আমি খুব খারাপ”, অথবা “আমার দ্বারা কিছু হবে না।” এই ধরনের intense self-criticism আবার sadness, anxiety বা hopelessness বাড়াতে পারে। আর যদি porn বা masturbation distress cope করার একটি way হয়ে থাকে, তাহলে সেই shame থেকেই আবার urge তৈরি হতে পারে। তখন cycleটা দাঁড়ায়, Behaviour → Guilt/Shame → Emotional Distress → আবার Behaviour। এই কারণে compulsive behaviour নিয়ে কাজ করার সময় responsibility নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু নিজেকে অপমান করা helpful নয়। Behaviourটা বুঝে change করার চেষ্টা করা আর নিজের identity-কে “খারাপ” বলে label করা এক জিনিস নয়।
Slip মানেই সব Progress শেষ নয়
অনেকেই কিছুদিন behaviour reduce করার পর একদিন আবার porn দেখেন বা masturbate করেন। তখন মনে হয়, “সব শেষ। আমি আবার আগের জায়গায় ফিরে গেছি।” এই all-or-nothing thinking frustration আরও বাড়াতে পারে এবং কখনো কখনো আবার repeated behaviour-এর দিকে ঠেলে দিতে পারে।
বরং slip হলে useful প্রশ্ন হতে পারে, “এইবার কী trigger হয়েছিল?” “আমি তখন কী feel করছিলাম?” “কোন situation-এ vulnerability বেশি ছিল?” “আগামীবার এই জায়গায় কী different করা যায়?” একটি slip সব progress মুছে দেয় না। বরং cycle-এর কোন জায়গায় intervention দরকার, সেটা বোঝার জন্য useful information দিতে পারে।
Compulsive Pattern বুঝতে কোন প্রশ্নগুলো করা দরকার?
শুধু “কতবার করছেন?” জিজ্ঞেস করলে পুরো picture পাওয়া যায় না। বরং জানতে হয়, কখন behaviourটা বেশি হচ্ছে, তার আগে কী ঘটছে, তখন কী emotion কাজ করছে, কোন situation trigger করছে এবং behaviourটার মাধ্যমে ব্যক্তি কী পাচ্ছেন, pleasure, relief, escape নাকি distraction?
একই সঙ্গে behaviour করার পরে কী অনুভূতি হচ্ছে, এর কারণে জীবনে কী problem তৈরি হচ্ছে এবং কোন সময় control করা তুলনামূলক সহজ হচ্ছে, এগুলোও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর উত্তর একসঙ্গে দেখলে ধীরে ধীরে ব্যক্তির নিজস্ব cycleটা clearer হয়ে আসে।
Behaviour Change কোথা থেকে শুরু হতে পারে?
প্রথম step সবসময় perfect control নয়। প্রথম step হলো awareness। কিছুদিন observe করতে পারেন, কখন urge আসছে, তার আগে কী ঘটেছিল, তখন কী emotion ছিল, কোথায় ছিলেন, কী device ব্যবহার করছিলেন এবং behaviour করার পরে কেমন লেগেছে। এই observation judgement করার জন্য নয়; pattern খুঁজে বের করার জন্য। কারণ patternটা যত পরিষ্কার হবে, intervention-এর জায়গাটাও তত পরিষ্কার হবে। কারও trigger management দরকার হতে পারে, কারও stress regulation skill, কারও loneliness বা relationship issue নিয়ে কাজ করা দরকার হতে পারে, আবার কারও shame বা self-criticism নিয়ে কাজ করতে হতে পারে। একই solution সবার জন্য কাজ করবে না।
Porn দেখা বা masturbation নিয়ে unnecessary shame তৈরি করার দরকার নেই। Problemটা sexuality নয়। Problemটা তখন, যখন behaviour ধীরে ধীরে আপনার choice-এর জায়গা কমিয়ে দেয় এবং মনে হয়, “আমি সিদ্ধান্ত নিয়ে করছি না, patternটাই যেন আমাকে চালাচ্ছে।”
Compulsive pattern বুঝতে হলে শুধু behaviourটা দেখলে হবে না। দেখতে হবে এর আগে কী হচ্ছে, behaviourটার মাধ্যমে কী reward বা relief পাওয়া যাচ্ছে এবং পরে কী হচ্ছে। কারণ অনেক সময় cycleটা শুধু sexual desire দিয়ে তৈরি হয় না; এর সঙ্গে stress, loneliness, boredom, anxiety, habit, environment এবং emotional coping জড়িয়ে থাকে। আর এই পুরো cycleটা বুঝে ফেলাই change-এর প্রথম গুরুত্বপূর্ণ step।
যদি মনে হয় porn বা masturbation-এর pattern আপনার daily life, productivity, relationship বা emotional well-being-কে affect করছে এবং একা reduce করতে বারবার difficulty হচ্ছে, তাহলে একজন trained mental health professional-এর সঙ্গে কথা বলা helpful হতে পারে। Therapy-তে শুধু “এটা বন্ধ করুন” বলা নয়, বরং বোঝার চেষ্টা করা যায়, আপনার trigger কী, urge কীভাবে develop করছে, behaviourটা কোন emotional need পূরণ করছে এবং healthier coping strategy কীভাবে তৈরি করা যায়।
কারণ compulsive behaviour change করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা অনেক সময় behaviour হওয়ার শেষ মুহূর্ত নয়। তার অনেক আগেই cycleটা শুরু হয়ে যায়।
Did you find this article helpful?

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist
Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.