Child ADHD আর Adult ADHD, পার্থক্য কোথায়?
Child ADHD and Adult ADHD are the same condition, but the symptoms can look very different with age. Learn how attention, hyperactivity, impulsivity, and daily challenges may change from childhood to adulthood.

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist

Key Takeaways
- Child ADHD আর Adult ADHD আলাদা disorder না। বয়স বাড়ার সঙ্গে একই difficulty অন্যভাবে দেখা দিতে পারে।
- শিশুদের ক্ষেত্রে restlessness বা hyperactivity বাইরে থেকে বেশি বোঝা যায়, adultদের ক্ষেত্রে সেটা অনেক সময় ভেতরের অস্থিরতা হিসেবে থাকে।
- শিশু homework, instruction বা school routine নিয়ে struggle করতে পারে, আর adultদের ক্ষেত্রে একই সমস্যা deadline, time management বা daily responsibilities-এ দেখা যেতে পারে।
- ছোটবেলায় ভালো result করলেও ADHD থাকা অসম্ভব না, কারণ family বা school-এর support অনেক difficulty ঢেকে রাখতে পারে।
- Distracted বা disorganized হলেই ADHD ধরে নেওয়া ঠিক না। Stress, sleep problem, anxiety বা অন্য কারণও থাকতে পারে।
- যদি attention, impulsivity বা organization-এর সমস্যা বারবার school, work বা daily life-এ বাধা দেয়, তাহলে professional assessment নেওয়া helpful হতে পারে।
একটি শিশু class-এ পাঁচ মিনিটও স্থির হয়ে বসতে পারছে না। Teacher কথা বলছেন, কিন্তু সে পাশের বন্ধুর সঙ্গে কথা বলছে, pencil নিয়ে খেলছে বা বারবার seat থেকে উঠে যাচ্ছে। Homework করতে বসলে দশ মিনিট পরই অন্য কিছুতে চলে যাচ্ছে।
অন্যদিকে একজন adult প্রতিদিন office-এ যাচ্ছেন, meeting করছেন, সংসারও সামলাচ্ছেন। বাইরে থেকে তাকে খুব restless মনে হচ্ছে না। কিন্তু deadline বারবার miss হচ্ছে, important কাজ শুরু করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন, phone আর চাবি কোথায় রেখেছেন মনে পড়ছে না, একসঙ্গে পাঁচটা কাজ শুরু করে কোনোটাই ঠিকমতো শেষ করতে পারছেন না।
দুইজনকে বাইরে থেকে দেখলে behaviour অনেকটাই আলাদা মনে হতে পারে। কিন্তু দুজনের difficulty-এর পেছনেই ADHD থাকতে পারে।
কারণ Child ADHD এবং Adult ADHD আলাদা কোনো disorder নয়। ADHD একই neurodevelopmental condition, কিন্তু বয়স, environment এবং responsibility বদলানোর সঙ্গে সঙ্গে এর প্রকাশও বদলে যেতে পারে। ADHD-এর মূল difficulties সাধারণত attention, hyperactivity এবং impulsivity-এর সঙ্গে সম্পর্কিত। Symptoms childhood-এ শুরু হয় এবং অনেকের ক্ষেত্রে adulthood পর্যন্ত থাকে, যদিও বয়স বাড়ার সঙ্গে সেগুলো দেখতে অন্যরকম হতে পারে।
তাহলে প্রশ্ন হলো, শিশু আর adult-এর ADHD দেখতে ঠিক কীভাবে আলাদা হতে পারে?
শিশুদের ADHD অনেক সময় বাইরে থেকে বেশি বোঝা যায়
Childhood-এ hyperactivity অনেক সময় বেশ visible হয়। একটি শিশু হয়তো class-এ বসে থাকতে পারছে না, বারবার উঠে যাচ্ছে, excessively কথা বলছে, অন্যের কথা interrupt করছে, নিজের turn-এর জন্য অপেক্ষা করতে কষ্ট হচ্ছে অথবা এমন কাজ করছে যার consequence আগে ভাবছে না।
আবার সব শিশুর ADHD এমন নয়। অনেক শিশু খুব hyperactive না হয়েও inattentive হতে পারে। তারা class-এ চুপচাপ বসে আছে, কিন্তু teacher কী বলছেন তার অনেকটাই miss করছে। Daydream করছে, instruction ভুলে যাচ্ছে, homework হারিয়ে ফেলছে অথবা একই কাজ শেষ করতে অন্য শিশুদের তুলনায় অনেক বেশি reminder প্রয়োজন হচ্ছে। CDC-এর তথ্য অনুযায়ী, শিশুদের ADHD predominantly inattentive, predominantly hyperactive-impulsive অথবা combined presentation, এই তিনভাবেই দেখা যেতে পারে।
তাই ADHD থাকা শিশু মানেই যে সে খুব দুষ্ট, loud বা সবসময় দৌড়াদৌড়ি করবে, এটা ঠিক নয়।
Adults-এর Hyperactivity অনেক সময় “Restlessness” হয়ে যায়
একজন adult office meeting-এর মধ্যে হঠাৎ উঠে room-এর চারদিকে দৌড়াতে শুরু করবেন, ADHD-এর hyperactivity সাধারণত adulthood-এ এমনভাবে প্রকাশ পায় না। বয়স বাড়ার সঙ্গে outward hyperactivity কিছু মানুষের ক্ষেত্রে কম noticeable হতে পারে। তার বদলে ভিতরে একটা constant restlessness থাকতে পারে।
কেউ হয়তো দীর্ঘসময় বসে থাকলে uncomfortable feel করেন, সবসময় কোনো না কোনো কাজ করতে হয়, একসঙ্গে অনেক কিছু শুরু করেন, খুব দ্রুত কথা বলেন অথবা relaxation-এর সময়ও মনে হয় brain যেন থামছে না। NIMH উল্লেখ করে যে adults-এর মধ্যে inattention, impulsivity এবং restlessness থাকতে পারে, যদিও কিছু মানুষের hyperactive symptoms বয়সের সঙ্গে কম intense হয়ে যায়।
অর্থাৎ child-এর ক্ষেত্রে যে hyperactivity বাইরে থেকে “সে বসতেই পারছে না” হিসেবে দেখা যাচ্ছিল, adult-এর ক্ষেত্রে সেটাই অনেক সময় “আমি mentally settle হতে পারছি না” হিসেবে experience হতে পারে।
একই Difficulty, কিন্তু Problem-এর জায়গা আলাদা
ADHD-এর core symptoms একই থাকতে পারে। কিন্তু একজন মানুষের জীবন বয়সের সঙ্গে বদলে যায়। আর সেই কারণেই difficulties-ও অন্য জায়গায় দেখা দেয়।
একটি শিশুর প্রধান responsibilities হতে পারে school-এ attention দেওয়া, homework করা, instruction follow করা, friends-এর সঙ্গে interact করা এবং basic routine maintain করা। তাই ADHD-এর impact বেশি দেখা যেতে পারে school performance, classroom behaviour এবং peer relationship-এ। CDC বলছে, ADHD থাকা শিশুদের difficulties school, home এবং friendship, তিন জায়গাতেই noticeable হতে পারে।
একজন adult-এর responsibility অনেক বেশি complex। তাকে নিজের সময় manage করতে হয়, office deadline মনে রাখতে হয়, bills দিতে হয়, household maintain করতে হয়, relationship handle করতে হয়, appointments মনে রাখতে হয় এবং কোনো parent হলে সন্তানের routine-ও manage করতে হয়।
ফলে একই attention বা organization difficulty adulthood-এ গিয়ে completely different problem তৈরি করতে পারে।
Child: “Homework শেষ করতে পারছে না”
- ধরুন, আট বছরের একটি শিশুকে homework করতে বলা হলো। সে বই নিয়ে বসেছে, কিন্তু কিছুক্ষণ পর pencil নিয়ে খেলছে। তারপর পানি খেতে গেল। ফিরে এসে অন্য বই খুলল। কিছুক্ষণ পর জানালা দিয়ে বাইরে দেখছে। Parent-এর মনে হতে পারে, “ও ইচ্ছা করেই পড়ছে না।” কিন্তু ADHD থাকলে sustained attention ধরে রাখা, instruction follow করা এবং task complete করার difficulty থাকতে পারে।
Adult: “Deadline পর্যন্ত কাজটাই শুরু করতে পারছে না”
- একই ধরনের difficulty একজন adult-এর ক্ষেত্রে হয়তো এভাবে দেখা যাচ্ছে, Monday-তে একটা report দেওয়া হয়েছে, Friday deadline। প্রতিদিনই ভাবছেন, “আজ শুরু করব।” কিন্তু অন্য ছোট কাজ করছেন, email দেখছেন, phone ব্যবহার করছেন। Thursday রাতে panic শুরু হলো, তারপর একটানা কয়েক ঘণ্টা কাজ করে somehow report শেষ করলেন। বাইরে থেকে এটাকে procrastination বা poor discipline মনে হতে পারে। কিন্তু ADHD-এর ক্ষেত্রে organization, sustained attention, time management এবং deadline manage করার difficulty গুরুত্বপূর্ণ feature হতে পারে।
শিশু জিনিস হারায়, Adult-ও হারায়, শুধু জিনিসটা বদলে যায়
একটি শিশু হয়তো প্রতিদিন pencil, eraser, school diary বা homework sheet হারিয়ে ফেলছে। Parent নতুন pencil box কিনে দিলেন, দুই দিন পর আবার অর্ধেক জিনিস missing।
বয়স বাড়ার পর একই ধরনের forgetfulness হয়তো school bag-এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। Adult বারবার phone, wallet, office ID, keys বা important document খুঁজছেন। Appointment ভুলে যাচ্ছেন, কারও message-এর reply দিতে ভুলে যাচ্ছেন অথবা bill-এর deadline মনে থাকছে না।
এই কারণেই অনেক adult পরে নিজের childhood-এর দিকে ফিরে তাকিয়ে বলেন, “আমি তো ছোটবেলা থেকেই সবকিছু হারাতাম, homework ভুলে যেতাম, কিন্তু তখন কেউ ADHD-এর কথা ভাবেনি।”
ADHD adulthood-এ প্রথম develop হয়, এমন নয়। Diagnostic criteria অনুযায়ী symptoms childhood-এই শুরু হতে হয়, যদিও diagnosis adulthood-এ অনেক পরে হতে পারে।
Impulsivity-ও বয়সের সঙ্গে অন্যভাবে দেখা দিতে পারে
শিশুর impulsivity সহজে চোখে পড়তে পারে। Teacher question শেষ করার আগেই answer বলে দেওয়া, line-এ নিজের turn-এর জন্য অপেক্ষা করতে না পারা, অন্যের খেলনা নিয়ে নেওয়া বা consequence না ভেবেই risky কিছু করা, এসব behaviour দেখা যেতে পারে।
Adult-এর ক্ষেত্রে impulsivity আরও complex জায়গায় প্রকাশ পেতে পারে। তিনি হয়তো conversation-এ বারবার interrupt করছেন, খুব দ্রুত decision নিচ্ছেন, frustration-এর মুহূর্তে কিছু বলে পরে regret করছেন অথবা consequence ভালোভাবে না ভেবে কোনো action নিচ্ছেন। NHS adult ADHD-এর symptoms-এর মধ্যে interrupting conversations এবং consequences না ভেবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও উল্লেখ করে।
অর্থাৎ impulsivity disappear করতেই হবে এমন নয়; তার context বদলে যায়।
Child ADHD-তে Structure অনেক কিছু ঢেকে রাখতে পারে
একজন শিশুর জীবন সাধারণত adults দ্বারা structured থাকে। কখন ঘুমাবে, কখন school-এ যাবে, কখন homework করবে, parents বা caregivers অনেক কিছু organize করে দেন। School-এ teacher reminder দেন। Exam-এর date school জানায়। Uniform কোথায় থাকবে, bag কখন pack হবে, এসবের অনেকটাই অন্য কেউ supervise করছেন। এই support থাকার কারণে কিছু শিশু difficulty থাকা সত্ত্বেও মোটামুটি manage করতে পারে।
কিন্তু university বা চাকরিতে ঢোকার পর suddenly structure কমে যায়। এখন class schedule নিজে মনে রাখতে হবে, assignment নিজে plan করতে হবে, কাজের priority নিজে ঠিক করতে হবে, appointment নিজে মনে রাখতে হবে।
তখন কারও মনে হতে পারে, “আগে তো আমি somehow manage করতাম। এখন সবকিছু এত difficult লাগছে কেন?”
NIMH উল্লেখ করে যে কিছু adults childhood-এ diagnosed হননি কারণ তখন symptoms recognize করা হয়নি, symptoms তুলনামূলক mild ছিল অথবা তারা earlier demands-এর মধ্যে manage করতে পেরেছিলেন; adulthood-এর demands বাড়ার পর difficulties বেশি noticeable হতে পারে।
এই জায়গাটা adult ADHD বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ।
“ছোটবেলায় তো খুব ভালো student ছিল”, তাহলে ADHD কীভাবে?
ভালো academic result ADHD-কে automatically rule out করে না। একজন শিশু academically capable হতে পারে, family থেকে প্রচুর structure পেতে পারে অথবা নিজের difficulties compensate করতে অনেক extra effort দিতে পারে। তাই শুধু result দেখে বোঝা সবসময় সহজ নয়।
অন্যদিকে adulthood-এ responsibilities বাড়লে সেই compensation আর sufficient নাও হতে পারে। তখন organization, time management বা attention-এর পুরোনো difficulties বেশি visible হয়ে উঠতে পারে।
তবে adult ADHD diagnosis-এর জন্য childhood history গুরুত্বপূর্ণ। ADHD-এর symptoms ১২ বছর বয়সের আগেই শুরু হয়ে থাকতে হয়।
সব Distracted Child-এর ADHD নেই, সব Disorganized Adult-এরও ADHD নেই
একটি শিশু class-এ attention দিতে পারছে না, কারণ ADHD হতে পারে। কিন্তু তার ঘুম ঠিক হচ্ছে না, anxiety আছে, learning difficulty আছে বা অন্য কোনো সমস্যা আছে, এমনও হতে পারে। একইভাবে একজন adult খুব forgetful, distracted বা disorganized হলেই ADHD বলা যায় না। Stress, sleep difficulties, anxiety, depression এবং অন্যান্য physical বা mental health conditions থেকেও ADHD-এর মতো কিছু symptoms দেখা যেতে পারে। এই কারণেই ADHD diagnosis কোনো single symptom বা online checklist-এর ওপর নির্ভর করে করা হয় না।
Professional assessment-এ দেখা হয় symptoms কতদিন ধরে আছে, childhood-এ ছিল কি না, একাধিক setting-এ দেখা যাচ্ছে কি না এবং সেগুলো school, work, relationship বা daily functioning-এ meaningful difficulty তৈরি করছে কি না।
Child আর Adult ADHD-এর সবচেয়ে সহজ পার্থক্যটা কী?
একটু সহজভাবে চিন্তা করলে একই difficulty বয়সভেদে এমনভাবে দেখা যেতে পারে: একটি child homework হারিয়ে ফেলছে, adult important document খুঁজে পাচ্ছেন না। Child class-এ instruction miss করছে, adult meeting-এর important details miss করছেন। Child নিজের turn-এর জন্য অপেক্ষা করতে পারছে না, adult conversation-এ অন্যের কথা শেষ হওয়ার আগেই কথা বলে ফেলছেন। Child classroom-এ seat থেকে উঠে যাচ্ছে, adult হয়তো বাইরে থেকে বসে আছেন কিন্তু ভিতরে intense restlessness feel করছেন। Child school project incomplete রেখে দিচ্ছে, adult office project deadline-এর আগের রাত পর্যন্ত শুরু করতে পারছেন না। অর্থাৎ core difficulty একই থাকতে পারে, কিন্তু জীবনের context বদলে যাওয়ায় তার expression-ও বদলে যায়।
Treatment এবং Support-ও বয়স অনুযায়ী বদলায়
ADHD manage করার ক্ষেত্রে child এবং adult-এর needs naturally এক হয় না। শিশুদের ক্ষেত্রে parents, caregivers এবং school গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Behavioural approaches, parent training, classroom support এবং প্রয়োজন অনুযায়ী medication treatment plan-এর অংশ হতে পারে। বিশেষ করে younger children-এর ক্ষেত্রে behavioural intervention এবং parent training-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
Adults-এর ক্ষেত্রে treatment-এর পাশাপাশি নিজের daily structure তৈরি করা গুরুত্বপূর্ণ হতে পারে, যেমন reminders, calendars, task breakdown, distraction management, routines এবং workplace adjustments। Medication এবং psychotherapy-ও appropriate assessment-এর পর treatment-এর অংশ হতে পারে।
তাই একটি child-এর ADHD manage করার approach সরাসরি একজন adult-এর ওপর বসিয়ে দেওয়া যায় না। একই condition হলেও তাদের challenges এবং support system আলাদা।
Parents-এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়
আপনার সন্তান যদি খুব distracted হয়, homework করতে সময় নেয়, জিনিস হারায় বা restless থাকে, তাহলে প্রথম reaction অনেক সময় হয়, “একটু চেষ্টা করলেই তো পারে।” কিন্তু যদি behaviourগুলো repeated হয়, বয়স অনুযায়ী expected behaviour-এর তুলনায় significantly বেশি হয় এবং school, home বা friendship-এ difficulty তৈরি করে, তাহলে শুধু discipline-এর issue ধরে না নিয়ে বিষয়টি professional-এর সঙ্গে discuss করা useful হতে পারে। CDC-ও concerned parents-কে healthcare provider-এর সঙ্গে কথা বলে proper evaluation করার পরামর্শ দেয়। কারণ ADHD থাকা একটি শিশুকে বারবার “দুষ্ট”, “অমনোযোগী”, “careless” বা “lazy” বলা সমস্যার underlying কারণটা solve করে না। বরং প্রথমে জানতে হয়, কেন তার জন্য এই কাজগুলো এত difficult হচ্ছে?
Adults-এর জন্যও একই কথা
আপনার বয়স ২৫, ৩০ বা ৪০ হয়ে গেছে বলে ADHD নিয়ে কথা বলার সময় শেষ হয়ে যায়নি। অনেক মানুষ adulthood-এ গিয়ে প্রথম proper assessment নেন। তবে adult ADHD বলতে adulthood-এ নতুন করে ADHD তৈরি হওয়া বোঝায় না; childhood history assessment-এর গুরুত্বপূর্ণ অংশ।
আপনার যদি দীর্ঘদিন ধরে মনে হয় attention, organization, time management, impulsivity বা restlessness আপনার কাজ, relationship বা daily functioning-এ repeated difficulty তৈরি করছে, তাহলে শুধু নিজেকে আরও disciplined হওয়ার জন্য blame না করে বিষয়টা professionally explore করা যেতে পারে।
Child ADHD এবং Adult ADHD-এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য disorder-এ নয়, তার expression এবং জীবনের demands-এ। একটি শিশুর struggle হয়তো classroom-এ দেখা যাচ্ছে। একজন adult-এর struggle হয়তো deadline, marriage, office, parenting বা daily responsibilities-এর মধ্যে লুকিয়ে আছে।
একটি শিশু হয়তো বলতেই পারছে না, “আমি চেষ্টা করছি, কিন্তু মনটা ধরে রাখতে পারছি না।” একজন adult হয়তো বহু বছর ধরে নিজের সম্পর্কে বিশ্বাস করে এসেছেন, “আমি lazy”, “আমি irresponsible”, “আমার কোনো discipline নেই।”
দুই ক্ষেত্রেই label দেওয়ার আগে pattern বুঝতে হয়। কারণ ADHD সম্পর্কে সবচেয়ে useful প্রশ্ন শুধু “এই মানুষটি কী করছে?” নয়।
আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, “এই কাজটা consistently করতে তার এত difficulty হচ্ছে কেন?”
আপনার সন্তানের attention, hyperactivity বা impulsivity নিয়ে যদি concern থাকে, অথবা নিজের adulthood-এর repeated patternগুলো ADHD-এর সঙ্গে related কি না তা নিয়ে confusion থাকে, তাহলে একজন qualified mental health professional-এর সঙ্গে assessment বা consultation করা helpful হতে পারে।
Relaxy-এর psychologist-এর সঙ্গে চ্যাট সেশন বা কল সেশন বুক করে আপনার বা আপনার সন্তানের difficulties, behavioural pattern এবং emotional impact নিয়ে প্রাথমিকভাবে কথা বলতে পারেন। প্রয়োজন হলে appropriate assessment বা further professional support-এর দিকেও guide করা যেতে পারে।
কারণ ADHD বুঝতে শুধু symptoms দেখা যথেষ্ট নয়। মানুষটির বয়স, history, environment এবং তার everyday life-এ সেই symptoms কীভাবে প্রভাব ফেলছে, পুরো pictureটাই দেখতে হয়।
Did you find this article helpful?

Mohammad Abdullah
Assistant Clinical Psychologist
Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.