Home/Blogs/সিবিটি (CBT): নেতিবাচক চিন্তা বদলানোর কার্যকর পদ্ধতি
Personal Growth
7 views

সিবিটি (CBT): নেতিবাচক চিন্তা বদলানোর কার্যকর পদ্ধতি

কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT) আমাদের নেতিবাচক চিন্তা চিহ্নিত করে ইতিবাচক চিন্তায় রূপান্তর করতে সাহায্য করে। দুশ্চিন্তা, ডিপ্রেশন, OCD ও ফোবিয়ার চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর।

M

Mohammad Abdullah

Assistant Clinical Psychologist

সিবিটি (CBT): নেতিবাচক চিন্তা বদলানোর কার্যকর পদ্ধতি

সিবিটি (CBT): নেতিবাচক চিন্তা বদলানোর কার্যকর পদ্ধতি

বর্তমান সময়ে বহুল প্রচলিত একটি থেরাপিউটিক এপ্রোচের নাম সিবিটি (CBT) যার পুরো অর্থ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটি একধরনের সাইকোলজিক্যাল থেরাপিউটিক প্রসিডিওর, যেটা আমাদের চিন্তা, অনুভূতি, এবং আচরণকে পরিবর্তন করার জন্য কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে, সিবিটি আমাদের শেখায় কীভাবে আমরা  ইতিবাচক দিক থেকে চিন্তা করতে পারি  এবং আমাদের জন্য যেই চিন্তাগুলো ক্ষতিকারক সেগুলোকে কিভাবে বদলানো যায়।

সিবিটি কীভাবে কাজ করে?

সিবিটির মূল আইডিয়া হলো:

“আমাদের চিন্তাভাবনা আমাদের অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে।”

যেমন ধরুন, আপনি মনে করছেন, “আমি তো কখনো ভালো কিছু করতে পারব না।” এই ধরনের নেতিবাচক চিন্তা আপনাকে দুঃখী বা হতাশ করতে পারে এবং তার ফলে আপনার কাজের প্রোডাক্টিভিটি ও কমে যেতে পারে। সিবিটি এই চিন্তাগুলোকে আইডেন্টিফাই করতে এবং সেগুলো বদলে ইতিবাচক চিন্তা গড়ে তুলতে হেল্প করে।

সিবিটির ধাপগুলো কী কী?

1. সমস্যা চিহ্নিত করা:

প্রথমে, থেরাপিস্ট আপনাকে সাহায্য করবেন কোন চিন্তা বা অনুভূতিগুলো আপনার জীবনে সমস্যা তৈরি করছে তা বুঝতে।

2. নেতিবাচক চিন্তা চ্যালেঞ্জ করা:

এরপর সেই নেতিবাচক চিন্তাগুলো বিশ্লেষণ করা হয়। এটা দেখতে চেষ্টা করা হয় যে, এগুলো আসলেই সত্যি কিনা নাকি শুধুই আমাদের চিন্তার ত্রুটি।

3. ইতিবাচক চিন্তা তৈরি করা:

নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করার কৌশল শেখানো হয়।

4. আচরণে পরিবর্তন আনা:

নতুন চিন্তাগুলো কীভাবে আপনার কাজকর্মে প্রভাব ফেলছে তা দেখতে কিছু নতুন আচরণ অনুশীলন করা হয়।

কাদের সিবিটি দরকার হতে পারে?

সিবিটি অনেক ধরনের মানসিক রোগ এবং সমস্যার জন্য উপকারী হতে পারে। যেমন:

দুশ্চিন্তা (Anxiety) হলে: যদি আপনি খুব বেশি চিন্তা করেন বা ছোটখাটো বিষয় নিয়ে ভয় পান।

ডিপ্রেশন (Depression) থাকলে: যখন জীবনটা হতাশাজনক মনে হয়।

ফোবিয়া (Phobia) থাকলে: কোনো নির্দিষ্ট জিনিস বা পরিস্থিতির প্রতি অযৌক্তিক ভয়।

ওভারথিংকিং(Overthinking) থাকলে: যদি আপনি সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেন।

এংজাইটি বেইজড ডিসওর্ডার থাকলে : প্যানিক ডিসওর্ডার, জেনেরাইলজড এংজাইটি ডিসওর্ডার (GAD),  স্পেফিকিক/সোশ্যাল ফোবিয়া ইত্যাদির ক্ষেত্রে সিবিটি ইফেক্টিভলি কাজ করে 

মুড ডিসওর্ডার থাকলে: মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার(MDD), ডিসথাইমিয়া ইত্যাদির ক্ষেত্রে সিবিটি ইফেক্টিভলি কাজ করে। 

ওসিডি(OCD) থাকলে : ওসিডির(OCD) ট্রিটমেন্টে সিবিটি(CBT) ইফেক্টিভলি কাজ করে। 

সাইকোসেক্সুয়াল ডিসফাংশন থাকলে: সাইকোসেক্সুয়াল ডিসফাংশন এর ক্ষেত্রে সিবিটি ইফেক্টিভলি কাজ করে। 

রিলেশনশিপ ইস্যু থাকলে: রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রেও সিবিটি ইফেক্টিভলি কাজ করে।

রিল্যাক্সি আপনার পাশে সবসময়

সিবিটি হলো এমন এক টুল, যেটা আমাদের চিন্তা আর অনুভূতির ওপর নিয়ন্ত্রণ নিতে শেখায়। শুরুতে এটি জটিল মনে হতে পারে। কিন্তু এটি শেখার সাথে সাথে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। যদি মানসিক চাপ বা নেতিবাচক চিন্তা আপনার জীবনের আনন্দ নষ্ট করে থাকে, তাহলে সিবিটি ট্রেইনড সাইকোথেরাপিস্ট কনসাল্ট করুন। এক্ষেত্রে রিলাক্সিতে আপনি ঘরে বসেই সুলভ মুল্যে সিবিটি ট্রেইনড অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট এর কাছ থেকে সেশন নিতে পারবেন।

👉 রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন

👉কাউন্সেলিং সেশন বুক করুন  💚

মনে রাখবেন, সুন্দর এবং স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার মানসিক স্বাস্থ্যের যত্নে পাশে আছে রিলাক্সি টিম। 

Did you find this article helpful?

M

Mohammad Abdullah

Assistant Clinical Psychologist

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

03:14