Home/Blogs/Adult ADHD কী?
Mental Health
0 views

Adult ADHD কী?

What is adult ADHD? Learn about ADHD in details.

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years exp.
Adult ADHD কী?

প্রাপ্তবয়স্কদের ADHD-এর লক্ষণ, কারণ ও চিকিৎসা

অনেক প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিনের জীবনে মনোযোগ ধরে রাখা, কাজ গুছিয়ে করা, সময়মতো কাজ শেষ করা কিংবা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হন। কেউ হয়তো কাজ শুরু করতে পারেন, কিন্তু শেষ করতে পারেন না। কেউ আবার একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে কোনোটিই ঠিকভাবে শেষ করতে পারেন না।

এসব অভিজ্ঞতা সবসময় ADHD-এর অর্থ নয়। তবে যখন অমনোযোগ, impulsivity এবং organizational difficulties দীর্ঘদিন ধরে থাকে এবং ব্যক্তির পড়াশোনা, কর্মজীবন, সম্পর্ক বা দৈনন্দিন কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলে, তখন Adult ADHD সম্পর্কে মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক বছরগুলোতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ADHD diagnosis এবং ADHD-এর জন্য prescription stimulant ব্যবহারের হার বেড়েছে। Psychology Today-এর একটি সাম্প্রতিক আলোচনায় এই বৃদ্ধির পাশাপাশি stimulant medication এবং psychosis-এর সম্ভাব্য ঝুঁকিও তুলে ধরা হয়েছে।

Adult ADHD কী?

ADHD বা Attention-Deficit/Hyperactivity Disorder একটি neuro-developmental condition, যা শুধু শিশুদের মধ্যেই দেখা যায় না; অনেক মানুষের ক্ষেত্রে এর লক্ষণ adulthood-এও অব্যাহত থাকে।

Adult ADHD-এর ক্ষেত্রে প্রধানত তিন ধরনের সমস্যা দেখা যেতে পারে:

  • Inattention বা অমনোযোগ
  • Hyperactivity বা অতিরিক্ত চঞ্চলতা
  • Impulsivity বা আবেগপ্রবণ/তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা

তবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ADHD থাকলেই যে তিনি সব সময় hyperactive থাকবেন, এমন নয়। অনেক adult-এর ক্ষেত্রে অমনোযোগ, forgetfulness, poor organization এবং time-management-এর সমস্যা বেশি স্পষ্ট হতে পারে।

Adult ADHD-এর সাধারণ লক্ষণগুলো কী?

Adult ADHD-এর লক্ষণ ব্যক্তিভেদে আলাদা হতে পারে। সাধারণ কিছু difficulty হলো:

১. মনোযোগ ধরে রাখতে সমস্যা

দীর্ঘ সময় কোনো কাজ, পড়াশোনা, meeting বা conversation-এ মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। বিশেষ করে কাজটি যদি boring বা repetitive হয়, তখন মনোযোগ দ্রুত সরে যেতে পারে।

২. কাজ শুরু বা শেষ করতে সমস্যা

কাজটি গুরুত্বপূর্ণ জানা সত্ত্বেও শুরু করতে দেরি হতে পারে। আবার শুরু করার পর অন্য কোনো বিষয়ের দিকে attention চলে যাওয়ার কারণে কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে।

৩. ভুলে যাওয়া

Appointment, deadline, গুরুত্বপূর্ণ কথা, কোথায় কোনো জিনিস রাখা হয়েছে, এসব বারবার ভুলে যাওয়া দৈনন্দিন জীবনে সমস্যার কারণ হতে পারে।

৪. Organization-এর সমস্যা

কাজের priority ঠিক করা, schedule তৈরি করা, paperwork বা personal belongings গুছিয়ে রাখা কঠিন হতে পারে।

৫. Multitasking-এর সমস্যা

অনেকেই মনে করেন একসঙ্গে অনেক কাজ করা productivity বাড়ায়। কিন্তু ADHD-এর ক্ষেত্রে একাধিক task একসঙ্গে manage করার চেষ্টা attention আরও ছড়িয়ে দিতে পারে।

৬. সহজে distracted হওয়া

চারপাশের শব্দ, phone notification, social media বা অন্য কোনো চিন্তা মূল কাজ থেকে attention সরিয়ে দিতে পারে।

৭. Impulsivity

কিছু ক্ষেত্রে চিন্তা করার আগেই কথা বলা, সিদ্ধান্ত নেওয়া বা কোনো কাজ করে ফেলার প্রবণতা থাকতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই লক্ষণগুলোর কিছু কিছু প্রায় সবার জীবনেই কখনো না কখনো দেখা যায়। তাই শুধু কয়েকটি লক্ষণ থাকলেই ADHD ধরে নেওয়া যায় না। একটি clinical assessment প্রয়োজন।

কেন Adult ADHD diagnosis বাড়ছে?

সাম্প্রতিক বছরগুলোতে adult ADHD diagnosis বৃদ্ধির পেছনে একাধিক কারণ থাকতে পারে। Psychology Today-এর আলোচনায় DSM-5-এর diagnostic changes, ADHD সম্পর্কে public awareness বৃদ্ধি এবং social media-তে ADHD নিয়ে ব্যাপক আলোচনা, এসব সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি childhood-এ ADHD-এর জন্য diagnosis পাননি। Article-এ উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রে ADHD diagnosis পাওয়া প্রাপ্তবয়স্কদের একটি উল্লেখযোগ্য অংশ adulthood-এ diagnosis পেয়েছেন, যদিও DSM-5 অনুযায়ী ADHD-এর symptoms-এর onset childhood-এ হওয়া উচিত। অর্থাৎ, adulthood-এ diagnosis পাওয়া মানেই ADHD adulthood-এ শুরু হয়েছে, এমন নয়।

Social media কি Adult ADHD diagnosis-কে প্রভাবিত করছে?

বর্তমানে ADHD নিয়ে social media-তে অসংখ্য video, post এবং personal experience পাওয়া যায়। এগুলো ADHD সম্পর্কে awareness বাড়াতে সাহায্য করতে পারে। একই সঙ্গে misinformation বা oversimplification-এর ঝুঁকিও রয়েছে।

উদাহরণস্বরূপ, procrastination, forgetfulness বা concentration-এর সমস্যা দেখলেই কেউ নিজেকে ADHD হিসেবে identify করতে পারেন। কিন্তু এই ধরনের difficulty sleep problems, anxiety, depression, stress, burnout বা অন্যান্য psychological factors-এর সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

তাই social media content দেখে self-diagnosis না করে professional assessment নেওয়া গুরুত্বপূর্ণ।

ADHD medication কি সবার জন্য প্রয়োজন?

ADHD diagnosis হওয়ার পর treatment ব্যক্তি অনুযায়ী নির্ধারণ করা হয়। কিছু ক্ষেত্রে medication উপকারী হতে পারে, আবার psychological intervention, behavioral strategies এবং environmental adjustments-ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। Medication এমন কোনো সাধারণ “focus-enhancing drug” নয় যা ADHD না থাকা ব্যক্তির productivity বাড়ানোর জন্য ব্যবহার করা উচিত।

Adult ADHD-এর চিকিৎসা কি শুধু medication?

না। Adult ADHD management অনেক ক্ষেত্রেই multidimensional হতে পারে।

ব্যক্তির সমস্যার ধরন অনুযায়ী treatment-এর অংশ হতে পারে:

  • Psychoeducation
  • Psychological intervention
  • Organizational skills training
  • Time-management strategies
  • Behavioral strategies
  • Routine ও structure তৈরি করা
  • Attention management
  • প্রয়োজনে medication management

কাজের environment এবং দৈনন্দিন routine-এ কিছু practical পরিবর্তনও ADHD symptoms manage করতে সাহায্য করতে পারে।

কখন ADHD assessment নেওয়া উচিত?

আপনার যদি দীর্ঘদিন ধরে, 

  • মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়,
  • কাজ organize করতে কষ্ট হয়,
  • বারবার deadline miss হয়,
  • গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যান,
  • কাজ শুরু বা শেষ করতে সমস্যা হয়,
  • impulsive decision-making হয়,
  • অথবা এসব সমস্যার কারণে work, study, relationship বা daily life ক্ষতিগ্রস্ত হয়, 

তাহলে একজন qualified mental health professional-এর সঙ্গে ADHD assessment নিয়ে কথা বলা যেতে পারে। বিশেষ করে যদি এই সমস্যাগুলো childhood থেকেই কোনো না কোনোভাবে উপস্থিত থাকে, সেটিও assessment-এর সময় গুরুত্বপূর্ণ তথ্য।

ADHD নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়

Adult ADHD নিয়ে সচেতনতা বাড়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতিটি concentration problem-কে ADHD হিসেবে ধরে নেওয়াও ঠিক নয়। ADHD একটি clinical condition, কিন্তু self-diagnosis এবং unnecessary medication, দুটিই সমস্যার সৃষ্টি করতে পারে। সঠিক diagnosis-এর জন্য ব্যক্তির symptoms, developmental history, functioning এবং অন্যান্য সম্ভাব্য কারণ বিবেচনা করা দরকার।

সবশেষে, ADHD diagnosis একজন মানুষের সক্ষমতা বা ভবিষ্যৎ নির্ধারণ করে না। সঠিক understanding, appropriate treatment এবং practical strategies-এর মাধ্যমে ADHD-এর সঙ্গে দৈনন্দিন জীবন ও কাজকে আরও কার্যকরভাবে manage করা সম্ভব।নিজের symptoms নিয়ে সন্দেহ থাকলে social media-এর self-diagnosis-এর ওপর নির্ভর না করে একজন qualified mental health professional-এর কাছ থেকে assessment নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন এবং সেশন বুক করুন এই লিংক থেকে।

রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন

কাউন্সেলিং সেশন বুক করুন   

মনোযোগে সমস্যা মানেই ADHD নয়। আর ADHD থাকলেও সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে।

 

This article is for general education and is not a diagnosis or a substitute for individual medical advice.

Last updated: September 21, 2026

Did you find this article helpful?

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years experience

Warm and empathetic psychologist specializing in CBT and DBT for depression, anxiety, trauma, and relationship challenges

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

12:24