Home/Blogs/ADHD মানেই কি শুধু মনোযোগ দিতে না পারা?
Mental Health
0 views

ADHD মানেই কি শুধু মনোযোগ দিতে না পারা?

ADHD is more than being easily distracted. Learn how it can affect focus, task completion, time management, impulsivity, restlessness, and everyday life, and when professional assessment may help.

Mohammad Abdullah

Mohammad Abdullah

Assistant Clinical Psychologist

Rating4.92
2+ years exp.
ADHD মানেই কি শুধু মনোযোগ দিতে না পারা?

Key Takeaways

  • ADHD মানেই যে কেউ কোনো কাজেই মন দিতে পারে না, এমন না। পছন্দের কাজে অনেকক্ষণ focus থাকলেও দরকারি কাজে মন ধরে রাখা কঠিন হতে পারে।
  • কাজটা important জেনেও বারবার শুরু করতে দেরি হওয়া বা অনেক কাজ শুরু করে শেষ করতে না পারা ADHD-তে দেখা যেতে পারে।
  • বারবার জিনিস হারানো, deadline ভুলে যাওয়া বা সময়ের হিসাব গুলিয়ে ফেলাও শুধু careless হওয়ার কারণে নাও হতে পারে।
  • নিজেকে বারবার “lazy” বা “irresponsible” বলার আগে কোথায় গিয়ে আটকে যাচ্ছেন, সেটা বোঝার চেষ্টা করা বেশি কাজে দেয়।
  • Social media-র কয়েকটা symptom নিজের সঙ্গে মিলে গেলেই ADHD ধরে নেওয়া ঠিক না।
  • এই সমস্যাগুলো যদি অনেক দিন ধরে পড়াশোনা, কাজ বা দৈনন্দিন জীবন কঠিন করে তোলে, তাহলে professional assessment নেওয়া helpful হতে পারে।

কাজটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন আজই শেষ করতে হবে। Laptop খুলে বসেছেনও। কিন্তু পাঁচ মিনিট পর phone হাতে, তারপর একটা notification, সেখান থেকে আরেকটা video। হঠাৎ খেয়াল করলেন প্রায় এক ঘণ্টা চলে গেছে।

আবার কখনো এমন হয়, একটা কাজে এতটাই ডুবে গেলেন যে খাওয়া, সময়, আশেপাশে কী হচ্ছে, কিছুই খেয়াল নেই। কিন্তু যে কাজটা করা দরকার, সেটায় মন বসানোই কঠিন হয়ে যাচ্ছে।

কেউ হয়তো আপনাকে বলেছেন, “একটু মন দিয়ে করলেই তো হয়।” অথবা, “তুমি খুব careless।” আপনিও হয়তো নিজেকে বহুবার বলেছেন, “আমি এত lazy কেন?”

এ ধরনের কিছু experience ADHD-তে দেখা যেতে পারে। কিন্তু একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার, মাঝেমধ্যে distracted হওয়া, procrastinate করা বা কোনো কিছু ভুলে যাওয়া মানেই ADHD নয়।

ADHD বা Attention-Deficit/Hyperactivity Disorder একটি neurodevelopmental condition। এতে attention ধরে রাখা, impulse control করা, activity level regulate করা এবং দৈনন্দিন কাজ organize করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি difficulty দেখা দিতে পারে। এর লক্ষণ childhood থেকেই শুরু হয়, যদিও অনেক মানুষ adulthood-এ গিয়ে প্রথম বুঝতে পারেন যে তাদের দীর্ঘদিনের কিছু difficulty ADHD-এর সঙ্গে related হতে পারে।

ADHD মানেই কি Attention-এর অভাব?

নাম শুনে মনে হতে পারে ADHD মানেই একজন মানুষ কোনো কিছুতেই attention দিতে পারেন না। বিষয়টা আসলে এত সহজ নয়।

ADHD-তে অনেক সময় difficulty হয় কোথায়, কখন এবং কতক্ষণ attention ধরে রাখতে হবে, সেটি regulate করতে। কোনো boring, repetitive বা mentally demanding task-এ মন ধরে রাখা কঠিন হতে পারে। অন্যদিকে interesting বা stimulating কোনো কাজে দীর্ঘসময় ডুবে থাকাও সম্ভব।

তাই একজন মানুষ ঘণ্টার পর ঘণ্টা game খেলতে বা নিজের পছন্দের কোনো project করতে পারছেন দেখে বলা যায় না, “তোমার ADHD থাকলে তো এতক্ষণ focus করতে পারতে না।” মূল difficulty অনেক সময় attention-এর existence নয়, বরং attention-এর regulation।

ADHD কীভাবে দেখা যেতে পারে?

ADHD-এর symptoms সাধারণত তিনটি বড় জায়গার সঙ্গে সম্পর্কিত, inattention, hyperactivity এবং impulsivity। কারও ক্ষেত্রে inattentive symptoms বেশি prominent হতে পারে, কারও ক্ষেত্রে hyperactive-impulsive symptoms, আবার কারও ক্ষেত্রে দুটোই থাকতে পারে।

  1. কাজ শুরু করতে বা শেষ করতে বারবার সমস্যা হওয়া

    আপনার সামনে একটা report পড়ে আছে। কাজটি খুব difficult না, এবং কী করতে হবে সেটাও জানেন। তারপরও শুরু করতে পারছেন না। ভাবছেন, “আর দশ মিনিট পরে শুরু করব।” সেই দশ মিনিট কখন এক ঘণ্টা হয়ে গেল, বুঝতে পারলেন না। আবার অনেকগুলো কাজ একসঙ্গে শুরু করলেন, কিন্তু শেষ করার সময় enthusiasm হারিয়ে ফেললেন। ফলে table-এ কয়েকটি অসমাপ্ত কাজ জমে আছে। এটা সবসময় laziness নয়। ADHD-তে task organization, sustained attention, time management এবং কাজ শেষ করার ক্ষেত্রে difficulty দেখা দিতে পারে।

  2. ছোট ছোট জিনিস বারবার ভুলে যাওয়া

    Phone কোথায় রেখেছেন মনে পড়ছে না। চাবি খুঁজে পাচ্ছেন না। একটা important appointment ছিল, কিন্তু মাথা থেকে বের হয়ে গেছে। কাউকে reply দেবেন ভেবেছিলেন, তিনদিন পর মনে পড়েছে। আমরা সবাই কখনো না কখনো এমন করি। কিন্তু ADHD-এর ক্ষেত্রে এই patternটা যদি persistent হয় এবং কাজ, পড়াশোনা বা relationship-এ repeated problem তৈরি করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। Forgetfulness, frequently losing necessary items এবং daily activities মনে রাখতে difficulty ADHD-এর inattentive symptoms-এর মধ্যে থাকতে পারে।

  3. সময় যেন অন্যভাবে চলে

    “পাঁচ মিনিট লাগবে”, ভাবলেন, লাগল আধা ঘণ্টা। আবার একটা deadline এক সপ্তাহ পরে, তাই মনে হচ্ছে অনেক সময় আছে। হঠাৎ deadline-এর আগের রাতে মনে হলো, “এত তাড়াতাড়ি সময় চলে গেল কীভাবে?” ADHD-তে organization এবং time management-এর difficulty দৈনন্দিন functioning-এ প্রভাব ফেলতে পারে। তাই অনেকের জন্য কাজের actual duration estimate করা, deadline মাথায় রাখা বা long-term task আগেভাগে শুরু করা challenging হতে পারে।

  4. কথা শেষ হওয়ার আগেই উত্তর দিয়ে ফেলা

    কারও কথা শুনছেন, কিন্তু answer মাথায় আসতেই বলে ফেললেন। পরে বুঝলেন মানুষটি এখনো কথা শেষই করেনি। Group conversation-এ নিজের turn-এর জন্য অপেক্ষা করা কঠিন লাগতে পারে, অথবা হঠাৎ কোনো decision নিয়ে পরে মনে হতে পারে, “আরেকটু ভাবলে ভালো হতো।” এ ধরনের impulsive behaviour ADHD-এর একটি possible feature। তবে আবারও, একটি behaviour দেখেই ADHD বলা যায় না।

  5. Hyperactivity সবসময় দৌড়াদৌড়ির মতো দেখায় না

    ADHD বললে অনেকের চোখে খুব restless একটি শিশুর ছবি আসে, যে classroom-এ বসতে পারছে না। শিশুদের ক্ষেত্রে hyperactivity এভাবে visible হতে পারে। কিন্তু adults-এর ক্ষেত্রে এটি অনেক সময় অন্যভাবে প্রকাশ পায়, যেমন ভিতরে সবসময় restless লাগা, বসে থাকতে uncomfortable লাগা, বারবার কিছু না কিছু করা, খুব বেশি কথা বলা বা mentally “on the go” থাকার অনুভূতি।

    এই কারণেই adulthood-এর ADHD অনেক সময় সহজে চোখে পড়ে না।

“আমি তো ছোটবেলায় এমন ছিলাম না”, তাহলে কি ADHD হতে পারে?

এখানে diagnosis-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ADHD-এর symptoms childhood থেকেই শুরু হয়; diagnostic assessment-এ দেখা হয় symptoms ১২ বছর বয়সের আগেই উপস্থিত ছিল কি না। তবে এর মানে এই নয় যে childhood-এই diagnosis হতে হবে। অনেকেই adulthood-এ প্রথম assessment নেন।

কখনো ছোটবেলায় structure বেশি ছিল, parents routine ঠিক করে দিতেন, school deadline মনে করিয়ে দিত, পড়াশোনার ওপর monitoring ছিল। University, চাকরি বা independent life শুরু হওয়ার পর যখন নিজের সময়, কাজ, deadline এবং responsibility নিজেকেই manage করতে হয়, তখন difficulty অনেক বেশি noticeable হতে পারে।

আবার কারও symptoms খুব overt hyperactivity-এর মতো না হয়ে primarily inattentive হতে পারে। ফলে তাকে হয়তো ADHD হিসেবে কখনো ভাবাই হয়নি।

মেয়েদের ADHD কি সহজে চোখ এড়িয়ে যেতে পারে?

ADHD মানেই classroom-এ restless, disruptive child, এই stereotype-এর কারণে কিছু মানুষের symptoms সহজে missed হতে পারে। NIMH এবং NHS-এর তথ্য অনুযায়ী, girls এবং women-এর মধ্যে inattentive symptoms বেশি prominent হওয়ার tendency থাকতে পারে, ফলে তাদের ADHD comparatively কম বা দেরিতে recognized হতে পারে।

একজন মেয়ে হয়তো classroom disturb করছেন না। বরং চুপচাপ বসে daydream করছেন, assignment শেষ করতে struggle করছেন, সবকিছু manage করতে প্রচুর extra effort দিচ্ছেন বা বারবার নিজেকে “disorganized” মনে করছেন। বাইরে থেকে খুব obvious hyperactivity না থাকায় তার difficulty অনেকদিন unnoticed থাকতে পারে।

ADHD আর Laziness এক জিনিস নয়

“তুমি চাইলে পারতে।”

“তোমার শুধু discipline নেই।”

“সবসময় excuse দাও।”

এই কথাগুলো ADHD-এর difficulty নিয়ে বড় হওয়া অনেক মানুষের কাছে খুব পরিচিত হতে পারে।

Laziness আর ADHD-কে এক করে দেখা সমস্যাজনক। একজন মানুষ কোনো কাজ করতে চাচ্ছেন, কাজটি important জানেন, না করলে consequence-ও বুঝতে পারছেন, তারপরও repeatedly শুরু করা, organize করা বা sustain করা কঠিন হচ্ছে। এই gap-টা তার নিজের জন্যও খুব frustrating হতে পারে।

বারবার failure-এর experience থেকে অনেকের মধ্যে self-criticism তৈরি হতে পারে, “আমি irresponsible”, “আমি কিছুই ঠিকমতো শেষ করতে পারি না”, “অন্যরা পারে, আমি কেন পারি না?”

তাই behaviour-এর পেছনের difficulty না বুঝে শুধু character flaw হিসেবে দেখা অনেক সময় সমস্যাটাকে আরও কঠিন করে তোলে।

Social Media-তে ADHD Content দেখে কি নিজে নিজে Diagnosis করা যায়?

আপনি হয়তো social media-তে একটি reel দেখলেন, “আপনি যদি সবসময় phone হারান, আপনার ADHD আছে।” আর সঙ্গে সঙ্গে মনে হলো, “এগুলো তো আমার সঙ্গে মিলে যাচ্ছে!”

Online content মানুষকে নিজের difficulty সম্পর্কে সচেতন হতে সাহায্য করতে পারে। কিন্তু কয়েকটি relatable symptom মিলে গেলেই ADHD diagnosis করা যায় না।

ADHD diagnosis-এর জন্য কোনো single test নেই। Assessment-এ symptoms কতদিন ধরে আছে, childhood-এ ছিল কি না, একাধিক setting-এ হচ্ছে কি না এবং school, work, relationship বা daily functioning-এ meaningful impairment তৈরি করছে কি না, এসব দেখা হয়। একই সঙ্গে anxiety, depression, sleep problems এবং learning-related difficulties-এর মতো অন্য কারণেও ADHD-এর মতো কিছু symptom দেখা যেতে পারে, তাই সেগুলোও consider করা প্রয়োজন।

তাই “আমি easily distracted, তাই আমার ADHD আছে”, এভাবে conclusion-এ যাওয়ার চেয়ে proper assessment অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ADHD থাকলে Daily Life সহজ করতে কী করা যায়?

ADHD manage করা মানে শুধু নিজেকে বলা, “আগামীকাল থেকে আরও disciplined হব।” বরং যে জায়গাগুলোতে brain naturally struggle করছে, সেখানে external structure তৈরি করা অনেক বেশি helpful হতে পারে।

  1. মাথার ওপর সবকিছু রেখে দেবেন না

    Important কাজ, appointment বা deadline “মনে রাখব” বলে রেখে দিলে ভুলে যাওয়ার possibility থাকে। Calendar, reminder, alarm, checklist বা visual note ব্যবহার করতে পারেন। এগুলো weakness-এর sign নয়। বরং memory-এর ওপর unnecessary pressure কমিয়ে environment-কে নিজের পক্ষে ব্যবহার করা।

  2. বড় কাজকে ছোট করুন

    “থিসিস লিখতে হবে”, এই taskটা এত বড় যে কোথা থেকে শুরু করবেন সেটাই confusing লাগতে পারে। কিন্তু যদি taskটা হয়, “document খুলব”, “প্রথম heading লিখব”, “একটা paper পড়ব”, তাহলে শুরু করা comparatively সহজ হতে পারে। অনেক সময় motivation আসার অপেক্ষায় থাকার চেয়ে কাজটাকে এত ছোট করা যে শুরু করতে বেশি resistance না লাগে, সেটাই useful।

  3. Distraction চোখের সামনে কম রাখুন

    আপনি report লিখছেন, আর phone-এর প্রতিটি notification আপনার attention নিয়ে যাচ্ছে। তখন শুধু willpower-এর ওপর নির্ভর করার বদলে phone silent করে দূরে রাখা, unnecessary tabs বন্ধ করা বা নির্দিষ্ট সময় distraction-free environment তৈরি করা helpful হতে পারে। Attention manage করার ক্ষেত্রে environment-এর ভূমিকা অনেক বড়।

  4. Time-কে Visible করুন

    একটি task-এর জন্য ২৫ বা ৩০ মিনিটের timer দিতে পারেন। বড় deadline-এর আগেই নিজের জন্য ছোট ছোট deadline তৈরি করতে পারেন। Calendar-এ শুধু final submission date না রেখে, কাজের different step-ও schedule করতে পারেন। “সময় আছে” এই vague ধারণাকে concrete timeline-এ নিয়ে আসা অনেকের জন্য কাজ সহজ করতে পারে।

  5. নিজের সঙ্গে কথা বলার ধরনটাও খেয়াল করুন

    একটা কাজ শেষ করতে দেরি হলো, আর সঙ্গে সঙ্গে মনে হলো, “আমি useless।” এভাবে নিজেকে judge করলে problem solve হয় না। বরং shame এবং frustration আরও বাড়তে পারে। এর বদলে প্রশ্ন করতে পারেন, “আমি ঠিক কোন জায়গায় আটকে গেছি?” Taskটা কি খুব বড়? কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না? Distraction বেশি? Deadlineটা খুব দূরে বলে urgency feel হচ্ছে না? Self-judgment-এর বদলে pattern বোঝার চেষ্টা করলে practical solution বের করা সহজ হয়।

ADHD-এর Treatment আছে কি?

হ্যাঁ। ADHD-এর symptoms manage করার জন্য evidence-based treatment available আছে। Treatment ব্যক্তির বয়স, symptoms, functioning এবং প্রয়োজন অনুযায়ী ভিন্ন হতে পারে এবং এতে medication, behavioral বা psychological interventions এবং practical support-এর combination থাকতে পারে। শিশুদের ক্ষেত্রে treatment planning-এ family এবং school-এর ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে।

কোন treatment প্রয়োজন, সেটি proper assessment-এর পর qualified professional-এর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে appropriate।

কখন Professional Help নেওয়ার কথা ভাববেন?

মাঝেমধ্যে distracted হওয়া বা কাজ procrastinate করা আমাদের সবারই হয়। কিন্তু যদি দীর্ঘদিন ধরে attention, organization, impulsivity বা restlessness-এর difficulty আপনার পড়াশোনা, চাকরি, relationship বা daily life-এ repeated problem তৈরি করে, তাহলে professional assessment useful হতে পারে।

বিশেষ করে যদি আপনার মনে হয়, আপনি চেষ্টা করছেন কিন্তু একই pattern বারবার repeat হচ্ছে, deadline miss হচ্ছে, কাজ অসমাপ্ত থেকে যাচ্ছে, নিজের ability নিয়ে frustration বাড়ছে, অথবা দৈনন্দিন responsibilities manage করতে disproportionately বেশি effort লাগছে, তাহলে বিষয়টি explore করা যেতে পারে।

Assessment-এর উদ্দেশ্য শুধু একটা label দেওয়া নয়। বরং কেন এই difficulty হচ্ছে এবং কোন ধরনের support আপনার জন্য সবচেয়ে কার্যকর হতে পারে, সেটা বোঝা।

 

ADHD মানে একজন মানুষ lazy, careless, irresponsible বা কম intelligent, এমন নয়। আবার distracted হলেই ADHD, সেটাও নয়। কখনো বাইরে থেকে যে behaviourটা খুব simple মনে হয়, “কাজটা শুরু করলেই তো হয়”, সেই কাজটাই কারও জন্য প্রতিদিনের বড় struggle হতে পারে। তাই নিজের বা অন্য কারও behaviour নিয়ে দ্রুত judgement করার আগে একটু curious হওয়া যায়,  “মানুষটা চেষ্টা করছে না, নাকি চেষ্টা করেও কোনো জায়গায় বারবার আটকে যাচ্ছে?” এই প্রশ্নটাই অনেক সময় পুরো perspective বদলে দেয়।

 

আপনার যদি মনে হয় attention ধরে রাখা, কাজ organize করা, procrastination, impulsivity বা restlessness বারবার আপনার daily life-কে affect করছে, তাহলে শুধু নিজেকে “আরও disciplined হতে হবে” বলে চাপ দেওয়ার বদলে একজন mental health professional-এর সঙ্গে বিষয়গুলো explore করতে পারেন।

Relaxy-এর psychologist বা counsellor-এর সঙ্গে চ্যাট সেশন বা কল সেশন বুক করে নিজের difficulty, daily pattern এবং emotional impact নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজন হলে appropriate clinical assessment বা further support-এর দিকেও guide করা যেতে পারে।

কারণ কখনো কখনো সমস্যাটা আপনি যথেষ্ট চেষ্টা করছেন না, এটা নয়। বরং আপনার জন্য কোনভাবে কাজ করলে কাজটা সহজ হবে, সেই পদ্ধতিটা এখনো খুঁজে পাওয়া হয়নি।


 

Did you find this article helpful?

Mohammad Abdullah

Mohammad Abdullah

Assistant Clinical Psychologist

Rating4.92
2+ years experience

Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

13:05
More Than Just Trouble Focusing