Home/Blogs/অ্যাকসেপট্যান্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি (ACT): কীভাবে জীবন বদলাতে পারে
Mental Health
12 views

অ্যাকসেপট্যান্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি (ACT): কীভাবে জীবন বদলাতে পারে

ACT (অ্যাকসেপট্যান্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি) জীবনের সমস্যাগুলোকে মেনে নিয়ে কিভাবে জীবনের মূল্যবোধ অনুযায়ী মানিয়ে নিয়ে, এগিয়ে যেতে সাহায্য করে। মাইন্ডফুলনেস ও অ্যাকসেপট্যান্সের মাধ্যমে আরো অর্থপূর্ণ জীবন যাপনে সাহায্য করে।

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years exp.
অ্যাকসেপট্যান্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি (ACT): কীভাবে জীবন বদলাতে পারে

ছোটবেলা থেকে আমরা একটা কথাই শুনে আসছি, "কান্না থামাও," "ভয় পেয়ো না," বা "খারাপ চিন্তা বাদ দাও।" কিন্তু ভেবে দেখুন তো, আপনি যতবার জোর করে "খারাপ চিন্তা করব না" ভাবেন, ততবার কি ওই চিন্তাটা আরও বেশি করে মাথায় আসে না?

মনোবিজ্ঞানের ভাষায় একে বলে "Pink Elephant Paradox"। আপনাকে যদি বলা হয়, "গোলাপি হাতি নিয়ে ভাববেন না", আপনি অবচেতনভাবে ওটাই ভাববেন। আমাদের মনের চিন্তার ব্যাপার টাও তাই। জোর করে আবেগ দমানো যায় না। আর এখানেই জাদুর মতো কাজ করে অ্যাকসেপট্যান্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি (ACT)। এটি আপনাকে যুদ্ধ থামিয়ে বেঁচে থাকতে শেখায়।

ACT থেরাপি আসলে কী?

সহজ কথায়, ACT (উচ্চারণ: অ্যাক্ট) হলো এমন একটি মনস্তাত্ত্বিক চিকিৎসা পদ্ধতি, যা আপনাকে শেখায়, কষ্ট বা নেতিবাচক চিন্তাকে "ডিলিট" না করে কীভাবে সেগুলোকে সাথে নিয়ে একটি অর্থপূর্ণ জীবনযাপন করা যায়। ঝড় থামানোর চেষ্টা না করে, বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে গন্তব্যে এগিয়ে চলাই হলো ACT

ACT-এর মূল ভিত্তি

ACT থেরাপি ৬টি মূল উপাদানের ওপর কাজ করে। থেরাপিস্টরা একে বলেন "Hexaflex"।

আসুন সহজ বাংলায় বিষয়গুলো বুঝি:

  • মেনে নেওয়া (Acceptance)

    বালিতে আটকে গেলে যত নড়াচড়া করবেন, তত দেবে যাবেন। তেমনি আবেগের সাথে যুদ্ধ না করে তাকে মেনে নিন। কষ্ট হচ্ছে? হতে দিন। এটি আপনাকে মারবে না।

  • চিন্তার জট খোলা (Cognitive Defusion)

    আমরা অনেক সময় ভাবি, "আমি ব্যর্থ, মানে আমি সত্যিই ব্যর্থ।" ACT শেখায়, চিন্তা শুধুই কিছু শব্দ, এটি সবসময় সত্য নয়। চিন্তাকে নিজের থেকে আলাদা করে দেখার নামই ডিফিউশন।

  • বর্তমানে থাকা (Mindfulness)

    অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়, এই দুটোর মাঝখানে বর্তমান সময়টা হারিয়ে যায়। ACT শেখায় কীভাবে "এখন এবং এখানে" (Here and Now) বাঁচতে হয়।

  • নিজেকে আকাশ ভাবা (Self-as-Context)

    ভাবুন আপনি আকাশ, আর আপনার চিন্তাগুলো মেঘ। মেঘ আসে, মেঘ যায়, কিন্তু আকাশ ঠিকই থাকে। আপনিও আপনার চিন্তার চেয়ে অনেক বড়।

  • জীবনের মূল্যবোধ (Values)

    আপনার কাছে কী গুরুত্বপূর্ণ? পরিবার? ক্যারিয়ার? সততা? নিজের ভ্যালুগুলো খুঁজে বের করা এই থেরাপির বড় অংশ।

  • কাজে নেমে পড়া (Committed Action)

    শুধু ভাবলেই হবে না, নিজের ভ্যালু বা মূল্যবোধ অনুযায়ী ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। ভয় থাকলেও কাজ শুরু করাই হলো কমিটমেন্ট।

বাংলাদেশে কেন ACT থেরাপি খুব জরুরি?

আমাদের দেশের প্রেক্ষাপটে যানজট, ক্যারিয়ারের টেনশন, বা পারিবারিক প্রত্যাশার চাপে আমরা পিষে যাচ্ছি। আমরা সবসময় "ভালো থাকার অভিনয়" করতে চাই। ACT আমাদের সেই অভিনয় থেকে মুক্তি দেয়। এটি শেখায়, সবসময় ভালো না থাকলেও চলে, খারাপ লাগা নিয়েও জীবন সুন্দর করা যায়।

আপনার মনের ভেতর কী চলছে, তার ওপর আপনার নিয়ন্ত্রণ নেই। কিন্তু আপনার হাত-পা বা কাজের ওপর আপনার নিয়ন্ত্রণ আছে।অ্যাকসেপট্যান্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি মানসিক চাপ মোকাবিলায় এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে একটি কার্যকর পদ্ধতি। এটি শুধু রোগীদের মানসিক চাপ কমায় না, বরং তাদের জীবনকে আরও অর্থপূর্ণ করতে সাহায্য করে। যদি আপনি ACT সম্পর্কে আরও জানতে চান বা মানসিক কষ্ট কাটিয়ে উঠতে চান, একজন পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ/ সাইকোলজিস্টের কনসালটেশন নিতে পারেন। এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

রিল্যাক্সি আপনার পাশে সবসময়

যদি আপনি বা আপনার পরিচিত কেউ আ্যকসেপ্ট্যান্স আ্যন্ড কমিটমেন্ট থেরাপি নিতে চান তবে রিলাক্সিতে আপনারা ঘরে বসেই নিজেদের পছন্দমতো সময়ে সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারবেন।

রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন

কাউন্সেলিং সেশন বুক করুন 


 

Did you find this article helpful?

Saima Islam

Saima Islam

Assistant Clinical Psychologist

Rating4.95
2+ years experience

Warm and empathetic psychologist specializing in CBT and DBT for depression, anxiety, trauma, and relationship challenges

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

10:15