নারসিসিস্টিক পারসোনালিটি ডিজঅর্ডার: লক্ষণ, প্রভাব এবং করনীয়
নারসিসিস্ট ব্যক্তিদের সাথে মোকাবেলা করতে সমস্যা? নারসিসিজম সম্পর্কে জানুন, তাদের চিহ্নিত করুন এবং নিজের সীমানা নির্ধারণ করুন। আপনার প্রয়োজন সম্পর্কে সোচ্চার হন এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন।

Md Tanvir Ahmed Pranto
Senior Psychologist

Key Takeaways
নারসিসিজম কী: এটি একটি পারসোনালিটি ডিজঅর্ডার (NPD), যেখানে ব্যক্তি নিজের প্রতি অতিরিক্ত মুগ্ধ থাকে এবং অন্যের প্রশংসা ও মনোযোগের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
প্রধান লক্ষণ: নারসিসিস্ট ব্যক্তির ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায়, তারা অন্যের অনুভূতির প্রতি উদাসীন থাকে, সারাক্ষণ নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করে এবং সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না।
প্রভাব: নারসিসিস্ট ব্যক্তিরা সাধারণত, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং কর্মক্ষেত্র বা পরিবারে মানসিক চাপের সৃষ্টি করে।
করনীয়: স্পষ্ট Personal Boundary বা সীমানা নির্ধারণ করা, তাদের ম্যানিপুলেশন সম্পর্কে সচেতন থাকা এবং নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া।
সমাধান: বিশেষজ্ঞের পরামর্শ বা থেরাপির মাধ্যমে নারসিসিস্টদের সামলানোর কৌশল (Coping Mechanisms) রপ্ত করা।
নারসিসিস্ট কী?
নারসিসিজম হলো এক ধরনের পারসোনালিটি ডিজঅর্ডার, যা মানুষের এমন একটি মানসিক অবস্থাকে নির্দেশ করে যেখানে কেউ অতিরিক্ত ও অপ্রয়োজনীয় মনোযোগ এবং প্রশংসা প্রত্যাশা করে।
এই ধরনের মানুষের আত্মবিশ্বাস বাইরে থেকে খুব শক্ত মনে হলেও, বাস্তবে তা ভীষণ ভঙ্গুর হয়। সামান্য সমালোচনাতেই তাদের আত্মসম্মানবোধ নড়ে যায়।
জনপ্রিয় সিটকম "দ্য অফিস" (The Office)-এর মাইকেল স্কট চরিত্রটির কথা ভাবুন। তার সারাক্ষণ আকর্ষণের কেন্দ্রে থাকার চেষ্টা এবং নিজের ইমেজ নিয়ে অতিরিক্ত সচেতনতা কি আপনার কাছে নারসিসিস্টিক মনে হয়েছে? যদিও মাইকেল স্কট একটি ফিকশনাল ক্যারেক্টার, বাস্তবে এই ধরণের মানুষের আত্মবিশ্বাস বাইরে থেকে খুব শক্ত মনে হলেও ভেতরে তা অত্যন্ত ভঙ্গুর। সামান্য সমালোচনাতেই তারা ভেঙে পড়ে বা আক্রমণাত্মক হয়ে ওঠে।
কীভাবে বুঝবেন মানুষটি নারসিসিস্ট?
নারসিসিস্ট চেনার ৫টি প্রধান লক্ষণ
আপনার বন্ধু, কলিগ বা পরিবারের কেউ নারসিসিস্ট কিনা, তা বুঝতে নিচের বৈশিষ্ট্যগুলো খেয়াল করুন:
- মাত্রাতিরিক্ত আত্মকেন্দ্রিকতা: তারা সব সময় নিজের প্রয়োজনকে সবার উপরে রাখে। যেকোনো সিদ্ধান্তে আপনার সুবিধার চেয়ে তাদের লাভ বা ভাবমূর্তিকে বেশি গুরুত্ব দেয়।
- সুপিরিয়রিটি কমপ্লেক্স: কথোপকথনের সময় তারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে নিজেকে বড় প্রমাণ করতে চায়। এতে অন্যের মনে হীনম্মন্যতা (Inferiority) তৈরি হয়।
- সহানুভূতির অভাব (Lack of Empathy): অন্যের আবেগ বা কষ্টকে তারা গুরুত্ব দেয় না। আপনার খারাপ সময়েও তারা নিজের সমস্যা নিয়ে কথা বলতে পছন্দ করে।
- হিংসার মনোভাব: তারা বিশ্বাস করে যে আশেপাশের সবাই তাদের সাফল্যে হিংসা করছে। আবার অন্যদিকে, অন্য কেউ সফল হলে তারা মনে মনে তীব্র হিংসা অনুভব করে।
- প্রশংসার কাঙাল: তারা চায় সব জায়গায় তাদের বিশেষ খাতির করা হোক। প্রশংসা না পেলে তারা বিরক্ত বা রাগান্বিত হয়।
সব মিলিয়ে সমালোচনার প্রতি অত্যন্ত ভালনারেবল হওয়া কিন্তু আশেপাশের মানুষের প্রতি সদয় না থাকা এই বৈশিষ্ট্যগুলোকে নারসিসিজম বলা হয়।
কেন নারসিসিস্টদের সাথে ডিল করা কঠিন?
লাইসেন্সড মনোরোগ বিশেষজ্ঞ কিম্বারলে পেরিলিম- এর মতে, নারসিসিস্টদের সামলানোর জন্য অ্যাডভান্সড ইমোশনাল স্কিল (Advanced Emotional Skills) প্রয়োজন। কারণ তারা খুব দক্ষভাবে ম্যানিপুলেশন করতে পারে, যা আপনার একাডেমিক বা প্রফেশনাল লাইফে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
নারসিসিস্টদের কীভাবে প্রাত্যহিক জীবনে হ্যান্ডল করবেন?
আপনার চারপাশে যদি এমন কেউ থাকে, তবে নিজের মানসিক স্বাস্থ্য রক্ষায় নিচের পদক্ষেপগুলো নিন:
নারসিসিজম সম্পর্কে জানুন
যখন আপনি জানবেন যে এটি একটি মানসিক কন্ডিশন, তখন তাদের অসদাচরণ বা মিথ্যা কথাগুলোকে ব্যক্তিগতভাবে নেওয়া (Personalize করা) বন্ধ করবেন। এতে আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারবেন।
নিজের একটি সেফ বাউন্ডারি তৈরি করুন
নারসিসিস্টরা অনেক সময়,
- অযাচিত উপদেশ দেয়
- অন্যের সাফল্যের পেছনে নিজের অবদান নিয়ে গর্ব করে
- অন্যদের ওপর চাপ সৃষ্টি করে নিজের স্বার্থ আদায় করতে চায়
এক্ষেত্রে আপনার করণীয় হলো নিজের একটি স্পষ্ট boundary সেট করা এবং সেখানে দৃঢ় থাকা। সেই বাউন্ডারি তাদের পরিষ্কারভাবে জানানো জরুরি।যে কতটুকু পর্যন্ত আপনি গ্রহণ করবেন। নিজের Mental Health-কে সব সময় প্রায়োরিটি দিন।
কারণ সবসময় সবাইকে খুশি রাখা সম্ভব নয়, আর নিজের Mental health কে অগ্রাধিকার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সরাসরি ও শান্তভাবে কথা বলুন:
কোনো আচরণ খারাপ লাগলে আক্রমণাত্মক না হয়ে শান্তভাবে আপনার অবস্থান জানান। "না" বলতে শিখুন এবং তাতে অটল থাকুন।
শান্তভাবে তাদের জানান, তাদের কথা বা আচরণ আপনার জীবনে কীভাবে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলছে। কোন আচরণ, কথা বা কাজ আপনার কাছে গ্রহণযোগ্য নয় এবং আপনি তাদের কাছ থেকে কী ধরনের আচরণ প্রত্যাশা করেন এই বিষয়গুলো খোলাখুলি আলোচনা করুন।
- প্রফেশনাল সাহায্য নিন: নারসিসিস্টদের সাথে ডিল করা মানসিকভাবে ক্লান্তিকর। থেরাপির মাধ্যমে আপনি Problem-Solving Approach শিখতে পারেন যা আপনার স্ট্রেস কমাবে।এছাড়া থেরাপি এর মাধ্যমে আপনি কিভাবে নারসিসিস্ট দের সাথে প্রবলেম সলভিং আ্যপরোচে ডিল করতে হয়,তা শিখতে পারেন।
মানসিক যত্নের যাত্রায় পাশে পেতে আজই রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন অথবা
কাউন্সেলিং সেশন বুক করুন -এখানে।
Did you find this article helpful?

Md Tanvir Ahmed Pranto
Senior Psychologist
Tanvir is a compassionate psychologist who supports individuals facing depression, anxiety, trauma, relationship issues, and personality challenges. His approach is rooted in empathy, collaboration, and trust, creating a safe space where clients feel heard and empowered.He is passionate about helping people build resilience and find meaning in their lives. Outside of work, Tanvir enjoys reading, traveling, and engaging with diverse cultures—reflecting his belief in continuous growth and human connection.