Home/Blogs/নিজেকে ভালোবাসার শুরু: আত্মবিশ্বাস ও বডি ইমেজ নিয়ে মানসিক দ্বন্দ্ব কাটানোর ৫টি উপায়
Self Care
24 views

নিজেকে ভালোবাসার শুরু: আত্মবিশ্বাস ও বডি ইমেজ নিয়ে মানসিক দ্বন্দ্ব কাটানোর ৫টি উপায়

নিজেকে মেনে নিন এবং বডি ইমেজ নিরাপত্তাহীনতা কাটিয়ে উঠুন। বুঝুন যে আপনার বিশ্বাস, প্রতিভা এবং লক্ষ্য আপনাকে সংজ্ঞায়িত করে, চেহারা নয়। সোশ্যাল মিডিয়া তুলনা এড়িয়ে চলুন এবং নিজের অভ্যন্তরীণ বিকাশে মনোনিবেশ করুন।

Dr. Moumita Paul

Dr. Moumita Paul

Child and Adolescent Psychiatrist

Rating4.8
8+ years exp.
নিজেকে ভালোবাসার শুরু: আত্মবিশ্বাস ও বডি ইমেজ নিয়ে মানসিক দ্বন্দ্ব কাটানোর ৫টি উপায়

Key Takeaways

আমরা আমাদের গ্রহণযোগ্যতা অনেকটাই আমাদের বাহ্যিক সৌন্দর্য দ্বারা নির্ধারণ করে থাকি। কিন্তু যদি ভেবে দেখি এই বাহ্যিক সৌন্দর্য কিন্তু আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, তাই এটি নিয়ে দুশ্চিন্তা করা মানে ডিপ্রেশন, এনজাইটি এর দিকে নিজেকে নিয়ে যাওয়া ও নিজের আত্মবিশ্বাস কে চ্যালেঞ্জ করা। নিজের কাছে নিজের এই গ্রহণযোগ্যতা বাড়াতে, 

  • প্রতিভা ও ব্যক্তিত্ব ও নিজের গোল দিয়ে নিজের পরিচয় গড়ে তুলুন।
  • সোশ্যাল মিডিয়ার ফিল্টার করা জীবনের সাথে নিজের বাস্তব জীবনের তুলনা করা থেকে নিজেকে বিরত রাখুন।
  • নিজেকে ভালোবেসে নিজের হোলেস্টিক টেক কেয়ার করুন।  

নিজের কাছে নিজের গ্রহনযোগ্যতা

আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথাকথিত "বিউটি স্ট্যান্ডার্ড" বা সৌন্দর্যের কৃত্রিম মামাপকাঠিতে নিজেকে মেলাতে গিয়ে আমরা অনেকেই হীনম্মন্যতায় ভুগি। নিজের গায়ের রঙ, ওজন বা শারীরিক গঠন নিয়ে অসন্তুষ্টি থেকে জন্ম নেয় হীনম্মন্যতা, যা কালক্রমে  সোশ্যাল এনজাইটি (Social Anxiety) এবং ডিপ্রেশনের (Depression) মতো জটিল মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

নিজের প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন  এবং নিজের গ্রহণযোগ্যতা (Self-Acceptance) বাড়ানোর জন্য প্রয়োজন কিছু সু-নির্দিষ্ট মাইন্ডসেট শিফট (Mindset Shift) বা মানসিক কাঠামোর পরিবর্তন। 

নিচে নিজেকে ভালোবাসার  এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারের ৫টি সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যাল উপায় আলোচনা করা হলোঃ 

  1. নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে দুশ্চিন্তা ত্যাগ করাঃ 

    আপনার উচ্চতা, গায়ের রঙ বা হাড়ের গঠন মূলত জেনেটিক বা বংশগত বিষয়। এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে। মনোবিজ্ঞানের ভাষায়, যেসব বিষয় আমরা পরিবর্তন করতে পারি না, সেগুলো নিয়ে অতিরিক্ত ভাবনার ফলে Self-Isolation বা নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয়।

    বাহ্যিক বিষয়গুলো আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। যা পরিবর্তনযোগ্য নয়, তাকে মেনে নেওয়াই হলো মানসিক সুস্থতার প্রথম ধাপ।

  2. লাইফের কোন কোন ফ্যাক্টর আপনাকে ডিফাইন করে, সেটা সেট করুনঃ

    নিজেকে একটি প্রশ্ন করুন: "মানুষ যখন আমার নাম শুনবে, তখন আমি কোন পরিচয়ে পরিচিত হতে চাই?"

    স্রেফ "সুন্দর দেখতে একজন মানুষ"?

    নাকি "একজন অত্যন্ত মেধাবী, বিনয়ী এবং আত্মবিশ্বাসী মানুষ"?

    আপনার বিশ্বাস, প্রতিভা, অনুপ্রেরণা, প্যাশন, স্বপ্ন এবং লক্ষ্য (Goals) এই বিষয়গুলো আপনাকে আপনার বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে অনেক বেশি সংজ্ঞায়িত করে। ইন্টারনাল স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দিলে আত্মবিশ্বাস ভেতর থেকে তৈরি হয়।এই ফ্যাক্টরগুলোর ওপর আপনার নিয়ন্ত্রণ আছে।তাই ইন্টারনাল বিষয়গুলোর ওপর নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন।

  3. সোশ্যাল মিডিয়ার 'ডিজিটাল পারফেকশন' থেকে দূরত্ব বজায় রাখাঃ 

    সোশ্যাল মিডিয়াতে আমরা যাদের দেখি, তাদের জীবনের শুধু পজিটিভ দিকগুলোই দেখি।
    তাদের স্ট্রাগল, ইনসিকিউরিটি নিয়ে আমরা কিছুই জানি না।

    তাদের সুন্দর দেখানোর পেছনে মেকআপ, লাইট, এডিটিং ইত্যাদির যে ইনভেস্টমেন্ট থাকে, সে বিষয়ে অনেকেই জানেন না।
    আপনি বাইরে থেকে যা দেখছেন, সেটা একচুয়াল রিয়েলিটি নাও হতে পারে। তাই ডিজিটাল লাইফের সাথে নিজের বাস্তব জীবনের তুলনা করা আপনার আত্মসম্মানবোধের (Self-esteem) জন্য ক্ষতিকর।

  4. তুলনা নয়, হোক অনুপ্রেরণা (Inspiration over Comparison)

    কাউকে দেখে যদি আপনার মনে হয় তার কোনো একটি দিক খুব সুন্দর, তবে হীনম্মন্যতায় না ভুগে তার থেকে অনুপ্রাণিত হন।

    কারো ফিটনেস ভালো লাগলে তার ডায়েট বা ওয়ার্কআউট রুটিন জেনে নিন।

    কারো স্কিন ভালো হলে তার স্কিন কেয়ার টিপস নিন। কিন্তু এই যত্ন নেওয়াটা যেন হয় নিজের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, স্ট্রেস বা চাপের কারণে নয়।

  5. সামগ্রিক সত্তাকে (Holistic Self) গুরুত্ব দেওয়াঃ  

    চিন্তা করে দেখুন, পৃথিবীতে যাদের আমরা সাকসেসফুল হিসেবে চিনি, তাদের খুব কম সংখ্যক মানুষই বিউটি স্ট্যান্ডার্ডে ফিট করে।তারা তাদের আইডিয়া, ভিশন, গোল দিয়েই পরিচিতি লাভ করেছে।এবং সেই ভিশন ও গোলের মাধ্যমেই আমরা তাদের চিনেছি। আপনার ভেতরের “আমি”-কে জানার চেষ্টা করুন।
    এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর বেইজ করে নিজেকে ডিফাইন করার চেষ্টা থেকে সরে আসতে পারেন। আপনার বাহ্যিক সৌন্দর্য আপনার সারাউন্ডিংকে যতটা প্রভাবিত করে, আপনার সুন্দর চিন্তা ও ভিশন তার থেকে বহু গুণ বেশি প্রভাব ফেলে।

নিজেকে ভালবাসতে ও নিজের আত্মবিশ্বাস বৃদ্ধিতে কথা বলুন রিলাক্সি এক্সপার্টদের সাথে।

রিল্যাক্সি অ্যাপ ডাউনলোড করুন অথবা
কাউন্সেলিং সেশন বুক করুন -এখানে।


 

Did you find this article helpful?

Dr. Moumita Paul

Dr. Moumita Paul

Child and Adolescent Psychiatrist

Rating4.8
8+ years experience

Dr. Moumita Paul is a licensed Child and Adolescent Psychiatrist with 8+ years of experience helping Children, Adolescent, and Adults with different mental health issues. She is expertise in dealing anxiety, depression, Schizophrenia, Mood disorders, sleep disturbance and other psychological issues and disorders. She is specialised in behavioral, emotional, and developmental concerns in children and teenagers. She works closely with parents to provide guidance, psychotherapy, and holistic mental health care. Her approach is compassionate, non-judgmental, and evidence-based ,ensuring every child feels heard and supported.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

10:19