Home/Blogs/ঘুম আসছে না? ইনসমনিয়া কমানোর সহজ কিছু উপায়
Mental Health
1 views

ঘুম আসছে না? ইনসমনিয়া কমানোর সহজ কিছু উপায়

অতিরিক্ত চিন্তা, স্ট্রেস বা অনিয়মিত রুটিনের কারণে হতে পারে ইনসমনিয়া। জেনে নিন ঘুম না আসার কারণ, সহজ সমাধান ও কখন মনোবিজ্ঞানীর সহায়তা নেওয়া প্রয়োজন।

Mohammad Abdullah

Mohammad Abdullah

Assistant Clinical Psychologist

Rating4.92
2+ years exp.
ঘুম আসছে না? ইনসমনিয়া কমানোর সহজ কিছু উপায়

Key Takeaways

অতিরিক্ত চিন্তা ও অনিয়মিত অভ্যাসের কারণে সৃষ্ট অনিদ্রা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতাকে ব্যাহত করে। এই সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো, ঘুমানোর আগে ডিজিটাল স্ক্রিন বর্জন, ক্যাফেইন এড়িয়ে চলা এবং বিছানাকে কেবল ঘুমের জন্য ব্যবহার করা প্রয়োজন। এছাড়া মনের দুশ্চিন্তা লিখে ফেলে মস্তিষ্ককে ভারমুক্ত করা একটি কার্যকর উপায়। তবে অনিদ্রা দীর্ঘস্থায়ী হলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ ও কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপির (CBT) সহায়তা নেওয়া উচিত, কারণ একটি সুস্থ দিনের জন্য শান্তিময় ঘুম অপরিহার্য।

 

ইনসমনিয়া কি?

রাত গভীর, শহর নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আপনি? বিছানায় শুয়ে ঘুরপাক খাচ্ছেন, চোখ বন্ধ করলেও মাথার ভেতর চলতে থাকা চিন্তার স্রোত থামছেই না। ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে যায়, আর আপনি ক্লান্ত দেহ নিয়ে জেগে থাকেন।

এই লেখাটা ঠিক আপনার জন্যই, যদি আপনি প্রায়ই অনুভব করেন "ঘুম আসছে না। আমি ক্লান্ত, কিন্তু ঘুমাতে পারছি না।"

চোখে ঘুম নেই, অথচ শরীরটা ক্লান্ত। পরদিন সকালে কাজে যেতে হবে বা পড়াশোনা আছে, কিন্তু বিছানায় শুয়ে থাকা যেন একটা যুদ্ধ হয়ে দাঁড়ায়।

 

ঘুম না আসা কি কি কারণে  হতে পারে?

ঘুম না আসার পেছনে অনেক কারণ থাকতে পারে। কখনও মানসিক চাপ, কখনও অতিরিক্ত চিন্তা, আবার কখনও শরীরের অভ্যন্তরীণ কিছু পরিবর্তন।

  • আপনি হয়তো সারাদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে চোখ-কান-মাথা সজাগ রেখেছেন।
  • হয়তো অফিস বা পড়াশোনার টেনশন মাথায় ঘুরছে।
  • হয়তো মন খারাপ, বা কোন এক দুঃখ গোপনে আপনাকে ধরে রেখেছে।
  • আবার এমনও হতে পারে যে আপনার ঘুমের রুটিন এলোমেলো হয়ে গেছে।

এই ঘুমহীনতা যদি নিয়মিত হয়, তবে একে ইনসমনিয়া বলা হয় মানে দীর্ঘস্থায়ীভাবে ঘুম না আসা বা ঘুম ভেঙে যাওয়া। এটি শুধু আপনার শরীরকে ক্লান্ত করে না, মনের উপরেও একটি ভারী চাপ তৈরি করে।

 

সঠিক পরিমান ঘুমের অভাবে কি হয়?

পরদিন মাথা ভার লাগে, মেজাজ খারাপ থাকে, মনোযোগে ঘাটতি দেখা দেয়, কখনও কখনও উদ্বেগ বেড়ে যায়, এমনকি বিষণ্নতাও এসে পড়তে পারে। ঘুম আমাদের মনের ভারসাম্য রাখে, মস্তিষ্কের কার্যক্রম ঠিক রাখে, এবং পুরো শরীরকে রিচার্জ করে। তাই ঘুমহীনতা মানে কেবল এক রাতের কষ্ট নয়  এটি ধীরে ধীরে আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার উপর প্রভাব ফেলে।

 

ঘুম না আসলে কী করবেন? চলুন জেনে নেই ৬টি কার্যকর উপায়

আপনি যদি প্রায়ই ঘুম না আসার সমস্যায় ভোগেন, তাহলে নিচের কয়েকটি অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলুন। ঘুম একটি স্বাভাবিক প্রক্রিয়া শুধু তাকে আসার সুযোগ করে দিতে হয়।

  1. নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া ও জাগরণের রুটিন গড়ে তুলুন

    প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও উঠার চেষ্টা করুন- এমনকি ছুটির দিনেও। এতে আপনার শরীর নিজেই ঘুমের সংকেত বুঝে নেবে।

  2. ঘুমের আগে স্ক্রিন টাইম কমিয়ে আনুন

    ঘুমাতে যাওয়ার অন্তত ৩০-৪০ মিনিট আগে মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদি স্ক্রিন থেকে দূরে থাকুন। এই ডিভাইসগুলোর আলো আমাদের মস্তিষ্ককে জাগ্রত রাখে এবং ঘুমের হরমোন নিঃসরণে বাধা দেয়।

  3. রিলাক্স করার জন্য একটি রুটিন গড়ে তুলুন

    ঘুমের আগে হালকা সঙ্গীত শুনতে পারেন, বই পড়তে পারেন, ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া, বা হালকা স্ট্রেচিং করতে পারেন। এতে মন শান্ত হয় এবং ঘুম সহজে আসে।

  4. বিছানাকে কেবল ঘুমানোর জন্য রাখুন

    বিছানায় বসে পড়াশোনা, খাওয়া, ফোন চালানো ইত্যাদি কমিয়ে দিন। এতে আপনার মস্তিষ্ক বুঝে নেয় বিছানা মানেই ঘুম।

  5. ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলুন রাতে

    চা, কফি বা চকলেটের মতো ক্যাফেইনসমৃদ্ধ খাবার সন্ধ্যার পর না খাওয়াই ভালো। একইভাবে ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খাওয়া থেকেও বিরত থাকুন।

  6. চিন্তা মাথায় এলে, তা লিখে ফেলুন

    মাথায় চিন্তা ঘুরপাক খেলে ঘুম আসতে চায় না। আপনি একটি ডায়েরি রাখুন, যেখানে ঘুমানোর আগে আপনার ভাবনাগুলো লিখে ফেলতে পারেন। এতে মানসিক চাপ কমে যায়।

     

কখন বুঝবেন যে একজন মনোবিজ্ঞানী এর সহায়তা নেওয়া প্রয়োজন?

যদি ঘুম না আসার সমস্যা দীর্ঘস্থায়ী হয়, দিনের পর দিন ক্লান্তি অনুভব করেন, মনোযোগ কমে যায় বা মেজাজ খারাপ থাকে তাহলে দেরি না করে পেশাদার কাউন্সেলিং নেওয়া প্রয়োজন। কারণ, ইনসমনিয়া অনেক সময় উদ্বেগ, বিষণ্নতা বা অন্য কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে।

 

রিল্যাক্সি-তে আমরা আছি আপনার পাশে।

রিল্যাক্সি-র অভিজ্ঞ থেরাপিস্টরা ঘুমজনিত সমস্যার পেছনের মানসিক কারণ বুঝে আপনাকে সহায়তা করতে পারেন। আমরা ব্যবহার করি প্রমাণভিত্তিক কৌশল, যেমন কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপি (CBT) ফর ইনসমনিয়া যা ঘুমের ধরণকে উন্নত করতে কার্যকর ভূমিকা রাখে।

 

আজই যোগাযোগ করুন Relaxy-তে

ইনসমনিয়া সমাধানে কাউন্সেলিং সেশন শুরু করুন

 

Did you find this article helpful?

Mohammad Abdullah

Mohammad Abdullah

Assistant Clinical Psychologist

Rating4.92
2+ years experience

Mohammad Abdullah is an Assistant Clinical Psychologist with a warm, grounded presence and a strong commitment to compassionate mental health care for adults. With growing expertise in CBT, person-centred approaches, and culturally sensitive practice, he helps individuals understand their emotions in simple, relatable language. His work blends clinical skill with empathy, creating a safe, supportive space where adults feel understood and gently guided toward healing.

Book a Session
Relaxy SupportOnline
Relaxy Support

Hello! 👋 How can we help you today?

11:42
Insomnia: Causes, Symptoms & Easy Sleep Tips